বিজ্ঞাপন তৈরি, সোশ্যাল মিডিয়া পোস্ট, অথবা ওয়েবসাইটে ব্যবহারের জন্য আমরা অনেকেই ফ্রি স্টক ফটো ব্যবহার করি। গুগলে সার্চ দিলেই লক্ষ লক্ষ স্টক ফটো ওয়েবসাইট আমাদের সামনে এসে হাজির হয়।
এগুলোর মধ্যে থেকে আমাদের জন্য আদর্শ কোনটি তা খুঁজে পাওয়া একটি চ্যালেঞ্জ।
ফ্রি স্টক ফটো সাইটের ইমেজ গুলো আমরা কোন কোন কাজে ব্যবহার করতে পারবো অথবা পারবো না, সে বিষয়ে সঠিকভাবে জানতে হবে। না হলে কপিরাইট সংক্রান্ত ঝামেলায় অনাকাঙ্ক্ষিত ভাবে জড়িয়ে যাবার সম্ভাবনা থাকে।
এখানে ১২ টি বেস্ট স্টক ফটো ওয়েবসাইট ও সেগুলোর ব্যবহার সম্পর্কে বলা হয়েছে, যেখান থেকে আপনি কমার্শিয়াল ও নন কমার্শিয়াল কাজে ব্যবহারের জন্য সঠিক ইমেজগুলো খুঁজে পাবেন।
আর হ্যাঁ, এজন্য আপনাকে কোন প্রকার কপিরাইট সংক্রান্ত জটিলতায় পড়তে হবে না।
Gratisography
এটি একটি ফ্রি স্টক ফটো সাইট যা, রায়ান ম্যাকগুইয়ার তৈরি করেছেন। তিনি নিজেই একজন গ্রাফিক্স ডিজাইন ফার্মের মালিক।
তার সাইটের স্টক ফটো গুলোর বিশেষত্ব হচ্ছে, এখানে আপনি মজাদার ছবির সংগ্রহ পাবেন এবং এই ছবিগুলার পজিশনিং অ্যাঙ্গেল বেশ চমকপ্রদ।
তারা প্রতি সপ্তাহে নতুন ফটো তাদের সাইটে আপলোড করে।
এই সাইটটি CCO এর আন্ডারে লাইসেন্স করা। অর্থাৎ এই ছবিগুলো যে কেউ ব্যবহার করতে পারবে এবং তার জন্য ছবির মালিকের কোন বাধা নেই।
অনুমতি রয়েছে,
- ছবিগুলো কমার্শিয়াল এবং নন কমার্শিয়াল প্রজেক্ট ব্যবহার করতে পারবেন
- ছবিগুলো আপনার পছন্দমত এডিট করতে পারবেন
- আপনার প্রোডাক্ট সেল করার জন্য সেই ছবিগুলো ব্যবহার করতে পারবেন
অনুমতি নেই,
- ছবির মধ্যে দৃশ্যমান কোনো ব্যক্তিকে বাজে ভাবে উপস্থাপন করতে পারবেন না
- ছবিগুলো কোনোভাবেই বেআইনি মানহানিকর ঘৃণ্য অথবা অনৈতিক উদ্দেশ্য নিয়ে ব্যবহার করতে পারবেন না
- আপনার প্রোডাক্টের গ্রহণযোগ্যতার পক্ষে এই ছবিগুলো কোন ভাবে ব্যবহার করতে পারবেন না
ওয়েবসাইট ন্যাভিগেশন

