এফ কমার্স (f commerce) কি? এর সংজ্ঞা, উদাহরন, ব্যবসায়িক মডেল

এফ কমার্স (f commerce) কি? এর সংজ্ঞা, উদাহরন, ব্যবসায়িক মডেল

বর্তমান ডিজিটাল যুগে ব্যবসায়িক মডেলগুলো দ্রুত পরিবর্তিত হচ্ছে, আর এরই ধারাবাহিকতায় এফ কমার্স (F-Commerce) ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। কিন্তু এফ কমার্স আসলে কী? সহজ ভাষায়, এটি ফেসবুক-ভিত্তিক একটি ব্যবসায়িক মডেল, যেখানে উদ্যোক্তারা শুধুমাত্র ফেসবুক ব্যবহার করে তাদের ব্যবসায় পরিচালনা করেন।

বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে হাজারো তরুণ-তরুণী এফ কমার্সকে পুঁজি করে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছে। কম বিনিয়োগে ব্যবসায় শুরু করা যায় বলে এটি বিশেষ করে ছোট উদ্যোক্তাদের জন্য একটি দারুণ সম্ভাবনাময় ক্ষেত্র হয়ে উঠেছে । 

এই ব্লগ পোস্টে আমরা এফ কমার্সের সংজ্ঞা, কার্যপ্রণালী, সফলতার উদাহরণ এবং কীভাবে এটি ব্যবহার করে স্বাবলম্বী হওয়া যায়- এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করব।

এফ কমার্স আসলে কি?

এফ কমার্স মূলত এমন একটি অনলাইন ব্যবসার মডেল, যেখানে উদ্যোক্তারা ফেসবুকের বিভিন্ন ফিচার, যেমন মেটা এড ক্যাম্পেইন, পোস্ট, লাইভ, ইনবক্স অর্ডার, কমেন্ট সেকশন ইত্যাদি ব্যবহার করে পণ্যের মার্কেটিং ও বিক্রয় করেন। এখানে আলাদা কোনো ওয়েবসাইট বা অ্যাপ প্রয়োজন হয় না, বরং ফেসবুকই মূল মার্কেটিং ও লেনদেনের মাধ্যম হিসেবে কাজ করে। 

এফ কমার্স ব্যবসার উদাহরন

বাংলাদেশে অনেক সফল এফ কমার্স উদ্যোগ রয়েছে, যেমন অনেক উদ্যোক্তা ফেসবুক পেজের মাধ্যমে জামাকাপড়, জুতা, গয়না এবং অন্যান্য লাইফস্টাইল পণ্য বিক্রি করছেন। উদাহরণ হিসেবে “Believers Sign” বা “Roza Fragrance” এর মতো জনপ্রিয় পেজগুলোকে উল্লেখ করা যায়। আবার বিভিন্ন গ্যাজেট বিক্রির জন্য “BD Shop” অথবা অর্গানিক ফুডের জন্য “Ghorer Bazar-এর মতো অনেক এফ কমার্স উদ্যোগ রয়েছে।

ই কমার্স ও এফ কমার্সের পার্থক্য

আমরা অনেকেই জানি না, ই কমার্স কি এবং এফ কমার্স কি? সাধারণত ইলেকট্রনিক মিডিয়া অর্থাৎ ইন্টারনেট ব্যবহার করে যে ব্যবসায়ের প্রোডাক্ট মার্কেটিং, সেলিং এবং লেনদেনসহ যাবতীয় সকল কার্যক্রম পরিচালিত হয় তাকে ই-কমার্স ব্যবসায় বলে। মূলত ই-কমার্স হলো একটি পূর্ণাঙ্গ অনলাইন ব্যবসায়িক মডেল, যেখানে ওয়েবসাইট, মার্কেটপ্লেস, সোশ্যাল মিডিয়া, ইত্যাদির মাধ্যমে পণ্য বিক্রি করা হয়। অর্থাৎ ই-কমার্স মডেলে ডিজিটাল মার্কেটিং-এর সকল উপকরণগুলো ব্যবহৃত হতে পারে। 

ই কমার্স ও এফ কমার্সের পার্থক্য

অন্যদিকে, এফ-কমার্স বলতে কেবলমাত্র ফেসবুকের মাধ্যমে ব্যবসায় পরিচালনা করাকে বুঝায়। এখানে সাধারণত ডিজিটাল মার্কেটিং-এর অন্যকোনো উপকরণ ব্যবহার করা হয় না। শুধুমাত্র ফেসবুক ব্যবহার করেই পণ্য বা সেবার মার্কেটিং ও বিক্রয় করা হয়। 

ই-কমার্স ব্যবসায়ীরা তাদের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে অটোমেটেড পেমেন্ট গেটওয়ে, ক্যাশ অন ডেলিভারি, স্টক রেজাল্ট, প্রোডাক্ট লিস্টিং, মোবাইল ব্যাংকিংসহ বিভিন্ন লেনদেনের সুবিধা দিতে পারেন, যেখানে এফ-কমার্স প্রধানত সকল লেনদেন ও অন্যান্য বিষয়াদি ম্যানুয়ালি করে থাকে। 

এছাড়াও, ই-কমার্স ব্র্যান্ডিং ও গ্রাহক আকর্ষণে SEM, ইমেইল মার্কেটিং, এবং অন্যান্য ডিজিটাল মার্কেটিং টুল ব্যবহার করতে পারে, যেখানে এফ-কমার্স শুধুমাত্র ফেসবুক পোস্ট ও বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার সীমাবদ্ধ থাকে। তাই, ই-কমার্স ব্যবসার প্রসার ও আওতা এফ কমার্সের চেয়ে ব্যাপক বিস্তৃত। 

এফ কমার্সের সুবিধা

  • কম বিনিয়োগে ব্যবসায় শুরু করার সুযোগ।
  • ফেসবুকের বিশাল ইউজার বা অডিয়েন্স থেকে সহজে ক্রেতা পাওয়া যায়।
  • মার্কেটিং এর জন্য বিজ্ঞাপন চালানোর সহজ পদ্ধতি। (Facebook Ads)
  • লাইভ ভিডিও ও পোস্টের মাধ্যমে পণ্যের প্রচার করা যায়।
  • ক্রেতাদের সঙ্গে সরাসরি মেসেঞ্জারে যোগাযোগের সুবিধা।
  • ওয়েবসাইট বা অ্যাপ ডেভেলপমেন্টের বাড়তি খরচ নেই।

এফ কমার্সের অসুবিধা

  • ফেসবুকের নীতিমালার ওপর সম্পূর্ণ নির্ভরশীল হতে হয়।
  • ফেসবুক অ্যালগরিদম পরিবর্তন হলে ব্যবসায় প্রভাব পড়তে পারে।
  • বিশ্বাসযোগ্যতা তৈরি করা তুলনামূলক কঠিন।
  • স্বতন্ত্র ব্র্যান্ডিংয়ের সুযোগ কম।
  • স্বয়ংক্রিয় পেমেন্ট ও অর্ডার প্রসেসিং সিস্টেমের অভাব।
  • প্রতিযোগিতা বেশি কারন, একই ধরনের পণ্য নিয়ে অসংখ্য পেজ কাজ করে।
  • পেইজ হ্যাক বা একাউন্ট ডিজেবল হলে ব্যবসায় বড় ধরনের ক্ষতি হতে পারে।

এফ কমার্স ব্যবসায়িক মডেলের ব্যাখ্যা

এফ কমার্স ব্যবসায়িক মডেলের ব্যাখ্যা

উদ্যোক্তাদের ব্যবসার ধরণ ও লক্ষ্য অনুযায়ী এফ কমার্স ব্যবসায় পরিচালনার জন্য বিভিন্ন মডেল অনুসরণ করা হয়। 

সাধারণত, এফ কমার্সের ব্যবসায়িক মডেলগুলো নিম্নরূপঃ 

১. ডিরেক্ট সেলিং মডেল

এই মডেলে উদ্যোক্তারা নিজেরাই পণ্য স্টক করে এবং ফেসবুক পেজ বা গ্রুপের মাধ্যমে সরাসরি বিক্রি করেন। তারা ফেসবুক এড, পোস্ট, লাইভ ভিডিও ও ইনবক্সের মাধ্যমে ক্রেতাদের কাছ থেকে অর্ডার সংগ্রহ করেন এবং হোম ডেলিভারির ব্যবস্থা করেন।

২. ড্রপশিপিং মডেল

ড্রপশিপিং মডেলে বিক্রেতারা নিজের কাছে পণ্য স্টক না করে সরাসরি তৃতীয় পক্ষের সরবরাহকারীদের (সাপ্লায়ার) থেকে পণ্য পাঠান। উদ্যোক্তারা ফেসবুক পোস্ট বা এড এর মাধ্যমে অর্ডার সংগ্রহ করে তা সরাসরি সাপ্লায়ারকে পাঠান, এবং সাপ্লায়ার পণ্য ডেলিভারি সম্পন্ন করে। এটি বিনিয়োগ ছাড়া ব্যবসায় শুরু করার একটি ভালো উপায়।

৩. প্রি-অর্ডার মডেল

এই মডেলে ব্যবসায়ীরা আগে থেকেই ক্রেতাদের কাছ থেকে অর্ডার সংগ্রহ করেন, তারপর পণ্য স্টক করে নির্দিষ্ট সময়ে তাদের পণ্য সরবরাহ করেন। সাধারণত আমদানি করা পণ্য বা কাস্টমাইজড পণ্য বিক্রির ক্ষেত্রে এই মডেল ব্যবহৃত হয়। 

৪. সার্ভিস বেইজড মডেল

এফ কমার্স শুধুমাত্র পণ্য বিক্রির জন্যই নয়, বিভিন্ন সার্ভিস প্রদান করার ক্ষেত্রেও ব্যবহৃত হয়। যেমনঃ গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল টুলস, অনলাইন কোচিং, হোম ডেলিভারি সার্ভিস ইত্যাদি।

৫. অ্যাফিলিয়েট মার্কেটিং মডেল

এই মডেলে উদ্যোক্তারা সরাসরি পণ্য বিক্রি না করে বিভিন্ন কোম্পানির পণ্য প্রমোট করেন এবং প্রতি বিক্রয়ের উপর কমিশন পান। এক্ষেত্রে কোনো পণ্য স্টক করা বা অর্ডার সাপ্লাইয়ারকে পাঠানোর দরকার পড়ে না। মূল বিক্রেতার সাথে ক্রেতার সরাসরি লেনদেন করার ব্যবস্থা করা হয়। 

এফ কমার্স মডেলে ব্যবসা করে শুরু করে একটি সফল ব্যবসা দাঁড় করিয়ে ফেলা যায় – ফেসবুকে কিভাবে ব্যবসা শুরু করব?

এফ কমার্স মডেলে ব্যবসা করে শুরু করে একটি সফল ব্যবসা দাঁড় করিয়ে ফেলা যায় – ফেসবুকে কিভাবে ব্যবসা শুরু করব?

যেকোনো ব্যবসায় শুরুর আগে একটি সুস্পষ্ট পরিকল্পনা থাকা জরুরি। প্রথমেই নির্ধারণ করতে হবে কী ধরনের পণ্য বা সেবা বিক্রি করবেন, আপনার লক্ষ্য শ্রোতা কারা এবং কীভাবে প্রতিযোগীদের থেকে আলাদা হবেন। 

এফ কমার্স ব্যবসার জন্য প্রথমে একটি ফেসবুক বিজনেস পেইজ তৈরি করতে হবে। পেজের নাম এমন রাখা উচিত যা সহজেই মনে রাখা যায়। পেইজের “About” সেকশনে ব্যবসার ডিটেইল, কন্টাক্ট ইনফরমেশন এবং ঠিকানাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দিতে হবে। এরইসাথে  পেজকে আরও প্রফেশনাল লুক দিতে একটি আকর্ষণীয় লোগো ও কভার ফটো আপলোড করতে হবে। 

এরপর প্রতিটি পণ্যের দাম, বৈশিষ্ট্য, ব্যবহারবিধি এবং ডেলিভারি নীতিমালা স্পষ্টভাবে উল্লেখ করে পণ্যের ছবি ও ভিডিও আপলোড করতে হবে।  ক্রেতাদের মধ্যে আগ্রহ তৈরি করতে নিয়মিত পোস্ট, ফেসবুক লাইভ এবং স্টোরির মাধ্যমে পণ্য প্রচার করা যেতে পারে। নিয়মিত আপডেট ও মানসম্মত কনটেন্ট শেয়ার করার মাধ্যমে ব্র্যান্ডের গ্রহণযোগ্যতা বাড়ানো সম্ভব।

গ্রাহক কিছু জানতে চাইলে তার সঙ্গে ইনবক্স ও কমেন্টের মাধ্যমে দ্রুত যোগাযোগ করতে হবে এবং অর্ডার দ্রুত প্রসেস করতে হবে। ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে নির্ভরযোগ্য কুরিয়ার সার্ভিস বা নিজস্ব ডেলিভারি সিস্টেমের ব্যবস্থা রাখতে হবে। তাছাড়া গ্রাহকের সুবিধার্থে ক্যাশ অন ডেলিভারি এবং প্রি-পেমেন্ট অপশন চালু করা যেতে পারে।

গ্রাহকসেবা আরো উন্নত করতে একটি ওয়েবসাইট তৈরি করা যেতে পারে। এখান থেকে একজন ক্রেতা খুব সহজেই পণ্যের মূল্যসহ সকল ডিটেইলস পেয়ে যেতে পারে। দ্রুত ও ঝামেলাহীন অর্ডার এবং অটোমেটেড নিরাপদ পেমেন্টের জন্য একটি ওয়েবসাইটের বিকল্প নেই। 

ফেসবুক পেইড এড মার্কেটিং ব্যবহার করে নির্দিষ্ট টার্গেট অডিয়েন্সের কাছে সহজেই পণ্যের বিজ্ঞাপন পৌঁছে দেয়া সম্ভব। বিজ্ঞাপনের পাশাপাশি, বিভিন্ন অফার, কুপন, ডিসকাউন্ট ক্যাম্পেইন এবং ফেসবুক গ্রুপে প্রচারের মাধ্যমে অর্গানিক গ্রোথ নিশ্চিত করা যেতে পারে। এধরনের মার্কেটিং কৌশল সঠিকভাবে প্রয়োগ করলে ব্যবসার প্রসার অনেক দ্রুত হবে।

মূলত ফেসবুকে ব্যবসায় করার নিয়ম জেনে সঠিক পরিকল্পনা, মানসম্মত পণ্য, ইফেকটিভ মার্কেটিং স্ট্রাটেজি এবং গ্রাহকসেবার মান বজায় রেখে এফ কমার্স ব্যবসায় শুরু করলে এটি দ্রুতই একটি লাভজনক ও স্বাবলম্বী উদ্যোগে পরিণত হবে। 

এফ কমার্সে সফলতা অর্জনের উপায়

এফ কমার্সে সফলতা অর্জনের জন্য খুব বেশি কিছুর প্রয়োজন নেই। কিছু মৌলিক বিষয়বস্তু ঠিক রেখে এফ কমার্স ব্যবসায় পরিচালনা করলে দ্রুত ও স্থায়ী সফলতা অর্জন সম্ভব। 

এক্ষেত্রে নিম্নোক্ত টিপসগুলো অনুসরন করা যেতে পারে- 

  • সঠিক গ্রাহক চিহ্নিত করে তাদের চাহিদা অনুযায়ী পণ্য নির্বাচন করুন।
  • ভালো মানের পণ্য সরবরাহ ও দ্রুত ডেলিভারি নিশ্চিত করুন।
  • আকর্ষণীয় কনটেন্ট, লাইভ সেশন ও পেইড বিজ্ঞাপন ব্যবহার করুন।
  • ক্রেতাদের দ্রুত রেসপন্স, ক্যাশ অন ডেলিভারি ও সহজ রিটার্ন পলিসি রাখুন।
  • প্রতিযোগীদের স্ট্র্যাটেজি বুঝে অন্যদের থেকে নিজের ব্যবসায়কে আলাদা করুন।
  • ক্রেতাদের সঙ্গে বিশ্বাসযোগ্য সম্পর্ক গড়ে তুলে ব্র্যান্ড ভ্যালু তৈরি করুন।