Pexels
এই ওয়েবসাইটটিতে ফ্রি স্টক ফটো এবং ভিডিও-র প্রচুর কালেকশন রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ ছবি গুলো সাজানো তাই খুঁজে পাওয়া অনেক সহজ।
ওয়েবসাইট লিডারবোর্ড পেজে প্রতি মাসে সবচেয়ে বেশি ভিউ হওয়া ছবিগুলো শেয়ার করা হয় যা পপুলার ইমেজ খুঁজে পেতে সাহায্য করে।
এছাড়াও তাদের দারুন একটি ব্লগ রয়েছে, সাথে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। যেখানে তারা ফটোগ্রাফি নিয়ে বিভিন্ন ধরনের টিপস এবং তাদের অসাধারণ কাজ গুলো আমাদের সাথে শেয়ার করে থাকেন।
এই সাইটটি CCO এর আন্ডারে লাইসেন্স করা।
অনুমতি রয়েছে,
- ছবি ও ভিডিও গুলো বিনামূল্যে ব্যবহার করতে পারবেন তার জন্য কোন রকম পারমিশন এর প্রয়োজন হবে না
- ছবি ভিডিও গুলো আপনার পছন্দমত এডিট করতে পারবেন
অনুমতি নেই,
- ছবির মধ্যে দৃশ্যমান ব্যক্তিকে বাজে ভাবে উপস্থাপন করতে পারবেন না
- ছবিগুলো বেআইনি মানহানিকর ঘৃণ্য অথবা অনৈতিক উদ্দেশ্য নিয়ে ব্যবহার করতে পারবেন না
- এই সাইটের ছবিগুলো পলিটিক্যাল বিষয়ে ব্যবহার নিষেধ
- পুনরায় বিক্রয়ের জন্য ছবিগুলো রাতে ব্যবহার করতে পারবেন না
ওয়েবসাইটটির ন্যাভিগেশন

Pixabay
এই সাইটটিতে ফ্রি স্টক ফটো এর বিশাল সংগ্রহ রয়েছে। হাই কোয়ালিটি ছবি, ভেক্টর এবং ইলাস্ট্রেশনের প্রায় ১.৮ মিলিয়ন এর বেশি ছবি এখানে আপনি পাবেন।
এই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ছবি রয়েছে তবে বিশেষ করে তারা বিজ্ঞাপনদাতা এবং উদ্যোক্তাদের জন্য বিশেষভাবে ছবির কালেকশন রেখেছেন যা ব্যবসায়িক বা মার্কেটিংয়ের কাজে ব্যবহার উপযোগী।
তাদের ওয়েবসাইটে ছবিগুলো খুব সহজেই মানুষের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম।
এই সাইটটি CCO এর আন্ডারে লাইসেন্স করা।
অনুমতি রয়েছে,
- ছবিগুলো কমার্শিয়াল এবং নন কমার্শিয়াল প্রজেক্টে ব্যবহার করতে পারবেন
- ছবিগুলো আপনার পছন্দমত এডিট করতে পারবেন
- আপনার প্রোডাক্ট সেল করার জন্য সেই ছবিগুলো ব্যবহার করতে পারবেন
অনুমতি নেই,
- অন্য ওয়েবসাইটে পুনরায় বিক্রি করতে পারবেন না
- হুবহু ছবি কপি করে সেল করতে পারবেন না
- ছবির মধ্যে দৃশ্যমান ব্যক্তিকে বিকৃতভাবে উপস্থাপন করতে পারবেন না
- ছবিতে ব্যবহৃত ব্যক্তি বা ব্র্যান্ডের সাথে আপনার প্রোডাক্টের সামঞ্জস্য বিধান করে মানুষকে বিভ্রান্ত করতে পারবেন না
ওয়েবসাইট ন্যাভিগেশন

Unsplash
এটি অনলাইনের সবচেয়ে বড় ফ্রি স্টক ফটো সাইট।
এই ওয়েবসাইটটিতে ২ মিলিয়ন এর বেশি ছবি রয়েছে এবং কন্ট্রিবিউটার সংখ্যা প্রায় ২ লক্ষ। তারা প্রতি ১০ দিনে দশটি নতুন ছবি যোগ করে।
ওয়েবসাইটটি অত্যন্ত অর্গানাইজড তাই সঠিক ছবিটি খুঁজে পেতে কষ্ট করতে হয়না।
এই সাইটটি CCO এর আন্ডারে লাইসেন্স করা।
অনুমতি আছে,
- ছবিগুলো কমার্শিয়াল এবং নন কমার্শিয়াল প্রজেক্ট ব্যবহার করতে পারবেন
- ছবিগুলো আপনার পছন্দমত এডিট করতে পারবেন
- আপনার প্রোডাক্ট সেল করার জন্য সেই ছবিগুলো ব্যবহার করতে পারবেন
অনুমতি নেই,
- বড় ধরনের পরিবর্তন না করে ছবি গুলো পুনরায় বিক্রি করতে পারবেন না
- ছবিগুলো অন্য কোন সাইটে বিক্রি করতে পারবেন না
ওয়েবসাইটের নেভিগেশন