এফ কমার্স ব্যবসায় সফলতার উদাহরন

বাংলাদেশে অনেক আগে থেকেই এফ-কমার্স ব্যবসার ব্যাপক প্রসার ঘটেছে। শুরুর দিকে অনেক উদ্যোক্তা শুধুমাত্র ফেসবুক ব্যবহার করেই সফল হয়েছেন। বিশেষ করে ফ্যাশন, কসমেটিকস, গ্যাজেট, এবং হোম ডেকর পণ্য বিক্রির ক্ষেত্রে এফ-কমার্স বাংলাদেশের একটি জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে। 

সফল এফ কমার্স ব্যবসায়ের কথা বলতে গেলে প্রথমেই যেসকল ব্যান্ডের নাম আসে তা হলোঃ 

  • Illiyeen: পুরুষের পাঞ্জাবির জন্য বিখ্যাত এই ব্যান্ড এখন সারাদেশে সমাদৃত। 
  • Believers Sign: পুরুষের সকল ধরনের পোষাক ও পারফিউম অয়েলের জন্য বিস্তততা অর্জন করেছে। 
  • Trends By P.R.: মেয়েদের থ্রী পিস, কুর্তীসহ নানান ট্রেন্ডি ড্রেসের জন্য একটি বিস্ততার প্রতীক। 
  • BD Shop: সকল প্রকার গ্যাজেট ও মানসম্মত এক্সেসরিজ এর বিশ্বস্ত ব্যান্ড।  
  • Ghorer Bazar: অর্গানক খাবারের নাম নিলে এই ব্যান্ডের বিকল্প খুব কমই রয়েছে। 
  • Rang Bangladesh: সকল বয়সী নারী-পুরুষ উভয়ের ফ্যাশন ব্যান্ড। 

এই ব্র্যান্ডগুলো ফেসবুক নির্ভর ব্যবসায় থেকে শুরু করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। তারা ফেসবুক লাইভ, স্পন্সরড পোস্ট এবং গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদের ব্যবসাকে বড় পরিসরে নিয়ে গেছে। 

তবে বর্তমানে এরাসহ অনেক সফল এফ-কমার্স ব্যবসায় নিজেদের আওতা-পরিধি বাড়ানোর জন্য ধীরে ধীরে ই-কমার্সে সম্প্রসারিত করেছে।

এফ-কমার্সের চ্যালেঞ্জ ও সমাধান

এফ-কমার্স ব্যবসায় সহজে শুরু করা গেলেও এর টিকিয়ে রাখা ও বড় পরিসরে সম্প্রসারণ করা বেশ চ্যালেঞ্জিং। সবচেয়ে বড় সমস্যা হলো ফেসবুকের অ্যালগরিদম। এটি অর্গানিক রিচ কমিয়ে দেয়, ফলে কাস্টমারদের কাছে পৌঁছাতে পেইড বিজ্ঞাপনের ওপর অতিরিক্ত নির্ভর করতে হয়। এছাড়া, নিজস্ব ওয়েবসাইটের না থাকা, সীমিত পেমেন্ট অপশন, নির্ভরযোগ্যতার এবং অটোমেশন সুবিধার অভাব অনেক এফ-কমার্স ব্যবসার জন্য বাধা হয়ে দাঁড়ায়।

এই চ্যালেঞ্জগুলোর পাশাপাশি একটি পণ্যের একাধিক প্রতিযোগিতা থাকায় অনেক উদ্যোক্তা ব্যবসায় সম্প্রসারণের লক্ষ্যে ই-কমার্স প্ল্যাটফর্মের দিকে ঝুঁকছেন। কারন, ই-কমার্সের মাধ্যমে ব্যবসার জন্য নিজস্ব ওয়েবসাইট, SEM, বিভিন্ন পেমেন্ট গেটওয়ে, এবং কাস্টমার ডাটাবেস তৈরি করা সহজ। এগুলোর মাধ্যমে আপনার ব্যবসায় অন্য প্রতিযোগিদের থেকে পৃথক ব্যান্ড ভ্যালু পাবে। 

তবে জিডিটাল মার্কেটিং এর সকল টুলস ব্যবহার করে ব্যবসায় পরিচালনা করার বিষয়টি সহজ নয়। এই জন্যই অনেক উদ্যোক্তা ই-কমার্স থেকে দূরে রয়েছে। টেকনিক্যাল জ্ঞান না থাকলে আপনার পক্ষে এসব পরিচালনা করা সম্ভব নয় কিংবা অনেক সময় এসব নিয়মিত মেইন্টেইন করা সময়সাপেক্ষ হয়ে পরে। 

ঠিক এই জায়গাতেই দেশী কমার্স একটি কার্যকর সমাধান নিয়ে এসেছে। এটি এমন একটি প্ল্যাটফর্ম, যারা এফ-কমার্স ব্যবসায়ীদের জন্য সহজ, নির্ভরযোগ্য ও সকল টেকনিক্যাল ই-কমার্স সমাধান দিয়ে থাকে। অর্থাৎ ডিজিটাল সমস্ত টুলস ব্যবহার করে ই-কমার্সের মধ্যমে আপনার ব্যবসায়কে দ্রুত প্রসারিত করতে দেশী কমার্স প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের থেকে ওয়েব ডেভেলপমেন্ট ছাড়াই মাত্র কয়েকটি ক্লিকে তৈরী করুন আপনার ইকমার্স স্টোর

যারা এফ-কমার্স ব্যবসায় চালিয়ে যাচ্ছেন এবং ব্যবসার আরও বড় পরিসরে সফলতা চান, তাদের জন্য একটি পরিপূর্ণ ই-কমার্স সিস্টেমের দিকে এগিয়ে যাওয়া এখন সময়ের দাবি।

বাংলাদেশে এফ-কমার্স (ফেসবুক কমার্স) এর বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ: F-commerce in Bangladesh

বাংলাদেশে F-Commerce দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য এটি একটি সহজ ও কম খরচের ব্যবসার সুযোগ করে দিয়েছে। একটা পরিসংখ্যানে দেখা যায়, বাংলাদেশের টোটাল সোশ্যাল মিডিয়া ইউজারদের মধ্যে ৯৩% শতাংশ মানুষ Facebook ব্যবহার করে। শুধু ঢাকাতেই নিয়মিত ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২২ মিলিয়ন। 

এই সুযোগ কাজে লাগিয়ে বর্তমানে হাজারো ব্যবসায় শুধুমাত্র ফেসবুক পেইজের মাধ্যমে পণ্য বিক্রি করছে। ফেসবুকের মার্কেটপ্লেস, লাইভ সেলিং, এবং স্পন্সরড বিজ্ঞাপন ব্যবহারের ফলে অনেক উদ্যোক্তা দ্রুত সফলতা পাচ্ছেন।

তবে, এফ-কমার্সের সীমাবদ্ধতাও স্পষ্ট হচ্ছে। ফেসবুকের অ্যালগরিদম পরিবর্তনের ফলে পেজের অর্গানিক রিচ কমে যাওয়ায় উদ্যোক্তাদের বিজ্ঞাপনের ওপর নির্ভরতা বাড়ছে। তাছাড়া, কাস্টমার ট্রাস্ট তৈরি করা, পেমেন্ট প্রসেসিং সহজ করা এবং অটোমেশন সুবিধার অভাব অনেক ব্যবসার টিকে থাকা কঠিন করে তুলছে। ভবিষ্যতে, শুধুমাত্র ফেসবুকনির্ভর ব্যবসার ওপর নির্ভর করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।

এই বাস্তবতায় অনেক এফ-কমার্স ব্যবসায়ী এখন ই-কমার্সের দিকে ঝুঁকছেন, যেখানে নিজস্ব ওয়েবসাইট, নির্ভরযোগ্য পেমেন্ট সিস্টেম, এবং উন্নত গ্রাহক পরিষেবা তাদের ব্যবসাকে আরও টেকসই করে তুলেছে। সুতরাং, যারা দীর্ঘমেয়াদে সফল হতে চান, তাদের জন্য একটি পরিপূর্ণ ই-কমার্স অবকাঠামো গড়ে তোলাই হবে সবচেয়ে কার্যকর পদক্ষেপ।

দেশীকমার্স বনাম ওয়ার্ডপ্রেস

দেশীকমার্স বনাম ওয়ার্ডপ্রেস

অনলাইন ব্যবসা পরিচালনার জন্য ওয়েবসাইট তৈরি করা এখন অপরিহার্য। বাংলাদেশে অনেক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তাদের পণ্য ও সেবা অনলাইনে বিক্রির জন্য ওয়েবসাইট তৈরি করতে চান। এক্ষেত্রে দেশীকমার্স এবং ওয়ার্ডপ্রেস দুটি জনপ্রিয় প্ল্যাটফর্ম। নিচে এই দুটি প্ল্যাটফর্মের সুবিধা ও অসুবিধাগুলো তুলে ধরা হলো:

দেশীকমার্স (DeshiCommerce)

দেশীকমার্স একটি সম্পূর্ণ ই-কমার্স প্ল্যাটফর্ম, যা বিশেষভাবে বাংলাদেশের বাজারের জন্য তৈরি করা হয়েছে। এটি ব্যবহারকারীদের সহজেই অনলাইন দোকান তৈরি এবং পরিচালনা করতে সাহায্য করে।

সুবিধা

  • সহজ ব্যবহার: দেশীকমার্সের ইন্টারফেস খুবই সহজ এবং ব্যবহারকারী-বান্ধব। যাদের প্রযুক্তিগত জ্ঞান কম, তারাও সহজে এটি ব্যবহার করতে পারেন।
  • ফাস্ট ওয়েবসাইট লোডিংঃ উন্নত সার্ভার এবং অপটিমাইজেশন এর কারনে দেশীকমার্স দিয়ে তৈরি ওয়েবসাইটের লোডিং স্পিড ওয়ার্ডপ্রেস থেকে অনেক বেশী। যেটা ওয়েবসাইট ভিজিট এবং শপিং করে তোলে বাটার স্মুথ।
  • স্থানীয় সেবা সংযোজন: দেশীকমার্সে বাংলাদেশের পেমেন্ট গেটওয়ে (যেমন বিকাশ), কুরিয়ার সার্ভিস (যেমন পাঠাও, স্টিড ফাস্ট) এবং বাংলা ভাষায় কাস্টমার সাপোর্ট রয়েছে, যা বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য সুবিধাজনক।
  • নিজস্ব থিম এবং প্লাগইন: দেশীকমার্সে সকল থিম এবং প্লাগইন নিজেদের ডেভেলপারদের মাধ্যমে তৈরি করা, তাই এগুলো অধিক নিরাপদ এবং আস্থাযোগ্য।
  • উন্নত গ্রাহক সেবা: দেশীকমার্সের গ্রাহক সহায়তা অত্যন্ত করিতকর্মা এবং ব্যবহারকারীদের যেকোনো সমস্যা সমাধানে তৎপর সেবা প্রদান করে।
  • হোস্টিং এবং সিকিউরিটি: দেশীকমার্স নিজস্ব হোস্টিং এবং সিকিউরিটি প্রদান করে, তাই ব্যবহারকারীদের এই বিষয়ে চিন্তা করতে হয় না।
  • মূল্য: তুলনামূলকভাবে কম মূল্যে ভালো সেবা পাওয়া যায়।

অসুবিধা

  • কাস্টমাইজেশনের সীমাবদ্ধতা: ওয়ার্ডপ্রেসের তুলনায় দেশীকমার্সে কাস্টমাইজেশনের সুযোগ কিছুটা সীমিত।
  • প্লাগইনের সীমাবদ্ধতা: ওয়ার্ডপ্রেসের মতো দেশীকমার্সে প্লাগইনের বিশাল সংগ্রহ নেই।

ওয়ার্ডপ্রেস (WordPress) (WooCommerce প্লাগইন সহ)

ওয়ার্ডপ্রেস একটি জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS), যা WooCommerce প্লাগইন ব্যবহার করে ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে ব্যবহার করা যেতে পারে।

সুবিধা

  • অত্যন্ত কাস্টমাইজযোগ্য: ওয়ার্ডপ্রেস অত্যন্ত কাস্টমাইজযোগ্য এবং ব্যবহারকারীরা তাদের প্রয়োজন অনুযায়ী ওয়েবসাইট তৈরি করতে পারেন।
  • বিশাল প্লাগইন এবং থিম সংগ্রহ: ওয়ার্ডপ্রেসে হাজার হাজার প্লাগইন এবং থিম রয়েছে, যা ব্যবহারকারীদের বিভিন্ন ফিচার যোগ করতে এবং ওয়েবসাইটকে আকর্ষণীয় করতে সাহায্য করে।
  • সম্প্রদায় সমর্থন: ওয়ার্ডপ্রেসের একটি বিশাল সম্প্রদায় রয়েছে, যা ব্যবহারকারীদের যেকোনো সমস্যা সমাধানে সাহায্য করে।
  • বৃহৎ স্কেলের জন্য উপযুক্ত: বড় ব্যবসার জন্য ওয়ার্ডপ্রেস অনেক বেশি উপযুক্ত।

অসুবিধা

  • কারিগরি জ্ঞান প্রয়োজন: ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে কিছুটা কারিগরি জ্ঞান প্রয়োজন। নতুন ব্যবহারকারী এবং যারা কম্পিউটার প্রযুক্তি ব্যবহারে সিদ্ধহস্ত নয় তাদের জন্য ওয়ার্ডপ্রেস শেখা ও ব্যাবহার করা বেশ সময় সাপেক্ষ। বিশেষ করে কাস্টমাইজেশনের জন্য আপনাকে অবশ্যই কোডিং বিষয়ে দক্ষ হতে হবে।
  • হোস্টিং এবং সিকিউরিটি: ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীদের নিজেদের আলাদা করে হোস্টিং এবং সিকিউরিটির ব্যবস্থা করতে হয়।
  • প্লাগইন এবং থিম রক্ষণাবেক্ষণ: থার্ড পার্টি প্লাগিনে কখনই শতভাগ নিরাপত্তা বিধান করা সম্ভব হয়না। তাই নিরাপত্তার জন্য প্লাগইন এবং থিমগুলো নিয়মিত আপডেট করতে হয়, যা সময়সাপেক্ষ আবার অনেক সময় হিতে-বিপরীতও হয়।
  • খরচ: ওয়ার্ডপ্রেস হোস্টিং, থিম, প্লাগইন এবং ডেভেলপারের সব কিছুর খরচ আলাদা আলাদা করে দিতে হয়। তাই সব মিলিয়ে ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট তৈরির খরচ সাধারনত বেশি হয়। 

আপনার জন্য কোন ই-কমার্স প্ল্যাটফর্ম ভালো হবে?