Brust
এটি ই-কমার্স ব্র্যান্ড শপিফাই এর নিয়ন্ত্রণাধীন একটি ওয়েবসাইট।
যারা রিটেল বা ফ্যাশন ব্র্যান্ড প্রমোশনের উপযোগী ছবিগুলো খোঁজেন তাদের জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটে ছবিগুলো অত্যন্ত সুসজ্জিত ভাবে সাজানো রয়েছে। মূলত উদ্যোক্তাদের টার্গেট করেই ওয়েবসাইটটি নির্মিত।
এই ওয়েবসাইটের একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে, ছবিগুলো কমার্শিয়াল বা নন কমের্সিয়াল কাজে ব্যবহারের জন্য কিভাবে ব্যবহার করবেন সে বিষয়ে দারুন সব টিউটোরিয়াল রয়েছে।
যেমন, ফেসবুক অ্যাড, প্রোডাক্ট ফটো, অনলাইন ভিডিও ইত্যাদি কাজের জন্য এই ওয়েব সাইটের কনটেন্ট গুলো কিভাবে ব্যবহার করবেন সে বিষয়ে তারা আপনাকে প্রশিক্ষিত করে।
সাইটটির কিছু ইমেজ CCO এর আন্ডারে লাইসেন্স করা এছাড়া বাকি সব ছবিগুলো শপিফাই ফটো লাইসেন্স এর আন্ডারে অন্তর্ভুক্ত।
অনুমতি রয়েছে,
- ছবিগুলো কমার্শিয়াল এবং নন কমার্শিয়াল প্রজেক্ট ব্যবহার করতে পারবেন
- ছবিগুলো আপনার পছন্দমত এডিট করতে পারবেন
- আপনার প্রোডাক্ট সেল করার জন্য সেই ছবিগুলো ব্যবহার করতে পারবেন
অনুমতি নেই,
- অনৈতিক বা মানহানিকর কাজে ছবি গুলো ব্যবহার করতে পারবেন না
- এমন কোন ভাবে ছবিগুলো ব্যবহার করতে পারবেন না যা ছবির মধ্যে দৃশ্যমান ব্যক্তিদের মর্যাদা ক্ষুন্ন করে অথবা হেয় করে
- আপনার প্রোডাক্টের এনডোর্সমেন্ট এর জন্য ছবি গুলো ব্যবহার করতে পারবেন না।
- শফি ফাই এর লাইসেন্স ফটোগুলো কোনভাবেই বিক্রয় যোগ্য নয়
- অন্য কোন স্টক ফটো ওয়েবসাইট বা সার্ভিস হিসেবে এই ছবিগুলো পুনরায় করতে পারবেন না
ওয়েবসাইটের ন্যাভিগেশন

Stocksnap.io
এই সাইটে স্টক ফটোর বিশাল কালেকশন রয়েছে এবং তারা প্রতি সপ্তাহে ১০০ এর বেশি ছবি এখানে আপলোড করে।
তাদের স্টক ফটোগুলো ব্রাইট এবং এনার্জেটিক যা সহজেই মানুষের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম।
বিভিন্ন ক্যাটাগরির ছবি তাদের ওয়েবসাইটে পাবেন, যেমন বিজনেস, বিচ, সিটি, ফুডস, ওয়ার্ক, হেলথ এবং আরো অনেক।
সাইটটি CCO এর আন্ডারে লাইসেন্স করা
অনুমতি রয়েছে,
- ছবিগুলো কমার্শিয়াল এবং নন কমার্শিয়াল প্রজেক্ট ব্যবহার করতে পারবেন
- ছবিগুলো আপনার পছন্দমত এডিট করতে পারবেন
- আপনার প্রোডাক্ট সেল করার জন্য সেই ছবিগুলো ব্যবহার করতে পারবেন
অনুমতি নেই,
- আপনার প্রোডাক্টের এনডোর্সমেন্ট এর জন্য ছবি গুলো ব্যবহার করতে পারবেন না।
ওয়েবসাইটটির ন্যাভিগেশন,