  • যদি আপনি একটি সহজ এবং দ্রুত অনলাইন দোকান তৈরি করতে চান, এবং আপনার প্রযুক্তিগত জ্ঞান কম থাকে, তবে দেশীকমার্স আপনার জন্য অত্যন্ত সহজ এবং কার্যকর সমাধান।
  • যদি আপনার কাস্টমাইজেশনের প্রয়োজন হয় এবং আপনার প্রযুক্তিগত জ্ঞান থাকে তবে ওয়ার্ডপ্রেস আপনার জন্য সুবিধাজনক হতে পারে ।
  • ই-কমার্স ওয়েবসাইট তৈরির বাজেট সীমিত হলে, দেশীকমার্সে আপনার জন্য পকেট সাশ্রয়ী হবে। 

উপসংহার:

আপনার ব্যবসার প্রয়োজন এবং বাজেটের উপর নির্ভর করে আপনি দেশীকমার্স বা ওয়ার্ডপ্রেস বেছে নিতে পারেন। উভয় প্ল্যাটফর্মেরই নিজস্ব সুবিধা এবং অসুবিধা রয়েছে। তাই, আপনার জন্য কোনটি উপযুক্ত, তা নির্ধারণ করার আগে ভালোভাবে গবেষণা এবং সরাসরি +৮৮০১৭১৩ ৬৮১০৭৩ নম্বরে ফোন দিয়ে দেশীকমার্স প্রতিনিধির পরামর্শ নিতে পারেন।

নতুন ব্যবসা পরিকল্পনা – শুরু থেকে লাভজনক পর্যায়ে নিয়ে যেতে যা করতে হবে

নতুন ব্যবসা পরিকল্পনা – শুরু থেকে লাভজনক পর্যায়ে নিয়ে যেতে যা করতে হবে

নতুন ব্যবসা পরিকল্পনা করার সাথে বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের একটা বিখ্যাত উক্তিটি বেশ সামঞ্জস্যপূর্ণ।  “If you fail to plan, you are planning to fail.” – বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের এর বহুল প্রচলিত একটি কথা আছে এর অর্থ- আপনি যদি প্ল্যান করতে ভুল করেন তবে আপনি প্ল্যানিংই করছেন ভুলভাবে। যেকোনো কাজের ক্ষেত্রেই প্ল্যান করা অত্যন্ত জরুরী আর যদি সেটা হয় নতুন ব্যবসার পরিকল্পনা তবে প্ল্যান ছাড়া আগানো মানেই বিশাল রিস্ক! 

চেম্বার অব কমার্সের একটি পরিসংখ্যানে দেখা যায় প্রতি বছর শুধু মাত্র আমেরিকাতে ৫৯৫,০০০ ব্যবসা বন্ধ হয়ে যায় কিংবা ফেইল করে। তাহলে একবার চিন্তা করে দেখুন, পুরো বিশ্বে এই সংখ্যাটা কত! 

তাই ব্যবসা শুরুর আগেই ব্যবসা নিয়ে সুস্পষ্ট একটি পরিকল্পনা করা ব্যবসা সফলভাবে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রাথমিক ধাপ হিসেবে বলা যেতে পারে। 

আজকে এই আর্টীকেলে আমরা নতুন ব্যবসা শুরু পূর্বে কোন কোন দিক খেয়াল রাখতে হবে, কোন কোন কারণে একটি ব্যবসা ফেইল করতে পারে এবং কীভাবে সফলভাবে একটি উদ্যোগ শুরু করা যেতে পারে এই বিষয়ে বিস্তারিত জানবো।

নতুন ব্যবসা শুরুর পূর্বপ্রস্তুতি

নতুন ব্যবসা শুরুর পূর্বপ্রস্তুতি

যেকোনো ব্যবসা শুরুর পূর্বেই কিছু পূর্বপ্রস্তুতি নিতে হয়, যার ফলে ব্যবসাটা কীভাবে আগাতে হবে, কীভাবে ব্যবসার ঝুঁকি মোকাবেলা করা যাবে কিংবা কীভাবে টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছানো যাবে তা সম্পর্কে ধারণা পাওয়া যায়। 

নতুন ব্যবসা শুরুর ক্ষেত্রেও দেখা যায় অনেকেই হুট করে একটা পণ্য নিয়ে কাজ শুরু করে দেয়, পরবর্তীতে সেই পণ্যের চাহিদা কমে গেলে কিংবা সঠিক পরিকল্পনা ও মার্কেটিং এর অভাবে ব্যবসা আর বেশিদূর আগায় না। 

এখন প্রশ্ন করতে পারেন, তাহলে ব্যবসা শুরুর পূর্বপ্রস্তুতি হিসেবে কী করা যেতে পারে? সেটাই বলছি –

পণ্য নির্বাচন

ব্যবসার পরিকল্পনার প্রথম ধাপ হওয়া উচিত সঠিক পণ্য নির্বাচন। এক্ষেত্রে যে জিনিসের প্রতি আপনার আগ্রহ আছে, দক্ষতা এবং জ্ঞান আছে সেই জিনিস নিয়েই কাজ করা উচিত একই সাথে সেই পণ্যের কাস্টমার ডিমান্ড কেমন সেটাও রিসার্চ করতে ভুলবেন না যেনো! 

হার্ভার্ড বিজনেস স্কুলের মতে, প্রতি বছর ৯৫% নতুন প্রোডাক্ট লঞ্চের পরই ফেইল করে। এর মধ্যে গুগল, আমাজনের মতো জায়ান্ট কোম্পানি গুলোও কিন্তু রয়েছে। এখন ভাবতে পারেন যে, এত বড় কোম্পানি যাদের মিলিয়ন বিলিয়ন ডলার খরচ করার সামর্থ্য আছে তাদের প্রোডাক্ট কেনো ফেইল করে? কারণ, এদেরমধ্যে বেশীরভাগই কাস্টমারের চাহিদা কি সেটা নিয়ে কোনো রিসার্চ করে না কিংবা কাস্টমারের চাহিদা ধরতে পারে না। 

তাহলে বুঝতেই পারছেন নতুন ব্যবসা পরিকল্পনা করার ক্ষেত্রে সঠিক পণ্য নির্বাচন কতটা জরুরি?

মার্কেট রিসার্চ/মার্কেট এনালাইসিস

পণ্য সিলেকশন আর মার্কেট রিসার্চ দুটোই একে অপরের সাথে অতোপ্রতোভাবে জড়িত। মার্কেট রিসার্চ ছাড়া যেমন পণ্য নির্বাচন করা সম্ভব না তেমনই একটি ব্যবসা যাতে সার্বিকভাবে সফল হয় সেক্ষেত্রেও মার্কেট রিসার্চের ভূমিকা অনেক। 

মার্কেট রিসার্স

একটি ব্যবসার প্রাথমিক কাজই হলো মানুষ কি চায় তা খুঁজে বের করা। মার্কেট রিসার্চ করে আপনার টার্গেট অডিয়েন্সের চাহিদা চিহ্নিত করতে হবে। এক্ষেত্রে আপনার কম্পিটিটরকে এনালাইসিস করার মাধ্যমেও কিন্তু আপনি বেশ ভালো ধারণা পেতে পারেন। মার্কেট রিসার্চের ক্ষেত্রে বেশকিছু বিষয় আছে যা মাথায় রাখা জরুরি, যেমন – 

  • সারা পৃথিবীতে আপনার পণ্যটির বা সেবার মার্কেট কেমন
  • আপনি কতটুকু মার্কেট ধরতে পারবেন
  • আপনি কতটুকু মার্কেট দখল করতে চান
  • বর্তমানে কতটুকু আপনার দখলে আছে

ধরুন আপনার মাথায় কোনো বিজনেস আইডিয়া আছে এখন শুরুতেই আপনার উচিত আপনার আইডিয়াটা ভেলিডেশন করা। অর্থাৎ, মার্কেট রিসার্চ করে এটা বের করা যে আপনার বিজনেস আইডিয়াটা আসলেই কার্যকরী হবে কি না। এক্ষেত্রে আইডিয়া ভেলিডেশনের বেশ কিছু পদ্ধতি আছে যার মাধ্যমে সহজেই আপনি বুঝতে পারবেন। এই সব কিছুই কিন্তু আপনার ব্যবসা শুরুর পরিকল্পনারই অংশ, বাদ দিলে কিন্তু আপনারই ক্ষতি।

সম্পর্কিতঃ ই কমার্স বিজনেসের জন্য কিভাবে মার্কেট রিসার্চ করবেন

প্রতিযোগী মূল্যায়ন ও ইউএসপি খুঁজে বের করা

যেকোনো ব্যবসাতেই প্রতিযোগী বা কম্পিটিটর থাকা স্বাভাবিক। কম্পিটিটর থাকার মাধ্যমেই আপনি একটি পণ্য চাহিদাসম্পন্ন কি না তার ধারণা অনেকাংশেই পেয়ে যাবেন। মার্কেট এনালাইসিস এর একটু গুরুত্বপূর্ণ ধাপ হলো কম্পিটিটরকে এনালাইসিস করা। যদি আপনি ব্যবসার শুরুতেই পরিকল্পনা মাফিক আগান এবং আপনার কম্পিটিটরদের এনালাইসিস করে তাদের দূর্বলতা ও গ্যাপ গুলো ধরতে পারেন, আপনার ব্যবসার কাজ অনেকাংশেই সহজ হয়ে যাবে।

আপনার ব্যবসার প্রতিযোগী মূল্যায়নের কৌশল

  • অনলাইন অথবা অফলাইনে কারা আপনার প্রতিদ্বন্দী তা আগে খুঁজে বের করুন।
  • গুগল সার্চ, সোশ্যাল মিডিয়া রিসার্চ কিংবা অফলাইনে আপনার প্রতিদ্বন্দীকে বিশ্লেষণ করুন।

তাদের মার্কেটিং ও ব্র্যান্ডিং কৌশল পর্যালোচনা

  • কোন প্লাটফর্মে তারা বেশী প্রচার করছে
  • কেমন কন্টেন্ট বা বিজ্ঞাপন দিচ্ছে
  • অডিয়েন্সের সাথে তাদের ইন্টারেকশন কেমন
  • অডিয়েন্সের কোন চাহিদাটা পূরণ করতে পারছে না
  • ব্র্যান্ডিং এ কোনো ঘাটতি আছে কি না

এই সব কিছুই আপনার কম্পিটিটরকে এনালাইসিস করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এই পয়েন্টগুলো যদি আপনি ব্যবসা শুরুর পূর্বেই পরিকল্পনা করে বের করতে পারেন তবে আপনার ব্যবসা শুরুর যাত্রাটা আশা করা যায় অনেকটাই সহজ হয়ে যাবে।

এই সম্পর্কিত- একটি সফল ই-কমার্স বিজনেস গড়ে তুলতে ৮ টি ব্র্যান্ডিং স্ট্রাটেজি এবং তার সঠিক ব্যবহার

আপনার USP (Unique Selling Proposition) তৈরি করুন

  • আপনার পণ্য বা সেবা কীভাবে অন্যদের থেকে ভিন্ন তা ঠিক করুন
  • দাম, গুণগত মান, গ্রাহক সেবা, মার্কেটিং, ডেলিভারি টাইম – কোন জিনিসটা আপনাকে এগিয়ে রাখে তা বের করুন

আপনার কম্পিটিটর যদি খাঁটি মধু সেল করে তবে দেখুন মধু সেল করার ক্ষেত্রে তার কোন দিকে কিছুটা গ্যাপ আছে- হতে পারে সেটা মার্কেটিং কিংবা প্যাকেজিং অথবা পণ্য সোর্সিং – চেষ্টা করুন আপনি এক ধাপ এগিয়ে থাকতে, সেই গ্যাপ টা পূরণ করুন।

টার্গেট অডিয়েন্সের চাহিদা বোঝার কৌশল

একটি ব্যবসার প্রাণ হচ্ছে কাস্টমার, যদি আপনি কাস্টমারের চাহিদা এবং তাদের পেইন পয়েন্ট ধরতে পারেন তাহলে আপনি ব্যবসার মূল বিষয়বস্তুই বুঝতে পেরেছেন। নয়তো আরো অনেক ব্যবসার মতোই আপনার ব্যবসাটাও ক্ষতির সম্মুখীন হতে পারে। মনে রাখবেন, সবাই আপনার কাস্টমার না। 

তাই আপনার অডিয়েন্স কে বা কারা সেটা আগে বুঝতে হবে। ভুল অডিয়েন্সের কাছে বা ভুল উপায়ে মার্কেটিং এর কারণে ব্যবসা সফল না হওয়ার সম্ভাবনা থেকে যায়।

কৌশলসমূহ

১। বাজার গবেষণা করুন – এক্ষেত্রে অনলাইনে সার্ভে করতে পারেন ও ফিডব্যাক সংগ্রহ করুন। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফোরামে, রিভিউ বিশ্লেষণের মাধ্যমে তথ্য সংগ্রহ করুন। এক্ষেত্রে আগে যেমন বললাম, আপনার কম্পিটিটরকে যদি ঠিকভাবে এনালাইসিস করতে পারেন তবে আপনার জন্য টার্গেট অডিয়েন্স বের করা অনেকাংশেই সহজে যাবে একই সাথে কাস্টমারের চাহিদাও বুঝতে পারবেন।

২। কাস্টমারের কেনাকাটার প্রবণতা ও ধরণ বোঝার চেষ্টা – আপনার পণ্যের প্রাইসিং নির্ধারণের আগেই চেষ্টা করুন কাস্টমার কেমন দামে পণ্য কিনতে পছন্দ করে সেটা খুঁজে বের করতে। সবচেয়ে জরুরী হলো, তারা কোন সমস্যাটা ফেইস করছেন এবং আপনি কীভাবে সেটার সমাধান করতে পারবেন তা বের করুন। ব্যবসা শুরুর পরিকল্পনায় এই ধাপটি অনেক জরুরী।

৩। সরাসরি যোগাযোগ করুন – টার্গেট অডিয়েন্সের চাহিদা বুঝতে তাদের সাথে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যুক্ত হতে পারেন এবং সেখানে তাদের মতামত নিতে পারেন একই সাথে সরাসরি যদি কাস্টমারের সাথে যোগাযোগের সুযোগ থাকে তবে সেটাও করতে পারেন।

৪। ট্রেন্ড ও বাজার পর্যবেক্ষন – টার্গেট অডিয়েন্সের চাহিদা বুঝতে বর্তমানের ট্রেন্ড ফলো করুন এবং বাজার পর্যবেক্ষন করে বোঝার চেষ্টা করুন সেই পণ্যের চাহিদা বাস্তবে কেমন, পণ্যটি দীর্ঘমেয়াদি ফলপ্রসূ হবে কি না। মাঝে মাঝে দেখা যায় অনেকেই ট্রেন্ডের সাথে গা ভাসিয়ে দেন এবং ব্যবসা শুরু করেন কোনো পরিকল্পনা ছাড়াই এরপর যখন ট্রেন্ড শেষ হয়ে যায় তখন সেই পণ্যের চাহিদাও শেষ সেই সাথে ব্যবসাও। তাই সবসময় ট্রেন্ডে গা না ভাসিয়ে, বাস্তবতার সাথে পর্যবেক্ষন করুন।

সফল নতুন ব্যবসা পরিকল্পনার জন্য স্ট্র্যাটেজি তৈরি

সফল নতুন ব্যবসা পরিকল্পনার জন্য স্ট্র্যাটেজি তৈরি

US Census Bureau এর ডাটা অনুযায়ী গত ৫ বছরে সবচেয়ে বেশী নতুন বিজনেস শুরু হয়েছে। যা প্রায় ৫৬% বেশী বলা যেতে পারে। ডাটা অনুযায়ী, ২০২৩ সালে ৫.৫ মিলিয়ন নতুন ব্যবসা শুরু হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, সব ব্যবসা ই কি সফল হয়? 

নাহ, হয় না। শুনলে অবাক হবেন, এসব ব্যবসার মধ্যে ৭০% ব্যবসা-ই দুই বছরের মধ্যে বন্ধ হয়ে যায় সঠিক পরিকল্পনার অভাবে। ৫০% বন্ধ হয়ে যায় ৫ বছরের মাথায়, মাত্র ২৫% ব্যবসা টিকে থাকে ১৫ বছর পর্যন্ত ।

এবার নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যবসা শুরুর সংখ্যা অনেক বেশী হলেও বাস্তবে টিকে থাকে খুব সংখ্যকই। তাই ব্যবসার শুরুতে যদি সঠিকভাবে পরিকল্পনা না করা হয় তবে আপনার ব্যবসাও টিকে না থাকার সম্ভাবনা অনেক।

ব্যবসার সংক্ষিপ্ত ও দীর্ঘমেয়াদি লক্ষ্য নির্ধারণ

একটি ব্যবসা শুরুর পরিকল্পনার ক্ষেত্রে লক্ষ্য স্থির করা খুব জরুরী। লক্ষ্য ছাড়া যেমন কোনো গন্তব্যে পৌঁছানো যায় না তেমনই লক্ষ্য ছাড়া ব্যবসাও পরিচালনা করা যায় না। 

    • সংক্ষিপ্তমেয়াদী লক্ষ্য: যেকোনো ব্যবসা সফলভাবে পরিচালনার ক্ষেত্রে শুরুতেই একটা স্বল্পমেয়াদী লক্ষ্য নির্ধারণ করা জরুরী। যা মূলত ৬ মাস থেকে ১ বছর মেয়াদী হয়ে থাকে। যেমন: ৩ মাসে ১০০ টি পণ্য বিক্রি করা।
    • দীর্ঘমেয়াদি লক্ষ্য: ৩-৫ বছরের মধ্যে ব্যবসাকে সম্প্রসারিত করা (নতুন পণ্য সংযোজন, নতুন বাজারে প্রবেশ)। এছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে লাভজনক পর্যায়ে পৌঁছানোর লক্ষ্য সাধারণত দীর্ঘমেয়াদি লক্ষ্যের অন্তর্ভুক্ত। একই সাথে ব্যবসাকে একটি ব্যান্ডে পরিণতও এই সময়ের মধ্যেই করতে হবে।

নতুন ব্যবসা পরিকল্পনায় ঝুঁকি বিশ্লেষণ 

ব্যবসা মানেই ঝুঁকি, যদি ঝুঁকি না থাকে তবে সেটা সুদের পর্যায়ে চলে যাবে। যেকোনো ব্যবসায় কম-বেশী লাভ লস থাকবেই। এই পরিকল্পনা করেই মূলত ব্যবসায় আগানো উচিত। নতুন ব্যবসায় কীভাবে সেই ঝুঁকি বিশ্লেষণ করা যায় এবং ঝুঁকি এড়ানো যায় তা জানা গুরুত্বপূর্ণ। 

ব্যবসায় যদি আপনি আগেই ঝুঁকিগুলো চিহ্নিত করতে পারেন এবং সেগুলো ব্যবস্থাপনা করতে পারেন তবে নতুন ব্যবসায় ক্ষতির সম্ভাবনা অনেকাংশেই কমে যায়।

ব্যবসায় সাধারণত বেশ কয়েক ধরণের ঝুঁকি পরিলক্ষিত। এরমধ্যে ৪ টি হলো – আর্থিক ঝুঁকি, বাজার ঝুঁকি, আইনি ঝুঁকি, সরবরাহ ও উৎপাদন ঝুঁকি।

  • আর্থিক ঝুঁকি – ব্যবসায় আর্থিক ঝুঁকি মূলত মূলধন কমে গেলে কিংবা লসের সম্মুখীন হলে দেখা যায়। এছাড়াও অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনাই আর্থিক ঝুঁকির সাথে সংশ্লিষ্ট। আর্থিক ঝুঁকি এড়াতে ব্যবসা শুরুতেই বাজেট পরিকল্পনা করুন, জরুরি সঞ্চয় কিংবা বিকল্প ফান্ডিং এর ব্যবস্থা রাখুন।
  • বাজার ঝুঁকি – পণ্যের চাহিদা কমে যাওয়া, নতুন প্রতিযোগীর প্রবেশ কিংবা ট্রেন্ড পরিবর্তনের কারণে ব্যবসায় বাজার ঝুঁকি দেখা যায়। এজন্য মার্কেট রিসার্চ করা, ট্রেন্ডের সাথে খাপ খাওয়ানো এবং সব ট্রেন্ডেই গা না ভাসানো উচিত।
  • আইনি ঝুঁকি – ব্যবসায় লাইসেন্স ঠিক না রাখা, ট্যাক্স ফাঁকি দেওয়া কিংবা অন্যান্য আইনি নীতিমালা না মানার কারণে আইনি ঝুঁকি দেখা দিতে পারে। এমতাবস্থায়, লাইসেন্স ঠিক করা, নিয়মিত কর প্রদান করা এবং অন্যান্য নীতিমালা মেনে চলা উচিত।
  • সরবরাহ ও উৎপাদন ঝুঁকি: কাঁচামালের সংকট, ডেলিভারি লেইট করা অথবা উৎপাদন ব্যহত হলে এই সমস্যা সৃষ্টি হয়। যা এড়াতে হলে একাধিক সরবরাহকারী রাখা ও পণ্যের স্টক ইনভেন্টরি ঠিক রাখা দরকার।

নতুন ব্যবসার জন্য ব্র্যান্ডিং ও মার্কেটিং কৌশল

নতুন ব্যবসার জন্য ব্র্যান্ডিং ও মার্কেটিং কৌশল

অনলাইন হোক কিংবা অফলাইন, যেকোনো ক্ষেত্রেই একটি উদ্যোগ সফলভাবে এগিয়ে নিতে ব্র‍্যান্ডিং ও মার্কেটিং কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মনে প্রশ্ন আসতে পারে ব্র‍্যান্ডিং ও মার্কেটিং এর মধ্যে আসলে পার্থক্য কোথায়? বলছি, আগে একটা উদাহরণ দেখুন। 

আপনি আপনার পরিবারের জন্য জুতা কিনবেন, এখন কোন দোকানে যাবেন বা কোন ব্র‍্যান্ডের নাম আপনার মাথায় আসে? নিশ্চয়ই বাটা কিংবা এপেক্স? বেশীরভাগ মানুষের ক্ষেত্রেই দেখবেন, জুতা কিনতে যাচ্ছে আর বাটা অথবা এপেক্সের নাম মাথায় আসে নি এমন হতেই পারে না। এর কারণ কি কখনো খেয়াল করেছেন?

কারণ ব্র‍্যান্ডিং! জুতার আরো অনেক ব্র‍্যান্ড অথবা দোকান থাকলতেও এই যে আমাদের সাব কনশিয়াস মাইন্ডে বাটার নাম আসে অথবা এপেক্সের কথা ভাবি এটাই হলো ব্র‍্যান্ডিং এর ফলাফল। তারা দীর্ঘমেয়াদী মার্কেটিং এর ফলে অডিয়েন্সের মধ্যে এমন জায়গা করে নিয়ে নিয়েছে এখন মানুষের ওই পণ্যের প্রয়োজন হলেই তাদের কথা মাথায় আসে।

এটাই হলো পাওয়ার অফ মার্কেটিং এবং একেই বলে ব্র‍্যান্ডিং। একটি ব্যবসাকে সফলভাবে ব্র‍্যান্ড তখনই বলা যাবে যখন মেজরিটির মধ্যেই এই আস্থা তৈরী হবে। 

কীভাবে ব্যবসার জন্য সফলভাবে ব্র‍্যান্ডিং ও মার্কেটিং করবেন? চলুন জেনে নিই –

নতুন ব্যবসা পরিকল্পনায় – ব্র‍্যান্ডিং 

আপনার ব্যবসার মিশন, ভিশন, কালার, টোন, কাস্টমারের সাথে যোগাযোগের ধরণ, মার্কেটিং এর ধরণ এই সব কিছুই ব্র‍্যান্ডিং এর অন্তর্ভুক্ত। ব্র‍্যান্ডিং এক দুইদিনের বিষয় না এবং এক দুইদিনে হয় ও না। এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা, মানসম্মত পণ্য, উন্নতমানের কাস্টমার সেবা। এই সব কিছু নিশ্চিত করতে পারলেই দেখবেন আপনার ব্যবসা শীঘ্রই একটি ব্র‍্যান্ডে পরিণত হচ্ছে। 

নতুন ব্যবসা পরিকল্পনায় – লোগো ডিজাইন

লোগো হচ্ছে আপনার ব্যবসার পরিচায়ক। এই লোগোর মাধ্যমেই আপনি আপনার অডিয়েন্সের কাছে পরিচিত হবেন এবং এই লোগোই আপনাকে অন্যান্য কম্পিটিটর থেকে আলাদাভাবে তুলে ধরবে। তাই লোগো ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই আকর্ষণীয় কিন্তু স্মরণীয় করার চেষ্টা করবেন। অবশ্যই আপনার পণ্যের বা সেবার সাথে সম্পৃক্ত এমন লোগোই ডিজাইন করবেন।

নতুন ব্যবসা পরিকল্পনায় – কন্সিসস্টেন্সি

আপনার ব্যবসা যদি অনলাইনেও কার্যক্রম থাকে তবে চেষ্টা করবেন ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, প্যাকেজিং – সবকিছুতে ব্র্যান্ডের একরকম চেহারা বজায় রাখতে।

নতুন ব্যবসা পরিকল্পনায় মার্কেটিং এর ভূমিকা

আপনার ব্যবসার পরিকল্পনা অনুযায়ী আপনার পণ্য রেডি, টার্গেট অডিয়েন্স সিলেক্ট করে ফেলেছেন, ব্র্যান্ডিং এর যাবতীয় বিষয়াদিও তৈরী এবার কী করবেন? মার্কেটিং। কারণ মার্কেটিং ছাড়া আপনার টার্গেট অডিয়েন্সের কাছে আপনার পণ্য পৌঁছানো সম্ভব না। সুতরাং অনলাইন হোক কিংবা অফলাইন মার্কেটিং তো করতেই হবে। তবে কোন মার্কেটিং টা করবেন? ডিজিটাল মার্কেটিং নাকি ট্রেডিশনাল মার্কেটিং?

এটা নির্ভর করবে আপনি আপনার পণ্য কাদের কাছে পৌঁছাতে চাচ্ছেন এবং আপনার টার্গেট অডিয়েন্স কোথায় সেটার উপর। যেমন ধরুন, আপনি স্কুলের ছাত্র ছাত্রীদের বিভিন্ন স্টেশনারির আইটেম বিক্রি করেন সুতরাং আপনার দোকান অবশ্যই হবে স্কুল-কলেজের আশেপাশে? সেক্ষেত্রে মার্কেটিং টাও হবে সেরকম অর্থ্যাৎ ট্রেডিশনাল। সাধারণত অফলাইন ভিত্তিক ব্যবসায় খুব বেশী মার্কেটিং এর প্রয়োজন হয়না যদি আপনার ব্যবসার স্থান সঠিক নির্বাচন করতে পারেন। 

কিন্তু আপনি যদি চান আপনার ব্যবসাকে অনলাইনেও সম্প্রসারিত করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে বেছে নিতে হবে ডিজিটাল মার্কেটিং এর পথ। এর আগে বুঝতে হবে আপনার অডিয়েন্স অনলাইনে কোথায় বেশী এক্টিভ? তারা কি ফেসবুকে বেশী সক্রিয় নাকি ইন্সটাগ্রামে? নাকি পিন্টারেস্টে? এখানেও হতে পারে টার্গেট অডিয়েন্স এনালাইসিস। 

এবার যদি আপনার প্লাটফর্ম ও নির্ধারণ করা শেষ হয়ে থাকে এখন কাজ হবে মাঠে নেমে পড়ার, মানে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং বলতে কোনো ডিজিটাল প্লাটফর্মে পণ্যের মার্কেটিং করাকে বোঝায়। 

যেহেতু আজকাল প্রায় সবাইই সোশ্যাল মিডিয়াতে এক্টিভ তাই দেখা যাচ্ছে অফলাইন ভিত্তিক বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও এখন অনলাইন মার্কেটিং এর দিকে নজর দিচ্ছে। কারণ এতে করে অধিক অডিয়েন্সের কাছে খুব অল্প সময়ে পৌঁছানো যায় খুব সহজেই। আপনিও নিশ্চয়ই এই সুযোগটি হাত ছাড়া করবেন না?

সঠিক মূল্যে পণ্য নির্ধারণ করা

সঠিক মূল্যে পণ্য নির্ধারণ করা

অনেক নতুন ব্যবসায়ীরা ঠিক এই জায়গাতে এসেই সবচেয়ে বেশী ভুল টা করে। যেমন, কেউ যদি কোনো পণ্য ১০০ টাকায় বিক্রি করে নতুন একজন ব্যবসায়ী এসে অধিক সেল ও কাস্টমার পাওয়ার আশায় বিক্রি করে ৫০ টাকায়। 

এতে কি হয় জানেন? মার্কেট নষ্ট হয় একই সাথে একটা সময় পরে খরচের সাথে তাল মিলিয়ে উঠতে না পারার কারণে ব্যবসা বিশাল লসের সম্মুখীন হয়ে বন্ধ হয়ে যায়। 

এখন আপনি বলতে পারেন আমি যদি পরে দাম বাড়িয়ে ফেলি তাহলে? এক্ষেত্রে সমস্যা হলো, তখন আপনি আপনার কাস্টোমারের বিশ্বাস হারাবেন, কারণ কেউ যখন একই জিনিস আপনার থেকে সবসময় ৫০ টাকায় কিনছে তখন আপনি হুট করেই ১০০ টাকা দাম করে ফেললে তারা একটা ধাক্কা খাবে এবং আপনার ব্র্যান্ডের প্রতি আস্থা হারাবে। 

এছাড়া আপনি ৫০ টাকায় বিক্রি করে যে কাস্টোমার বেইজ তৈরী করেছেন তাদের মধ্যে সবাই কিন্তু স্থায়ী না। কারণ তারাও কিন্তু ১০০ টাকায় যিনি বিক্রি করতো তাকে ছেড়ে আপনার দ্বারস্থ হয়েছে সুতরাং ভবিষ্যতে আপনি দাম বাড়ালে তারা যেখানে কমে পাবে সেখানেই মুভ করবে এটাই স্বাভাবিক। 

তাই পণ্যের সঠিক মূল্য নির্ধারণ করা ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজ। এক্ষেত্রে আপনি মার্কেট রিসার্চ করবেন, একই পণ্যের দাম বাজারে কেমন সেটা খেয়াল করবেন, আপনার টার্গেট অডিয়েন্সের চাহিদা কেমন তারা কেমন দামে পণ্যটি চায় তা বোঝার চেষ্টা করবেন এরপর আপনার সকল খরচ যোগ করে প্রফিট হিসাব করবেন।

ব্যবসার আয় বৃদ্ধি ও খরচ ব্যবস্থাপনা

নতুন ব্যবসা শুরুর পর অনেকেই একটা ভুল করেন, আয় ব্যয়ের খরচ ঠিকভাবে রাখেন না। বছরশেষে লাভ-লসের হিসাব থাকে না এদিকে ব্যবসাও যেখানে শুরু করেছিলেন সেখানেই স্থির থাকে। এমনটা কেনো হয়? 

কারণ ব্যবসায় আয় ও ব্যয়ের খরচের সঠিক হিসাব না রাখার ফলে। আপনি প্রতিদিন কত টাকার সেল করছেন, মাসে কতটাকার সেল করেছেন, প্রতিদিন আপনার খরচ কত, মাসে আপনার খরচ কত এইসবকিছুর হিসাব রাখা খুব জরুরী। এক্ষেত্রে হালখাতা কিংবা স্প্রেডশীট ব্যবহার করতে পারেন, ফলে সহজেই মাস শেষে আপনার আয়ের এবং ব্যয়ের একটি সুষ্ঠ হিসাব পাবেন।

অপ্রয়োজনীয় খরচ কমানোর কৌশল

অনেকেই ব্যবসায় অপ্রয়োজনীয় খরচ কমাতে পারেন না কিংবা কোনটা অপ্রয়োজনীয় খরচ কোনটা সেটাই ধরতে পারেন না। একটি উদাহরণ দেই, ধরুন আপনার নতুন ব্যবসা – মাসে আপনার ১০০ টা সেল হয়। কিন্তু আপনি এরজন্য বিশাল এক অফিস ভাড়া করেছেন, ডেকোরেশনে প্রচুর টাকা খরচ করেছেন, ২ জনের পরিবর্তে ২০ জন কর্মী রেখেছেন। 

আপনার দরকার নেই খুব হাই কনফিগারেশনের পিসি সেটাপ তবুও আপনি লাখ খানেক টাকা খরচ করে পিসি সেটাপ করেছেন, এই সবকিছুই অপ্রয়োজনীয় খরচ।

ব্যবসার ধরণ, অবস্থা বুঝে খরচের খাত নির্ধারণ করাই বুদ্ধিমানের কাজ। একজন লাখ টাকা খরচ করে অফিস ভাড়া করেছে মানেই যে আপনার ও করতে হবে এটা ভুল। নিজের পরিস্থিতি ও ব্যবসার আয়ের উপর নির্ভর করে ব্যয়ের চিন্তা করবেন। তাই ব্যবসার শুরুতেই বাজেট পরিকল্পনা করা জরুরী।

গ্রাহকসেবা ও রিভিউ: নতুন ব্যবসার টিকে থাকার মূল চাবিকাঠি

গ্রাহকসেবা ও রিভিউ নতুন ব্যবসার টিকে থাকার মূল চাবিকাঠি

নতুন হোক কিংবা পুরাতন যেকোনো ব্যবসা আসলে কতটুকু ভালো করছে কিংবা কতটুকু সফল তা জানার মাপকাঠি হলো গ্রাহকের সন্তুষ্টি বা রিভিউ। আজকাল অনলাইনে বিভিন্ন পেইজেই দেখবেন রিভিউ সেকশন নামে আলাদা একটি সেকশন আছে যেখানে মানুষ যেই প্রতিষ্ঠানের রিভিউ প্রদান করে। 

আচ্ছা, কেনো এই রিভিউ গুরুত্বপূর্ণ?