Life of pix
হাই কোয়ালিটি এবং রেজুলেশনের ছবির জন্য এই সাইটটি অসাধারণ।
এই স্টক ফটো সাইটের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সার্চ ফিল্টারিং অপশন। যা আপনাকে বিভিন্ন ক্যাটাগরি, কালার এবং ওরিয়েন্টেশন অনুযায়ী সার্চ করার সুবিধা দেয়।
তারা টপ ফটোগ্রাফারদের হাইলাইট করে যা থেকে দারুন সব ছবি খুঁজে পাওয়া সহজ হয়।
সাইটটি CCO এর আন্ডারে লাইসেন্স করা।
অনুমতি রয়েছে,
- ছবিগুলো কমার্শিয়াল এবং নন কমার্শিয়াল প্রজেক্ট ব্যবহার করতে পারবেন
- ছবিগুলো আপনার পছন্দমত এডিট করতে পারবেন
- আপনার প্রোডাক্ট সেল করার জন্য সেই ছবিগুলো ব্যবহার করতে পারবেন
অনুমতি নেই,
- ব্যাপকভাবে ছবি গুলো পুনরায় দিস্ট্রিবিউশন করতে পারবেন না এটা নিষিদ্ধ
ওয়েবসাইটটির ন্যাভিগেশন

New old stock
যারা একটু ভিন্টেজ টাইপের ছবি খুঁজছেন তাদের জন্য এটি একটি আদর্শ ওয়েবসাইট।
এই ছবিগুলো সংগ্রহ করা হয় বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান থেকে, যারা ফ্লিকার কমন এর নিয়ম মেনে এই ছবিগুলো শেয়ার করতে ইচ্ছুক।
ফ্লিকার কমনের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান সমূহের অংশগ্রহণের ভিত্তিতে এই ওয়েবসাইটের সমস্ত ছবিগুলো পাবলিক ডোমেইনে এভেলেবেল।
অনুমতি রয়েছে,
- কমার্শিয়াল এবং নন কমার্শিয়াল কাজে ব্যবহার করতে পারবেন
অনুমতি নেই,
- প্রতিটি ইমেজের নিজস্ব রেস্ট্রিকশন রয়েছে তাই ব্যবহারের আগে পরীক্ষা করে নিন।
ওয়েবসাইট ন্যাভিগেশন


Picjambo
ব্লগার, ডিজাইনার এবং উদ্যোক্তাদের জন্য ওয়ালপেপার ও স্টক ফটোর বিশাল সংগ্রহ রয়েছে এই ওয়েবসাইটে।
তাদের ইমেজ কালেকশন এর মধ্যে রয়েছে বিজনেস, আবস্ট্রাক, ওয়ালপেপার, ট্রাভেল, নেচার, ভিন্টেজ এবং আরো অনেক ক্যাটাগরি।
এই ওয়েবসাইটের বেশিরভাগ ছবি ফ্রি, এছাড়াও তাদের পেইড মেম্বারশিপ রয়েছে যেখানে আরো দারুন এবং উচ্চ মানের ছবি সংগ্রহ করার অনুমতি দেয়।
এছাড়াও তাদের নিউজলেটার ব্লগ এবং ডিজাইন রিসোর্স রয়েছে যা আপনার ইমেজ সংক্রান্ত কাজে প্রয়োজন হতে পারে।
সাইটটি CCO এর আন্ডারে লাইসেন্স করা
অনুমতি রয়েছে,
- ছবিগুলো কমার্শিয়াল এবং নন কমার্শিয়াল প্রজেক্ট ব্যবহার করতে পারবেন
- ছবিগুলো আপনার পছন্দমত এডিট করতে পারবেন
- আপনার প্রোডাক্ট সেল করার জন্য সেই ছবিগুলো ব্যবহার করতে পারবেন
অনুমতি নেই,
- বিক্রয় এবং রি-ডিস্ট্রিবিউট করতে পারবেন না
ওয়েবসাইটে ন্যাভিগেশন

Rehost
এটি একটি ফটোগ্রাফি কমিউনিটি যাদের উদ্দেশ্য বিশ্বের সেরা ভিজুয়াল কন্টাক্ট গুলো একে অপরের সাথে শেয়ার করা।
এই ওয়েবসাইট থেকে বিশ্বের সেরা ফটোগ্রাফারদের ইউনিক সব ফটোগুলো আপনি পেয়ে যাবেন
সাইটটি CCO এর আন্ডারে লাইসেন্স করা
অনুমতি রয়েছে,
- ছবিগুলো কমার্শিয়াল এবং নন কমার্শিয়াল প্রজেক্ট ব্যবহার করতে পারবেন
- ছবিগুলো আপনার পছন্দমত এডিট করতে পারবেন
- আপনার প্রোডাক্ট সেল করার জন্য সেই ছবিগুলো ব্যবহার করতে পারবেন
অনুমতি নেই,
- বিক্রয় এবং রি ডিস্ট্রিবিউট করতে পারবেন না
ওয়েবসাইট ন্যাভিগেশন