কারণ আমরা সাধারণত হুট করে কোনো প্রতিষ্ঠান থেকে কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্যবোধ করি না যদি না সেই প্রতিষ্ঠান সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকে কিংবা কোনো রিভিউ থাকে। অনলাইনে মানুষ যখন কোনো নতুন পেইজ থেকে কেনাকাটা করার চিন্তা করে শুরুতেই সেই ব্র্যান্ডের রিভিউগুলো চেক করে কিংবা মানুষ থেকে জেনে নেয় এই প্রতিষ্ঠান বিশ্বস্ত কিনা কিংবা পণ্যের কোয়ালিটি কেমন।

আর যদি সেটা হয় নতুন ব্যবসা তাহলে তো বুঝতেই পারছেন গ্রাহকের সন্তুষ্টি এখানে কতটা ভূমিকা পালন করে? এছাড়াও আপনার ব্যবসাটা আসলে কতটুকু ভালো করছে কিংবা কোনো পরির্তনের প্রয়োজন আছে কি না সেটা জানা যায় এই রিভিউর মাধ্যমেই।

তাই কাস্টমারকে মানসম্মত পণ্যের পাশাপাশি দুর্দান্ত গ্রাহক সেবা দিতে কখনোই কার্পণ্য করবেন না। ব্যবসায় সফলতা তখনই আসে যখন আপনার ব্যবসার পণ্য ও সার্ভিসের প্রতি কাস্টমার সন্তুষ্ট হয়ে অন্যের কাছে রেকমেন্ড করে।

শেষ কথা

পরিশেষে এটাই বলা যায়, একটি উদ্যোগকে সফলভাবে পরিচালনা করতে প্রয়োজন সুষ্ঠ পরিকল্পনা এবং অবশ্যই সেটি হতে হবে দীর্ঘমেয়াদি। একই সাথে ধৈর্য্য ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নতুন ব্যবসাকে সফল করা সম্ভব। 

তবে সফলতা যেহেতু দীর্ঘমেয়াদি একটি বিষয়, তাই বিচলিত না হয়ে যেকোনো ঝুঁকি মোকাবেলা করে ব্যবসা পরিচালনা করতে পারাই সফলতার মূল চাবিকাঠি।

ব্যবসা নিয়ে ইসলামিক উক্তি (কুরআন ও হাদিসের রেফারেন্সসহ)

ব্যবসা নিয়ে ইসলামিক উক্তি (কুরআন ও হাদিসের রেফারেন্সসহ)

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। জীবনের প্রতিটি ক্ষেত্রে রয়েছে ইসলামের সুনির্দিষ্ট নীতিমালা যা দুনিয়া ও আখেরাত উভয় জাহানের জন্য মঙ্গলময়। এমনকি ইসলাম কখনো বৈরাগ্যবাদ সমর্থন করে না। ইসলামে বৈরাগ্যবাদীদের কোন স্থান নেই। কেননা একজন প্রকৃত মুমিন কখনোই বেকারত্বের গ্লানি মাথায় নিয়ে থাকতে পারেনা।

স্বয়ং আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে এরশাদ করেছেন, “অতঃপর সালাত শেষ হওয়া মাত্র তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং তোমার রবের অনুগ্রহ সন্ধান করতে থাকো আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে থাকো, যাতে তোমরা সফলকাম হও।” (সূরা জুমআ, আয়াত: ১০) আর পৃথিবীর বুকে আল্লাহ তায়ালা অসংখ্য হালাল রুজির ব্যবস্থা করে রেখেছেন। এমনকি আল্লাহর প্রেরিত নবী-রাসুলগণ-ও বিভিন্ন ধরনের হালাল পেশায় যুক্ত ছিলেন। 

তন্মদ্ধে হুজুর (সাঃ) যে পেশার ব্যাপারে সবচেয়ে বেশি কথা বলেছেন তা হল ব্যবসা। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ব্যবসা করেছেন। সুতরাং ব্যবসা একটি সুন্নতী পেশাও বটে। এছাড়া ব্যবসার ফাজায়েল, হালাল-হারাম ও অন্যান্য দিক নির্দেশনা নিয়ে অনেক হাদীস, ইসলামিক উক্তি ও কোরআনে অনেক বাণী রয়েছে। আর আজকের লেখনীতে আমার ব্যবসা নিয়ে ইসলামিক উক্তি-গুলোই তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। 

ব্যবসা নিয়ে ৬৩ টি  ইসলামিক উক্তি

১. কোরানের আয়াত 

 

“ব্যবসা হালাল, কিন্তু সুদ হারাম।” (সূরা বাকারা, আয়াত ২৭৫) 

 

“হে মুমিনগণ! তোমরা একে অপরের সম্পত্তি অন্যায় ভাবে গ্রাস করো না, কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিতে ব্যবসা করা বৈধ।” (সূরা আন-নিসা, আয়াত ২৯) 

২. আল-হাদীস 

“উত্তম কামাই হল একজন মানুষের নিজের হাতের কামাই, এবং সব ধরনের মাবরুর ব্যবসা বাণিজ্যের কামাই।” (মুসনাদে আহমাদ) 

 

“যে ব্যক্তি সত্য ও সৎ ব্যবসায়ী হয়, কিয়ামতের দিন সে আমার সাথে থাকবে।” (সহীহ মুসলিম) 

 

“যে ব্যক্তি ব্যবসা করতে চায়, সে যেন সততার সাথে ব্যবসা করে, কারণ ব্যবসায়ের মধ্যে সততা আর বিশ্বাস থাকলে আল্লাহ তাকে বরকত দেন।” (সহীহ মুসলিম) 

৩. মনীষীদের উক্তি 

ব্যবসা মানুষের সম্মান এবং আয় উপার্জনের একটি প্রকৃত পথ, তবে এতে সততা ও নির্ভরযোগ্যতা থাকতে হবে।” (হযরত আলী রাঃ) 

 

“ব্যবসা একটি অমূল্য শিল্প, তবে এর সাথে সততা ও ন্যায়পরায়ণতা থাকা আবশ্যক।” (ইমাম হাসান রাঃ) 

 

“ব্যবসা একটি নেক আমল।” (হযরত মাওলানা মুফতী তকী উসমানী) 

ব্যবসা নিয়ে হাদিস

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনের প্রতিটি ক্ষেত্রে রয়েছে উত্তম আদর্শ। এমনকি ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও তিনি পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছেন। কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ব্যবসার কাজে নিয়োজিত ছিলেন। কখনো চাচা আবু তালিবের ব্যবসার সঙ্গী হয়েছেন তো আবার কখনো আরবের ব্যবসায়ী কাফিলার সঙ্গ দিয়েছেন। 

ব্যবসা নিয়ে হাদিস

এরপর ৪০ বছর বয়সে যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তখনো হালাল পন্থায় ব্যবসা বাণিজ্যের জন্য উম্মতকে উৎসাহ প্রদান করেছেন। তবে আপনি যদি হালাল ও সঠিক পথে ব্যবসা করতে কোন নির্ভরযোগ্য সাপোর্ট খুঁজে না পান তাহলে দেশি-কমার্স  রয়েছে আপনার পাশে। 

যাইহোক, ব্যবসা নিয়ে হুজুর (সাঃ) অসংখ্য হাদিস বর্ণনা করে গিয়েছেন যেগুলো আমাদের মত সাধারন মানুষের জন্য উত্তম পথপ্রদর্শক। আর ব্যবসা নিয়ে ইসলামিক উক্তির এ পর্যায়ে আমরা ব্যবসা সম্পর্কিত কয়েকটি হাদিস বর্ণনা করব। ‌

 

১. “সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ীরা পরকালে নবী, শহীদ ও সিদ্দিকদের সাথে থাকবে।” (সহীহ তিরমিজি) 

 

২. “যে ব্যক্তি ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করে, সে যেন আল্লাহর রাস্তায় জিহাদ করে।” (মুসনাদে আহমাদ)

 

৩. “যে ব্যক্তি ব্যবসা করবে এবং তার ব্যবসায় সততা এবং নির্ভরযোগ্যতা দেখাবে, আল্লাহ তার ব্যবসাকে সফল করবেন।” (সহীহ মুসলিম) 

 

৪. “রিজিকের ১০ অংশের ৯ অংশই ব্যবসায় বাণিজ্যের মধ্যে এবং এক অংশ গবাদি পশুর কাজে নিহিত।’ (আল জামিউস সাগির)

সাহায্য নিয়ে উক্তি

ইসলাম শান্তির ধর্ম। ইসলাম সর্বদা ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। এক মুমিন অপর মুমিন বান্দার ভাই। বিপদগ্রস্ত, অভাব ও প্রয়োজনের সময় একে অন্যকে সাহায্য সহযোগিতা করা মুমিন হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয় আল্লাহ তার প্রতি দয়া করেন, যে তার বান্দাদের প্রতি দয়া করে।” (বুখারী ও মুসলিম) 

 

হাদিস শরীফে আরো এরশাদ হয়েছে, “যে ব্যক্তি একজন মুসলমান ভাইয়ের প্রয়োজন মিটিয়ে দেয়, আল্লাহ তায়ালা তার প্রয়োজন মিটিয়ে দেন।” (আবু দাউদ) 

 

ইসলামে এই সাহায্যের আহ্বান ব্যবসা ক্ষেত্রেও করা হয়েছে।‌ ব্যবসায়িক কাজে একে অন্যকে সহযোগীতা করা সম্পর্ক দৃঢ় করে। তাহলে চলুন এ পর্যায়ে আমরা সাহায্য নিয়ে কিছু ইসলামী উক্তি জেনে নেই। 

১. কোরানের আয়াত 

 

এখন তোমরা একে অপরকে সাহায্য করো, একে অপরকে সহযোগিতা করো—অথবা যেকোনো ভালো কাজের জন্য সাহায্য গ্রহণ করো।” (সূরা আল-বাকারা, আয়াত ২৫৪) 

 

“তোমরা সৎকাজে পরস্পরকে সাহায্য করো এবং পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অপরকে সাহায্য করো না।” (সূরা মায়িদাহ, আয়াত ২)

 

“নিশ্চয়ই আল্লাহ ইনসাফ করতে ও সৎ কাজ করতে এবং আত্মীয়কে দান করতে আদেশ করেন।” (সূরা আন-নাহল, আয়াত ৯০) 

২. আল-হাদীস 

 

আল্লাহ তায়ালা ততক্ষণ তাঁর বান্দার সাহায্য করেন, যতক্ষণ সে তার অপর ভাইয়ের সাহায্য করতে থাকে।” (সহীহ মুসলিম) 

 

“যে ব্যক্তি তার ভাইয়ের অভাব মোচনে সাহায্য করবে, আল্লাহ তায়ালা তার অভাব মোচনে সাহায্য করবেন।” (বুখারী) 

 

“সবচেয়ে উত্তম মানুষ সে যে অন্যের উপকারে আসে।” (তিরমিজি)

 

“যে ব্যক্তি কোন মুমিনের পার্থিব দুঃখ-কষ্ট দূর করবে, আল্লাহ তায়ালা কিয়ামতের দিন তার দুঃখ-কষ্ট দূর করবেন।” (আবু দাউদ ও তিরমিজি) 

 

“সর্বোত্তম কাজ হলো যার মাধ্যমে মানুষের উপকার হয়।” (মুসলিম) 

৩. মনীষীদের উক্তি 

অন্যকে সাহায্য করা হলো আপনার দুনিয়ায় থাকার ভাড়া স্বরূপ। এটা নিয়ে অহংকার করবেন না।” (মোহাম্মদ আলী) 

হালাল হারাম নিয়ে উক্তি

চলমান বাজার পরিস্থিতি ও অস্থিরতা বিবেচনা করে আমাদের অনেকের মনেই এখন প্রশ্ন জাগতে পারে ব্যবসা কি হালাল? জ্বি, ব্যবসা অবশ্যই একটি হালাল ইবাদত যতক্ষণ না এতে কোন হারাম যুক্ত করা হয়। 

১. কোরানের আয়াত

 

“আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন।” (সূরা আল-বাকারা, আয়াত ২৭৫)

 

“যে ব্যক্তি কোনো হারাম বস্তু গ্রহণ করে তার দোয়া কবুল হয় না।” (সূরা আল-মায়েদা, আয়াত ৯০-৯১)

 

“”হে মুমিনগণ! আমি তোমাদের যে রিজিক দিয়েছি, তা হতে হালাল ও পবিত্র বস্তু আহার কর এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর যদি তোমরা কেবল তাঁকেই উপাস্য মানো।” (সূরা আল-বাকারা, আয়াত ১৭২)

 

“হে মানবজাতি, তোমরা পৃথিবীর হালাল ও পবিত্র বস্তু ভক্ষণ কর, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু।’ (সূরা বাকারা, আয়াত ১৬৮)

২. আল-হাদীস

 

“এমন শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না যা হারাম দ্বারা পূর্ণ।‌ জাহান্নামই তার উপযুক্ত স্থান।” (মুসনাদে আহমাদ) 

 

“অন্যান্য ফরজ কাজ আদায়ের সঙ্গে হালাল রিজিক তালাশ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ।” (বায়হাকি)

 

“আল্লাহ তায়ালা পবিত্রতা ছাড়া নামাজ কবুল করেন না এবং হারাম সম্পদের সদকা কবুল করেন না।” (মুসলিম, তিরমিজি, নাসায়ি) 

৩. মনীষীদের উক্তি 

 

“যে ব্যক্তি হালাল উপার্জন করে, তার অন্তর আলোকিত হয়; আর যে ব্যক্তি হারাম উপার্জন করে, তার অন্তর অন্ধকারে নিমজ্জিত হয়।” (ইমাম গাজ্জালী রহ.) 

 

“হালাল রিজিক গ্রহণ করা শুধু জীবিকা নয়, বরং এটি আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশের মাধ্যম।” (ইবনে তায়মিয়া রহ.) 

প্রতারণা নিয়ে ইসলামিক উক্তি 

১. কোরানের আয়াত

“আর তোমরা নিজেদের মধ্যে একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং মানুষকে ধন-সম্পত্তির কিছু অংশ জেনে-বুঝে অন্যায়ভাবে আত্মসাৎ করো না।” (সূরা আল বাকারা আয়াত ১৮৮) 

 

“যারা মাপে কম দেয়, তাদের জন্য দুর্ভোগ। এরা লোকের কাছ থেকে যখন মেপে নেয়, তখন পূর্ণ মাত্রায় নেয় এবং যখন মেপে দেয় তখন কম করে দেয়। তারা কি চিন্তা করে না যে, তারা পুনরুত্থিত হবে? সেই মহাদিবসে যেদিন মানুষ দাঁড়াবে বিশ্ব প্রতিপালকের সামনে।” (সূরা মুতাফফিফিন, আয়াত : ১-৬)

 

“তোমরা সঠিক ওজন কায়েম করো এবং ওজনে কম দিও না।” (সুরা রহমান,আয়াত : ৭-৯)

২. আল-হাদীস

“যে প্রতারণা করবে সে আমার উম্মতের দলভুক্ত নয়।” (সহিহ মুসলিম) 

 

“যে ব্যক্তি আমদানি করবে সে রিজিকপ্রাপ্ত হবে। আর যে গুদামজাত করবে সে অভিশপ্ত হবে।” (ইবনে মাজাহ) 

 

“একদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গিয়ে একজন খাদ্য ব্যবসায়ীর দোকানের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। এমন সময় তিনি খাদ্যের ভিতরে হাত প্রবেশ করিয়ে দেখলেন খাদ্যের ভিতরের অংশ ভেজা ও নিম্নমানের। এমন অবস্থা দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যের মালিক কে বললেন, হে খাবারের পন্যের মালিক এসব কি? লোকটি বলল, হে আল্লাহর রাসূল, এতে বৃষ্টি পড়েছিল। অতঃপর হুজুর (সাঃ) এরশাদ করলেন, তাহলে তুমি সেটাকে খাবারের উপরে রাখলে না কেন যাতে মানুষ তা দেখতে পেত? যে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়।” (সহিহ মুসলিম) 

 

“তোমরা বেচাকেনার ক্ষেত্রে অধিক শপথ থেকে বিরত থাক, কেননা তা পণ্যের সরবরাহ বৃদ্ধি করলেও বরকত নষ্ট করে দেয়।” (মুসলিম)

 

“জঘন্য অপরাধী ছাড়া কেউ-ই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি (মূল্যবৃদ্ধির আশায়) মজুত করে না।” (আবু দাউদ)

 

৩. মনীষীদের উক্তি

 

“প্রতারণার মাধ্যমে উপার্জন করা সম্পদ কখনো স্থায়ী হয় না; বরং তা ধ্বংস হয়ে যায়।” (ইমাম আবু হানিফা রহ.) 

 

“যে ব্যবসায় প্রতারণা করে সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়।” (হযরত আলী রা.) 

সততা এবং বিশ্বাস নিয়ে উক্তি

১. কোরানের আয়াত

 

“মানুষকে তার প্রাপ্য বস্তু কম দিবে না। আর জমিনে ফাসাদ সৃষ্টি করবে না।” (সূরা আশ-শূরা, আয়াত ১৮৩) 

 

“যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য উত্তরণের ব্যবস্থা করে দেন এবং তাকে অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেন।” (সূরা আত-তালাক, আয়াত ২-৩) 

 

“আর মাপে পরিপূর্ণ দাও যখন তোমরা পরিমাপ কর এবং সঠিক দাঁড়িপাল্লায় ওযন কর। এটা কল্যাণকর ও পরিণামে সুন্দরতম।” (সূরা বনি ইসরাইল, আয়াত ৩৫) 

২. আল-হাদীস

 

“বিশ্বস্ত আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদদের সাথে থাকবে।” (তিরমিযী)

 

“সততা মানুষকে পুণ্যের দিকে নিয়ে যায়, আর পুণ্য জান্নাতে পৌঁছে দেয়।” (সহিহ বুখারী)

 

“সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ীরা কিয়ামতের দিন নবীগণ, সিদ্দীকরা (সত্যবাদীরা) ও শহীদদের সঙ্গে থাকবে।” (তিরমিজি)

 

“জঘন্য অপরাধী ছাড়া কেউ-ই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি (মূল্যবৃদ্ধির আশায়) মজুত করে না।” (আবু দাউদ শরিফ)

 

“তোমরা বেচাকেনার ক্ষেত্রে অধিক শপথ থেকে বিরত থাক, কেননা তা পণ্যের সরবরাহ বৃদ্ধি করলেও বরকত নষ্ট করে দেয়।” (মুসলিম)

৩. মনীষীদের উক্তি

 

“সততা ও বিশ্বস্ততা ব্যবসায় সফলতার একমাত্র চাবিকাঠি।” (ইমাম আবু হানিফা রহ.) 

 

“সততা ব্যবসার শেকড়, যা শক্তিশালী হলে ব্যবসায়ের স্থায়িত্ব দীর্ঘস্থায়ী হয়।” (ইবনে খালদুন রহ.)

বেঈমানি নিয়ে উক্তি

বেঈমানি একটি কবীরা গুনাহ। বেইমান সম্পর্কে ইসলামে কঠিন শাস্তির বিধান রয়েছে। আর ব্যবসাক্ষেত্রে বেইমানের পরিণাম তো অত্যন্ত ভয়াবহ – দুনিয়া ও আখেরাত উভয়ই ধ্বংসের কারণ। 

১. কোরানের আয়াত

 

“তবে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার।” (সূরা আত-ত্বীন, আয়াত ৬) 

 

“নিশ্চয় আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন, আমানতসমূহ তার প্রকৃত পাওনাদারদের নিকট প্রত্যর্পণ করতে।” (সুরা আন-নিসা, আয়াত ৫৮)

 

“যারা তাদের আমানত ও প্রতিশ্রুতির হেফাজত করে, যারা নামাজের ব্যাপারে যত্নবান হয়, এ লোকগুলোই হচ্ছে (জান্নাতের) উত্তরাধিকারী। জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারও এরা পাবে; এরা অনন্তকাল (সেখানে) থাকবে।” (সুরা মুমিনুন, আয়াত ৮-১১)

২. আল-হাদীস

 

“যে ব্যক্তি বেইমানি করবে সে আমাদের দলভুক্ত নয়।” (সহিহ মুসলিম)

 

“যে ব্যক্তি আমানতের খেয়ানত করে সে মুমিন নয়।” (তিরমিযী) 

 

“মুনাফিকের নিদর্শন তিনটি—মিথ্যা কথা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত খিয়ানত করে।” (বুখারি)

৩. মনীষীদের উক্তি

 

“যে ব্যবসায় প্রতারণা করে সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়।” (হযরত আলী রাঃ)

 

“সততা ও বিশ্বস্ততা ব্যবসার প্রাণ, আর প্রতারণা ব্যবসার ধ্বংসের কারণ।” (ইমাম মালেক রহ.) 

ব্যবসা সম্পর্কে কোরআনের আয়াত

ব্যবসা সম্পর্কে কোরআনের আয়াত

আর কুরআনে আল্লাহ তায়ালা ব্যবসা ও বাণিজ্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। যেগুলো একজন ব্যবসায়ী হিসেবে বা যিনি ব্যবসা করতে ইচ্ছুক তার জন্য জানা অতিব জরুরী। তাই ব্যবসা সম্পর্কে ইসলামিক উক্তি নিয়ে আলোচনার এ পর্যায়ে আমরা আলোচনা করব ব্যবসার সম্পর্কে কোরআনের উল্লেখযোগ্য কয়েকটি আয়াত নিয়ে। ‌

১. “সেসব লোক, যাদেরকে ব্যবসা-বাণিজ্য ও ক্রয়-বিক্রয় আল্লাহর যিক্র, সালাত কায়েম করা ও যাকাত প্রদান করা থেকে বিরত রাখে না। তারা সেদিনকে ভয় করে, যেদিন অন্তর ও দৃষ্টিসমূহ উল্টে যাবে।” (সূরা আন-নুর, আয়াত ৩৭) 

 

২. “অতঃপর যখন নামায সমাপ্ত হয়, তখন যমীনে ছড়িয়ে পড়, আর আল্লাহর অনুগ্রহ সন্ধান কর এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে থাক- যাতে তোমরা সাফল্য লাভ করতে পার।” (সূরা আল-জুমু’আ, আয়াত ১০)

ব্যবসায়িক চুক্তিপত্র লেখার নিয়ম (উদাহরন ও টেমপ্লেটসহ)

ব্যবসায়িক চুক্তিপত্র লেখার নিয়ম (উদাহরন ও টেমপ্লেটসহ)

একটি সফল ব্যবসা পরিচালনার জন্য বিশ্বাস ও পেশাদারিত্বের পাশাপাশি সঠিক চুক্তিপত্র তৈরি করাও অত্যন্ত জরুরি। ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি, আইনি জটিলতা কিংবা ভবিষ্যৎ বিরোধ এড়াতে একটি সুস্পষ্ট ও সঠিক চুক্তি অপরিহার্য। কিন্তু অনেক উদ্যোক্তাই জানেন না কীভাবে একটি কার্যকর ও আইনি সুরক্ষিত চুক্তিপত্র তৈরি করতে হয়।

এই আর্টিকেলে আমরা আলোচনা করব ব্যবসায়িক চুক্তিপত্র লেখার নিয়ম, কী কী বিষয় অন্তর্ভুক্ত করা উচিত এবং কীভাবে একটি শক্তিশালী ও বিশ্বাসযোগ্য চুক্তি তৈরি করা যায় তা নিয়ে। আপনি যদি আপনার ব্যবসাকে সুরক্ষিত রাখতে চান, তাহলে এই আর্টিকেলটি আপনার জন্যই!

ব্যবসায়িক চুক্তিনামা কত ধরনের ও কি কি?

একটি ব্যবসায়িক চুক্তিনামা ব্যবসার বিভিন্ন কার্যক্রম ও লেনদেনকে সুরক্ষিত ও সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করে। ব্যবসার ধরন ও প্রয়োজন অনুসারে বিভিন্ন ধরনের চুক্তিনামা থাকতে পারে। নিচে বিভিন্ন ধরনের চুক্তিপত্র ও তাদের সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়া হলো।

  • পার্টনারশিপ চুক্তি (Partnership Agreement): যেসব ব্যবসায় একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান একত্রে কাজ করে, তাদের জন্য পার্টনারশিপ চুক্তি অপরিহার্য। এতে পার্টনারদের দায়িত্ব, লাভ-লোকসানের বণ্টন, বিনিয়োগের পরিমাণ এবং ব্যবসা বন্ধ করার শর্তাবলী উল্লেখ থাকে। 
  • ক্রয়-বিক্রয় চুক্তি (Sales Agreement): ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতার মধ্যে নির্দিষ্ট শর্তে পণ্য বা সেবা ক্রয়-বিক্রয়ের জন্য এই চুক্তি করা হয়। এতে পণ্যের বিবরণ, মূল্য, ডেলিভারির সময়সীমা, অর্থ পরিশোধের পদ্ধতি এবং ফেরত নীতিমালা স্পষ্টভাবে উল্লেখ থাকে।
  • বিনিয়োগ চুক্তি (Investment Agreement): যে কোনো ব্যবসায় বিনিয়োগ নেওয়ার ক্ষেত্রে বিনিয়োগকারী ও উদ্যোক্তার মধ্যে বিনিয়োগ চুক্তি করা হয়। এতে বিনিয়োগের শর্তাবলী, মুনাফার ভাগ, মালিকানার পরিমাণ এবং বিনিয়োগ ফেরতের নিয়মাবলী অন্তর্ভুক্ত থাকে।
  • ফ্র্যাঞ্চাইজি চুক্তি (Franchise Agreement): যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো প্রতিষ্ঠিত ব্র্যান্ডের অধীনে ব্যবসা পরিচালনা করতে চায়, তাহলে ফ্র্যাঞ্চাইজি চুক্তি করা হয়। এতে ব্র্যান্ড ব্যবহারের নিয়ম, মুনাফার ভাগ এবং অন্যান্য ব্যবসায়িক নীতিমালা অন্তর্ভুক্ত থাকে।
  • সরবরাহ চুক্তি (Supply Agreement): যে কোনো পণ্য বা কাঁচামাল সরবরাহের জন্য কোম্পানি ও সরবরাহকারীর মধ্যে এই চুক্তি হয়। এতে সরবরাহের সময়, মূল্য, গুণগত মান এবং অন্যান্য শর্তাবলী উল্লেখ থাকে, যা উভয় পক্ষের স্বার্থ রক্ষা করে।
  • যৌথ উদ্যোগ চুক্তি (Joint Venture Agreement): যদি দুটি বা ততোধিক প্রতিষ্ঠান কোনো নির্দিষ্ট প্রকল্প বা ব্যবসায়িক উদ্যোগে একত্রে কাজ করতে চায়, তাহলে তারা যৌথ উদ্যোগ চুক্তি করে। এতে অংশীদারদের দায়-দায়িত্ব, মুনাফা বণ্টন ও প্রকল্পের মেয়াদ নির্ধারিত থাকে।
  • টাকা লেনদেন চুক্তি (Financial Transaction Agreement): যে কোনো ব্যবসায়িক বা ব্যক্তিগত পর্যায়ে বড় অঙ্কের টাকা লেনদেনের ক্ষেত্রে এই ধরনের চুক্তিপত্র তৈরি করা হয়। এতে লেনদেনের পরিমাণ, অর্থ পরিশোধের পদ্ধতি, সময়সীমা এবং শর্তাবলী উল্লেখ করা হয়। যখন ঋণ প্রদান, বিনিয়োগ বা ব্যবসায়িক পার্টনারদের মধ্যে লেনদেন হয় তখন এটি এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। 
  • টাকা ধার দেওয়ার চুক্তি (Loan Agreement): যখন একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্য কাউকে নির্দিষ্ট শর্তে টাকা ধার দেয়, তখন এই চুক্তি কার্যকর হয়। এতে ঋণের পরিমাণ, সুদের হার (যদি থাকে), পরিশোধের মেয়াদ এবং অন্যান্য শর্তাবলী স্পষ্টভাবে উল্লেখ করা হয়। 
  • ব্যবসায়িক এগ্রিমেন্ট (Business Agreement): একটি ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সাধারণ বা নির্দিষ্ট উদ্দেশ্যপূর্ণ বিষয়ে চুক্তি করতে হয়, যা ‘ব্যবসায়িক এগ্রিমেন্ট’ নামে পরিচিত। এটি দুই বা ততোধিক পক্ষের মধ্যে সম্পাদিত হয় এবং এতে পারস্পরিক চুক্তির শর্ত, দায়িত্ব, ব্যবসায়িক লক্ষ্য সম্পর্কিত অন্যান্য বিষয় অন্তর্ভুক্ত থাকে। 
  • ব্যবসায়িক মীমাংসা চুক্তি (Business Settlement Agreement): যদি কোনো ব্যবসায়িক পার্টনারশিপ, বিনিয়োগ বা অন্য কোনো লেনদেনের কারণে মতবিরোধ বা আইনি জটিলতা সৃষ্টি হয়, তাহলে তা নিরসনের জন্য ব্যবসায়িক মীমাংসা চুক্তি করা হয়। এতে সমস্যার সমাধান, ক্ষতিপূরণ, ভবিষ্যৎ ব্যবসায়িক সম্পর্ক এবং অন্যান্য শর্তাবলী উল্লেখ থাকে। এই চুক্তি ব্যবসায়িক বিবাদ নিরসনে সাহায্য করে এবং আইনি প্রক্রিয়ার বাইরে উভয় পক্ষের মধ্যে সমঝোতা আনতে কার্যকর ভূমিকা রাখে।
  • গোপনীয়তা চুক্তি (Non-Disclosure Agreement – NDA): অনেক কোম্পানি তাদের ব্যবসায়িক গোপনীয়তা ও তথ্য নিরাপদ রাখতে NDA চুক্তি ব্যবহার করে। এতে নির্দিষ্ট শর্তাবলীর মাধ্যমে এক পক্ষ অন্য পক্ষের সংবেদনশীল তথ্য তৃতীয় পক্ষের কাছে প্রকাশ না করার নিশ্চয়তা দেয়।
  • সেবা প্রদান চুক্তি (Service Agreement): যে কোনো পেশাদার বা কোম্পানি যখন অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য নির্দিষ্ট সেবা প্রদান করে, তখন এই চুক্তি কার্যকর হয়। এতে সেবার ধরন, মেয়াদ, মূল্য এবং অন্যান্য শর্তাবলী উল্লেখ থাকে।
  • কর্মসংস্থান চুক্তি (Employment Agreement): একটি কোম্পানি যখন নতুন কর্মী নিয়োগ দেয়, তখন উভয় পক্ষের অধিকার ও দায়িত্ব নির্ধারণের জন্য কর্মসংস্থান চুক্তি করা হয়। এতে কর্মীর কাজের পরিধি, বেতন, ছুটির নিয়ম, চাকরিচ্যুতির শর্তাবলী ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য অন্তর্ভুক্ত থাকে।
  • ভাড়া চুক্তি (Lease Agreement): যদি কোনো ব্যবসায় অফিস, দোকান বা কারখানা ভাড়া নিয়ে পরিচালিত হয়, তাহলে ভাড়া চুক্তি অপরিহার্য। এতে ভাড়ার পরিমাণ, চুক্তির মেয়াদ, রক্ষণাবেক্ষণের দায়িত্ব এবং অন্যান্য শর্তাবলী উল্লেখ করা হয়।