Stockvault
আপনি যদি হাই কোয়ালিটি ইমেজ খুঁজে থাকেন তবে এটি আপনার জন্য আদর্শ হতে পারে।এই ওয়েবসাইটে প্রায় ১ লক্ষ ৩৮ হাজার স্টক ফটো। ভেক্টর ইমেজ এবং এইচডি ও ফোরকে রেজ্যুলুশনের দারুন দারুন ক্রিয়েটিভ রয়েছে।
এছাড়াও এই ওয়েবসাইটে ফটোগ্রাফি নিয়ে ব্লগ ফ্রি টিউটোরিয়াল ও ফটোশপ ব্যবহার করে কিভাবে ইমেজ রিজাইন করবেন সে বিষয়ে দারুন সব রিসোর্স পাবেন।
ওয়েবসাইট CCO কমার্শিয়াল এবং নন কমার্শিয়াল লাইসেন্স এর অন্তর্ভুক্ত তাই প্রতিটি ইমেজ ব্যবহার করা যে পরীক্ষা করে নিবেন।
অনুমতি রয়েছে,
- ছবিগুলো কমার্শিয়াল এবং নন কমার্শিয়াল প্রজেক্ট ব্যবহার করতে পারবেন
- আপনার পছন্দমত এডিট করতে পারবেন
- প্রোডাক্ট সেল করার জন্য সেই ছবিগুলো ব্যবহার করতে পারবেন
অনুমতি নেই,
- কিছু ইমেজ কমার্শিয়াল কাজে ব্যবহার করতে পারবেন না
- ইমেজ গুলোর বড় ধরনের পরিবর্তন ছাড়া পুনরায় সেল বা নিজ নামে লাইসেন্স করতে পারবেন না
- এই ছবিগুলো নিজ নামে ওনারশিপ নিতে পারবেন না, যদি না আপনি এর পরিবর্তন সাধন করেন
ওয়েবসাইট ন্যাভিগেশন

Picspree
এটি ইমেজ ক্রিয়েটারদের একটি কমিউনিটি, যারা এখানে তাদের ছবিগুলো শেয়ার করেন অন্যদের ব্যবহার করার জন্য।
বিভিন্ন ক্যাটাগরির সম্বলিত তাদের বিশাল ইমেজ লাইব্রেরী রয়েছে এছাড়াও তারা প্রিমিয়াম মেম্বারশিপ প্রোগ্রাম অফার করে।
অনুমতি রয়েছে,
- ছবিগুলো কমার্শিয়াল এবং নন কমার্শিয়াল প্রজেক্ট ব্যবহার করতে পারবেন
- ছবিগুলো আপনার পছন্দমত এডিট করতে পারবেন
- আপনার প্রোডাক্ট সেল করার জন্য সেই ছবিগুলো ব্যবহার করতে পারবেন
অনুমতি নেই,
ছবিগুলো পুনরায় সেল করতে পারবেন না।
ওয়েবসাইট ন্যাভিগেশন

পরিশেষে,
স্টক ফটো ব্যবহার করার সময় খেয়াল রাখবেন সেটি আপনাকে কি অনুমতি দেয় ও কি নিষেধ করে। স্টক ফটো ব্যবহার করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে এগুলো পুনরায় ব্যবহারের পূর্বে নিজের পছন্দমাফিক মডিফাই করে নেয়া।
এই ব্লগটি বুকমার্ক করে রাখুন, আর যখনি আপনার স্টক ফটোর প্রয়োজন হবে লিস্টের স্টকফটো সাইটগুলো থেকে ডাউনলোড করে নিন আপনার পছন্দের ইমেজ।
সবার আগে মন্তব্য করুন
আপনার মূল্যবান মতামত দিন
মন্তব্য করতে হলে আপনাকে লগ ইন করতে হবে।