ব্যবসায়িক চুক্তিপত্রের দলিল বা স্ট্যাম্প বা চুক্তিনামা লেখার নিয়ম

ব্যবসায়িক চুক্তিপত্রের দলিল বা স্ট্যাম্প বা চুক্তিনামা লেখার নিয়ম

সফল ব্যবসা পরিচালনার জন্য সুস্পষ্ট ও সুনির্দিষ্ট চুক্তিপত্র বা চুক্তিনামা তৈরি করা অত্যন্ত জরুরি। এটি ব্যবসায়িক লেনদেনের সুরক্ষা, পারস্পরিক বিশ্বাস এবং আইনি সুরক্ষার নিশ্চয়তা প্রদান করে। নিচে ব্যবসায়িক চুক্তিপত্র লেখার নিয়ম সমূহ ধারাবাহিকভাবে আলোচনা করা হলো।

১। চুক্তিতে অংশগ্রহণকারী সকল পক্ষের পূর্ণ নাম, ঠিকানা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে তাদের পেশা বা ব্যবসার বিবরণ স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। 

২। চুক্তির মূল বিষয় বা উদ্দেশ্য স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। উদাহরণস্বরূপ, যদি এটি একটি অংশীদারি ব্যবসার চুক্তি হয়, তাহলে ব্যবসার ধরন, নাম, ঠিকানা এবং কার্যক্রমের বিবরণ উল্লেখ করতে হবে। 

৩। চুক্তির মূল শর্তাবলী স্পষ্ট ও সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

এতে অন্তর্ভুক্ত থাকতে পারেঃ 

  • প্রতিটি অংশীদারের বিনিয়োগের পরিমাণ এবং লাভ-লোকসানের বণ্টন।
  • প্রতিটি অংশীদারের নির্দিষ্ট দায়িত্ব ও কর্তব্য।
  • ব্যবসার দৈনন্দিন কার্যক্রম পরিচালনা এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া।

৪। চুক্তির মধ্যে সম্ভাব্য বিরোধ বা মতবিরোধের সমাধানের পদ্ধতি উল্লেখ করা উচিত। এটি হতে পারে আলোচনার মাধ্যমে, মধ্যস্থতার মাধ্যমে বা আইনি প্রক্রিয়ার মাধ্যমে।

৫। চুক্তির কার্যকারিতা কতদিন থাকবে এবং কোন পরিস্থিতিতে এটি সমাপ্ত হবে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। 

৬। বাংলাদেশে চুক্তিপত্রের আইনি স্বীকৃতির জন্য নির্দিষ্ট মূল্যের স্ট্যাম্পে চুক্তি লিখিত হতে হবে এবং নোটারি পাবলিক বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দ্বারা সত্যায়িত করতে হবে। 

৭। চুক্তির সকল পক্ষের স্বাক্ষর এবং কমপক্ষে দুইজন সাক্ষীর স্বাক্ষর থাকতে হবে। সাক্ষীদের পূর্ণ নাম ও ঠিকানার পাশাপাশি জাতীয় পরিচয়পত্র নম্বর উল্লেখ করা উচিত। 

সঠিকভাবে প্রস্তুতকৃত চুক্তিপত্র ব্যবসায়িক সম্পর্ককে সুদৃঢ় করে এবং ভবিষ্যতে সম্ভাব্য জটিলতা এড়াতে সহায়তা করে। তাই, চুক্তিপত্র প্রস্তুত করার সময় উপরে উল্লেখিত নিয়মাবলীর অনুসরনের পাশাপাশি একজন যোগ্যতাসম্পন্ন আইনজীবীর পরামর্শ নেওয়া উচিত। 

টাকা লেনদেনের চুক্তিপত্র লেখার নিয়ম

টাকা লেনদেনের চুক্তিপত্র লেখার নিয়ম

সর্বাবস্থায় টাকা লেনদেনের ক্ষেত্রে একটি চুক্তিপত্র তৈরি করা উচিত। এটি উভয় পক্ষের জন্য বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করে এবং ভবিষ্যতে কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা আইনি জটিলতা এড়াতে সাহায্য করে। একটি কার্যকর ও বৈধ টাকা লেনদেন চুক্তিপত্র তৈরির জন্য কিছু নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হয়। 

১. চুক্তির পক্ষগণের পরিচিতিঃ টাকা লেনদেন চুক্তিপত্রে উভয় পক্ষের (দাতা ও গ্রহীতা) নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এটি চুক্তির স্বচ্ছতা নিশ্চিত করবে।

২. লেনদেনের পরিমাণঃ চুক্তিপত্রে লেনদেনের সঠিক পরিমাণ সংখ্যায় ও শব্দে উল্লেখ করা বাধ্যতামূলক। যদি কিস্তিতে টাকা প্রদান করা হয়, তবে প্রতিটি কিস্তির পরিমাণ ও সময়সূচি নির্দিষ্টভাবে উল্লেখ করা উচিত।

৩. পরিশোধের সময়সীমা ও পদ্ধতিঃ চুক্তিতে উল্লেখ করতে হবে যে, নির্দিষ্ট পরিমাণ টাকা কীভাবে এবং কত দিনের মধ্যে ফেরত দিতে হবে। পরিশোধ পদ্ধতি (নগদ, ব্যাংক ট্রান্সফার, চেক, মোবাইল ব্যাংকিং ইত্যাদি) স্পষ্টভাবে উল্লেখ করা উচিত।

৪. সুদের হার (যদি প্রযোজ্য হয়):কোনো সুদের ভিত্তিতে লেনদেন করা হলে, চুক্তিপত্রে সুদের হার, গণনার পদ্ধতি এবং পরিশোধের শর্তাবলী উল্লেখ করতে হবে। 

৫. জামিনদার ও সাক্ষীর বিবরণ: ঋনের ক্ষেত্রে ঋণগ্রহীতা বা চুক্তিপত্রের এক পক্ষের হয়ে জামিনদারকে দায়িত্ব নিতে হবে। আবার লেনদেনের সত্যতা নিশ্চিত করতে, চুক্তিপত্রে একজন বা একাধিক সাক্ষী থাকতে হবে। যেকোনো  প্রয়োজনে জামিনদার এবং সাক্ষীর নামসহ বিস্তারিত তথ্যও অন্তর্ভুক্ত করা যেতে পারে।

৬. লেনদেনের উদ্দেশ্যঃ চুক্তিপত্রে কেন এবং কী উদ্দেশ্যে টাকা লেনদেন করা হচ্ছে তা উল্লেখ করতে হবে। এটি পরবর্তী সময়ে কোনো বিতর্ক সৃষ্টি হলে আইনি ভিত্তি হিসেবে কাজ করবে।

৭. জরিমানা বা শাস্তিমূলক ব্যবস্থাঃ যদি নির্ধারিত সময়ে টাকা ফেরত না দেওয়া হয়, তাহলে কী ধরনের জরিমানা বা আইনি পদক্ষেপ নেওয়া হবে তা চুক্তিপত্রে উল্লেখ করা উচিত।

৮. চুক্তির মেয়াদ ও সমাপ্তির শর্তঃ টাকা ফেরতের সর্বশেষ সময়সীমা, কিস্তিতে পরিশোধের ক্ষেত্রে চূড়ান্ত পরিশোধের তারিখ এবং অন্য যেকোনো বিশেষ শর্তাবলী চুক্তিতে উল্লেখ করতে হবে।

৯. আইনি বৈধতা ও স্ট্যাম্পঃ বাংলাদেশের আইন অনুযায়ী, টাকা লেনদেন সংক্রান্ত চুক্তিপত্র নির্দিষ্ট মূল্যের স্ট্যাম্পে সম্পাদন করা ভালো। এটি আইনগত স্বীকৃতি প্রদান করে এবং প্রয়োজনে আদালতে উপস্থাপন করা যায়।

১০. স্বাক্ষর ও সত্যায়নঃ চুক্তির দুই পক্ষ, সাক্ষী ও জামিনদারের স্বাক্ষর থাকা বাধ্যতামূলক। প্রয়োজনে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিক দ্বারা চুক্তিপত্র সত্যায়িত করা যেতে পারে।

সঠিকভাবে তৈরি করা টাকা লেনদেনের চুক্তিপত্র উভয় পক্ষের জন্য সুরক্ষা নিশ্চিত করে এবং ভবিষ্যতে যেকোনো সমস্যা বা দ্বন্দ্ব এড়াতে সাহায্য করে। তাই চুক্তিপত্র তৈরির সময় এই নিয়মগুলো অনুসরণ করা জরুরি।

বিভিন্ন ধরনের চুক্তি পত্রের নমুনা

এখানে বিভিন্ন ধরনের চুক্তিপত্রের নমুনা দেওয়া হলো, যা প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করা যেতে পারে।

যৌথ ব্যবসার চুক্তিপত্র 

চুক্তির নাম: যৌথ ব্যবসার চুক্তিপত্র
তারিখ: ………………..
চুক্তিপত্র নম্বর: ………………..
উভয় পক্ষের নাম ও ঠিকানা:

পক্ষের নাম ঠিকানা জাতীয় পরিচয়পত্র নম্বর
পার্টনার ১ঃ………………. ………………. ………………..
পার্টনার ২ঃ………………. ………………. ………………..

ব্যবসার বিবরণ:

  • ব্যবসার নাম: ………………..
  • ব্যবসার ধরণ: ………………..
  • অফিসের ঠিকানা: ………………..

মূলধন বিনিয়োগ ও শেয়ারের হার:

পার্টনারের নাম বিনিয়োগের পরিমাণ লাভ/ক্ষতির ভাগ
পার্টনার ১ঃ………………. ……………….. ………………..
পার্টনার ২ঃ……………… ……………….. ………………..

দায়িত্ব ও কর্তব্য:

  • পার্টনার ১: ………………..
  • পার্টনার ২: ………………..

চুক্তির মেয়াদ: ………………..
বিরোধ নিষ্পত্তির পদ্ধতি: আইনগত ব্যবস্থা / সালিশি বোর্ড
আইনি শর্তাবলী: সমস্ত আইন মেনে এই চুক্তি সম্পাদিত হবে
সাক্ষীদের নাম ও স্বাক্ষর:

সাক্ষীর নাম ঠিকানা স্বাক্ষর
সাক্ষী ১ঃ……………… ………………. ……………….
সাক্ষী ২ঃ……………… ………………. ……………….

ক্রয় বিক্রয় চুক্তিনামা নমুনা

চুক্তির নাম: ক্রয়-বিক্রয় চুক্তিপত্র
তারিখ: ………………..
চুক্তিপত্র নম্বর: ………………..

ক্রেতা ও বিক্রেতার বিবরণ:

নাম ঠিকানা
ক্রেতাঃ………………. ………………..
বিক্রেতাঃ………………. ………………..

পণ্যের বিবরণ:

পণ্যের নাম পরিমাণ একক মূল্য মোট মূল্য
……………….. ……………….. ……………….. ………………..

লেনদেনের শর্তাবলী:

  • মূল্য পরিশোধ পদ্ধতি: নগদ / ব্যাংক ট্রান্সফার / চেক / মোবাইল ব্যাংকিং
  • ডেলিভারির সময়সীমা: ………………..
  • ওয়ারেন্টি/গ্যারান্টি শর্তাবলী: ………………..
  • আইনি শর্তাবলী: আইন অনুযায়ী এই চুক্তি সম্পাদিত হবে

সাক্ষীদের নাম ও স্বাক্ষর:

সাক্ষীর নাম ঠিকানা স্বাক্ষর
সাক্ষী ১ঃ…………… ……………….. ………………..
সাক্ষী ২ঃ…………… ……………….. ………………..

টাকা লেনদেনের চুক্তিপত্র নমুনা

চুক্তির নাম: টাকা লেনদেন চুক্তিপত্র
তারিখ: ………………..
চুক্তিপত্র নম্বর: ………………..

দাতা ও গ্রহীতার বিবরণ:

পক্ষের নাম ঠিকানা জাতীয় পরিচয়পত্র নম্বর
দাতাঃ……………….. ……………….. ………………..
গ্রহীতাঃ……………… ……………….. ………………..

লেনদেনের পরিমাণ: ………………..

লেনদেনের পরিমাণ (কথায়): ………………..

পরিশোধের সময়সীমা: ………………..

সুদের হার (যদি থাকে): ………………..

পরিশোধের পদ্ধতি: নগদ / ব্যাংক ট্রান্সফার / মোবাইল ব্যাংকিং

জরিমানা বা শাস্তিমূলক ব্যবস্থা:
যদি নির্ধারিত সময়ে টাকা ফেরত না দেওয়া হয়, তাহলে প্রতি মাসে অতিরিক্ত ……………….. টাকা / % জরিমানা দিতে হবে।

আইনি বৈধতা ও স্ট্যাম্প:
এই চুক্তিপত্রটি বাংলাদেশ আইন অনুযায়ী নির্ধারিত স্ট্যাম্পে সম্পাদিত হলো।

সাক্ষীদের নাম ও স্বাক্ষর:

সাক্ষীর নাম ঠিকানা স্বাক্ষর
সাক্ষী ১ঃ……………….. ……………….. ………………..
সাক্ষী ২ঃ……………….. ……………….. ………………..

টাকা ধার দেওয়ার চুক্তিপত্র লেখার নিয়ম

চুক্তির নাম: টাকা ধার দেওয়ার চুক্তিপত্র
তারিখ: ………………..
চুক্তিপত্র নম্বর: ………………..

দাতা ও গ্রহীতার বিবরণ:

পক্ষের নাম ঠিকানা জাতীয় পরিচয়পত্র নম্বর
দাতাঃ……………….. ……………….. ………………..
গ্রহীতাঃ……………… ……………….. ………………..

ধারের পরিমাণ: ৳ ………………..

ধারের পরিমাণ (কথায়): ৳ ………………..

পরিশোধের সময়সীমা: ………………..

ফেরত শর্তাবলী:

  • পরিশোধের কিস্তি: ………………..
  • জরিমানা শর্ত: যদি নির্ধারিত সময়ে পরিশোধ না করা হয়, তাহলে ………………..টাকা / % অতিরিক্ত অর্থ প্রদান করতে হবে।

আইনি বৈধতা ও স্ট্যাম্প:
এই চুক্তিপত্রটি বাংলাদেশ আইন অনুযায়ী নির্ধারিত স্ট্যাম্পে সম্পাদিত হলো।

জামিনদারদের নাম ও পরিচয়:

জামিনদারের নাম ঠিকানা স্বাক্ষর জাতীয় পরিচয়পত্র নম্বর
জামিনদার ১ঃ…………….. ……………….. ……………….. ………………………………….
জামিনদার ২ঃ…………….. ……………….. ……………….. ………………………………….

সাক্ষীদের নাম ও স্বাক্ষর:

সাক্ষীর নাম ঠিকানা স্বাক্ষর
সাক্ষী ১ঃ……………….. ……………….. ………………..
সাক্ষী ২ঃ……………….. ……………….. ………………..

ব্যবসায়িক এগ্রিমেন্ট দলিল লেখার নিয়ম

চুক্তির নাম: ব্যবসায়িক এগ্রিমেন্ট দলিল
তারিখ: ………………..
চুক্তিপত্র নম্বর: ………………..

চুক্তির পক্ষগণ:

পক্ষের নাম ঠিকানা জাতীয় পরিচয়পত্র নম্বর
পক্ষ ১ঃ……………….. ……………….. ………………..
পক্ষ ২ঃ……………….. ……………….. ………………..

চুক্তির বিষয়বস্তু:
ব্যবসার উদ্দেশ্য, বিনিয়োগ, পরিচালনার নিয়মাবলী, লাভ ও ক্ষতির হিসাব বিস্তারিতভাবে উল্লেখ করতে হবে।

আইনি বৈধতা:
বাংলাদেশ কোম্পানি আইন অনুসারে এই চুক্তি সম্পাদিত হবে।

সাক্ষীদের নাম ও স্বাক্ষর:

সাক্ষীর নাম ঠিকানা স্বাক্ষর
সাক্ষী ১ঃ……………….. ……………….. ………………..
সাক্ষী ২ঃ………………. ……………….. ………………..

৫০/১০০/৩০০ টাকার স্ট্যাম্প লেখার নিয়ম

বাংলাদেশে বিভিন্ন আইনি লেনদেনের জন্য নির্দিষ্ট মূল্যমানের স্ট্যাম্প ব্যবহার করা হয়। স্ট্যাম্পের মূল্য সাধারণত চুক্তির ধরন ও আর্থিক পরিমাণের উপর নির্ভর করে।

স্ট্যাম্পের মূল্য ও ব্যবহার: 

স্ট্যাম্পের মূল্য ব্যবহারের ধরন
৫০ টাকা নকলের কবলা, বন্ড, বণ্টননামা, সার্টিফায়েড কপির দলিল।
১০০ টাকা অনুলিপি, খাস-মোক্তারনামা দলিল।
৩০০ টাকা চুক্তিনামা দলিল, অঙ্গীকারনামা, বায়নানামার দলিল, মেমোরেন্ডাম অব অ্যাগ্রিমেন্ট, রিডেম্পশন, সোলেনামা বা আপসনামার দলিল।

চুক্তিপত্র স্ট্যাম্প লেখার নিয়ম: 

  • চুক্তির শিরোনাম: চুক্তিপত্রের উদ্দেশ্য স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
  • পক্ষগণের নাম ও পরিচিতি: উভয় পক্ষের সম্পূর্ণ নাম, ঠিকানা ও জাতীয় পরিচয়পত্র নম্বর লিখতে হবে।
  • লেনদেনের বিবরণ: টাকার পরিমাণ, সম্পদের বিবরণ বা চুক্তির শর্তাবলী বিস্তারিতভাবে লিখতে হবে।
  • মেয়াদ ও শর্তাবলী: চুক্তির কার্যকারিতা, মেয়াদ ও শর্তাবলী নির্দিষ্ট করতে হবে।
  •  আইনি স্বীকৃতি: চুক্তিপত্রটি স্ট্যাম্পে স্বাক্ষরিত ও নোটারি পাবলিক দ্বারা অনুমোদিত হতে হবে।
  •  সাক্ষীদের স্বাক্ষর: অন্তত দুইজন সাক্ষীর স্বাক্ষর থাকতে হবে।

ব্যবসায়িক মীমাংসা পত্র লেখার নিয়ম

উভয় পক্ষের স্বার্থ রক্ষা করতে ব্যবসায়িক বিরোধ মীমাংসার লিখিত চুক্তি বা দলিল প্রস্তুত করা প্রয়োজন। এক্ষেত্রে নিচের নমুনাটি দেখে ব্যবসায়িক মীমাংসা পত্র লেখার নিয়ম বুঝতে পারবেন।  

চুক্তির নাম: ব্যবসায়িক বিরোধ মীমাংসা পত্র
তারিখ: ………………..
চুক্তিপত্র নম্বর: ………………..

পক্ষগণের বিবরণ:

পক্ষের নাম ঠিকানা জাতীয় পরিচয়পত্র নম্বর
পক্ষ ১ঃ……………….. ……………….. ………………..
পক্ষ ২ঃ……………….. ……………….. ………………..

মীমাংসার বিষয়বস্তু:

  • প্রধান সমস্যা: ………………..
  • বিরোধের কারণ: ………………..
  • সমাধানের প্রস্তাব: ………………..

মীমাংসার শর্তাবলী:

  • উভয় পক্ষের মধ্যে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে সমস্যা সমাধান করা হবে।
  • যদি উভয় পক্ষের মধ্যে সমাধান সম্ভব না হয়, তবে আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হবে।
  • চুক্তিটি আইন অনুযায়ী কার্যকর থাকবে এবং এর কোনো অংশ লঙ্ঘন করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সাক্ষীদের নাম ও স্বাক্ষর:

সাক্ষীর নাম ঠিকানা স্বাক্ষর
সাক্ষী ১ঃ……………….. ……………….. ………………..
সাক্ষী ২ঃ………………. ……………….. ………………..

এই চুক্তিপত্রের নমুনাগুলো বাস্তব ক্ষেত্রে ব্যবহারযোগ্য এবং এগুলো প্রয়োজন অনুযায়ী সংশোধন করে ব্যক্তিগত ও ব্যবসায়িক প্রয়োজনে কাজে লাগানো যাবে।

ব্যবসার আইডিয়া: ২০২৫ সালে লাভজনক বিজনেসের পূর্নাঙ্গ তালিকা

ব্যবসার আইডিয়া: ২০২৫ সালে লাভজনক বিজনেসের পূর্নাঙ্গ তালিকা

বর্তমান চাকুরির বাজারের করুণ পরিস্থিতির কথা বিবেচনা করে অনেক তরুণ-তরুণী ব্যবসা ক্ষেত্রে নিজের ক্যারিয়ার প্রতিষ্ঠা করতে চান। এছাড়া প্রযুক্তির কল্যাণে মানুষের জীবনমানের যে পরিবর্তন ঘটেছে সেক্ষেত্রেও নতুন নতুন সম্ভাবনাময় ব্যবসা খাতের সৃষ্টি হয়েছে। তাছাড়া একজন উদ্যোক্তার জীবন মানে হলো একটি স্বাধীন জীবন। 

কিন্তু এই প্রতিযোগিতার বাজারে নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা মোটেও সহজ কাজ নয়। এর জন্য প্রয়োজন সঠিক দিকনির্দেশনা ও জ্ঞান। আর আপনি যদি এখনো জেনে না থাকেন কীভাবে আপনার ব্যবসা শুরু করবেন কিংবা আপনার জন্য সেরা ব্যবসা কোনটি হতে পারে, তাহলে আমাদের আজকের আলোচনা কেবল আপনাকে ঘিরেই। 

আজকের আর্টিকেলে আলোচনা  করব ২০২৫ সালের সব থেকে লাভজনক ব্যবসার আইডিয়া নিয়ে। এমনকি ছোট-বড় বিভিন্ন বাজেট নির্ভর ব্যবসা নিয়েও আলোচনা করব যাতে খুব সহজেই আপনি আপনার বাজেটের মধ্যে থেকেই একটি বিজনেস শুরু করতে পারেন।

বাংলাদেশে লাভজনক ব্যবসার পূর্নাঙ্গ তালিকা

প্রযুক্তির অবশ্যম্ভাবী অগ্রগতির কল্যাণে বর্তমানে বাংলাদেশে অসংখ্য লাভজনক ব্যবসার সম্ভাবনা তৈরি হয়েছে। 

সৃজনশীলতা, সঠিক পরিকল্পনা ও বাজার বিশ্লেষণ এর মাধ্যমে যে কোন ব্যবসাকে একটি লাভজনক ব্যবসায় পরিণত করা যেতে পারে। 

সাম্প্রতিক প্রেক্ষাপটে ১৫ টি সবচেয়ে লাভজনক বিজনেস আইডিয়া নিচে তুলে ধরা হলো: 

১. ই-কমার্স
২. ডিজিটাল মার্কেটিং
৩. অ্যাফিলিয়েট মার্কেটিং
৪. রেস্টুরেন্ট ও ক্যাফে
৫. স্ট্রিট ফুড
৬. স্বাস্থ্য সেবা
৭. ট্যুরিজম ও হসপিটালিটি
৮. শিক্ষা ও কোচিং সেন্টার সার্ভিস
৯. অর্গ্যানিক ফুড উৎপাদন ও প্রসেসিং
১০. ফ্রিল্যান্সিং
১১. পরিবহণ ও ডেলিভারি সার্ভিস
১২. বিউটি পার্লার
১৩. ফিটনেস ও ওয়েলনেস পরিষেবা
১৪. ইভেন্ট ম্যানেজমেন্ট
১৫. ডে-কেয়ার ব্যবসা 

১০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া

কি অবাক হচ্ছেন? ভাবছেন মাত্র ১০ হাজার টাকায় এখনকার সময়ে কোনো ব্যবসা হয় নাকি? 

বিস্মিত হলেও সত্যি যে মাত্র ১০ হাজার টাকা বিনিয়োগ করেও আপনি আপনার স্বপ্নের যাত্রা শুরু করতে পারেন। 

আর এ পর্যায়ে আমি আলোচনা করতে চলেছি বর্তমান সময়ের শীর্ষ চাহিদা সম্পন্ন ২৫ টি বিজনেস আইডিয়া নিয়ে যেগুলো কেবল ১০ হাজার টাকা বাজেটেও শুরু করা যায়। 

১. ফুড ডেলিভারি সার্ভিস
২. স্ট্রিট ফুড
৩. হাউস কিপিং সেবা
৪. ফ্রিল্যান্স রাইটিং বা কন্টেন্ট রাইটিং
৫. এডুকেশনাল কোচিং সেন্টার সার্ভিস
৬. ডিজিটাল মার্কেটিং সার্ভিস
৭. ট্যুর গাইড
৮. পোষা প্রাণী পরিষেবা সার্ভিস
৯. মোবাইল সার্ভিসিং
১০. ফ্রিল্যান্স ফোটোগ্রাফি
১১. ফ্রিল্যান্স ফটো এডিটিং ও ভিডিও এডিটিং
১২. ব্লগিং
১৩. অর্গ্যানিক প্রোডাক্ট বিক্রি
১৪. স্কিন কেয়ার বা বিউটি সার্ভিস
১৫. বুটিক বা হাতে তৈরি পোশাক বিক্রি
১৬. ক্রাফট বা হ্যান্ডমেড গিফ্ট আইটেম বিক্রি
১৭. হোম মেড ফুডের ব্যবসা
১৮. নির্বাচনী প্রচারণা বা পোস্টার তৈরি
১৯. বেবি ডে-কেয়ার সার্ভিস
২০. হোম ডেলিভারি
২১. প্রযুক্তি প্রশিক্ষণ প্রদান করে ব্যবসা
২২. হাঁস, মুরগি, বা মাছের ব্যবসা
২৩. ড্রাই ফ্রুটের ব্যবসা
২৪. সিজনাল ফলের ব্যবসা
২৫. শুঁটকি মাছ প্রক্রিয়াজাতকরণ 

৫০ হাজার টাকায় ব্যবসার আইডিয়া- যে ব্যবসাগুলো শুরু করতে পারেন

১. ফ্রিল্যান্সিং

তুলনামূলক কম খরচে শুরু করা যায় এমন ব্যবসাগুলোর মধ্যে ফ্রিল্যান্সিং বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় ও লাভজনক একটি সেক্টর। ৫০ হাজার বা তারও কম অর্থ বিনিয়োগ করে আপনিও হতে পারেন একজন সফল উদ্যোক্তা। 

তবে এক্ষেত্রে যেহেতু বিশেষ কিছু স্কিলের দরকার হয়, সেহেতু প্রথমে আপনি অফলাইনে বা অনলাইনে কোর্স করে স্কিল ডেভেলপ করতে পারেন। এছাড়াও কিছু প্রফেশনাল টুলস যেমন প্রিমিয়াম গ্রাফিক ডিজাইন সফটওয়্যার, ওয়েব ডিজাইন টেমপ্লেট, বা কন্টেন্ট রাইটিং সফটওয়্যার কিনতে পারেন যা আপনার কাজকে সহজ ও অর্থবহ করবে। পাশাপাশি কিছুটা বাজেট আপনার কাজের বিজ্ঞাপন ও মার্কেটিং এর জন্য বরাদ্দ করতে পারেন।

২. ই-কমার্স 

ই-কমার্স শব্দটি ছোট হলেও এর সম্ভাবনা ও ক্ষেত্র বিশাল। তবে আপনি যদি ছোট বা মাঝারি আকারের ই-কমার্স বিজনেস শুরু করতে চান তাহলে ৫০ হাজার টাকা আপনার জন্য যথেষ্ট। 

এক্ষেত্রে প্রথমত আপনাকে একটি নির্দিষ্ট ধরনের পণ্য বাছাই করতে হবে। তা হতে পারে গৃহস্থালি পণ্য, কসমেটিকস, স্থানীয় হস্তশিল্প বা পোশাক। এরপরে যে কাজটি করতে হবে তা হলো হলো একটি ই-কমার্স সাইট তৈরি করা। তবে এই কাজটি অনেকের কাছে বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা হতে চান তাদের জন্য কিছুটা জটিল মনে হতে পারে। 

আপনিও যদি তেমনটাই ভেবে থাকেন তাহলে ভাবনার দরজায় এখনি তালা দিন। Deshicommerce বাংলাদেশ ভিত্তিক এমন একটি প্ল্যাটফর্ম যা আপনাকে কম খরচে এবং দ্রুততম সময়ে একটি স্ট্যান্ডার্ড ই-কমার্স সাইট তৈরিতে সহায়তা করবে।‌ এছাড়া নিজস্ব ফেসবুক আইডি এবং ওয়েবসাইটেও ই-কমার্সের বিস্তর সুবিধা রয়েছে।

৩. ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস

ইভেন্ট ম্যানেজমেন্ট সেবা বাংলাদেশের আরো একটি জনপ্রিয় ব্যবসা, যা স্বল্প পুঁজি দিয়ে শুরু করা যায়। এর জন্য ৫০ হাজার টাকার মধ্যে প্রথমে ইভেন্ট পরিচালনার জন্য কিছু মৌলিক সরঞ্জাম কিনতে পারেন যেমন, স্টেজ ডেকোরেশন সামগ্রী, লাইটিং ও সাউন্ড সিস্টেম, এবং অন্যান্য ইভেন্ট সরঞ্জাম। 

এরপর মার্কেটিং ও নেটওয়ার্কিং এর জন্য সামাজিক মাধ্যমে বা লোকাল ইভেন্টে আপনার কাজের বিজ্ঞাপন প্রচার করতে পারেন।

পাশাপাশি ইভেন্ট ম্যানেজমেন্টে সঠিক দক্ষতা অর্জনের জন্য কোর্স করা যেতে পারে, আপনাকে আরো বেশি দক্ষ ও  সফল হতে সাহায্য করবে।

৫ হাজার টাকায় ব্যবসা- যে ব্যবসাগুলো শুরু করতে পারেন

১. হোম মেড ফুড ডেলিভারি 

বর্তমান সময়ে মানুষ যথেষ্ট স্বাস্থ্য সচেতন এবং শৌখিন ও বটে। সেইসঙ্গে দৈনন্দিন জীবনে ব্যস্ততা বৃদ্ধির সাথে সাথে অনলাইনে খাবার অর্ডারের প্রবণতাও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

তাই আপনি যদি রান্নায় পারদর্শী হন এবং আপনার বাজেট যদি মাত্র ৫ হাজার টাকা হয়ে থাকে তাহলে হোম মেড ফুড সার্ভিসিং হতে পারে আপনার জন্য বেস্ট একটি অপশন।

২. কন্টেন্ট রাইটিং

ফ্রিল্যান্স রাইটিং এর চাহিদা বর্তমানে চোখে পরার মতো। আপনার যদি ক্রিয়েটিভ রাইটিংয়ে হাতেখড়ি থেকে থাকে বা লেখালেখি আপনার একটি শখ, তাহলে কন্টেন্ট রাইটিং একটি সস্তা কিন্তু লাভজনক উদ্যোগ হতে পারে। 

৩. শখের কাজকে ব্যবসা বানানো

আমাদের প্রত্যেকেরই মূলত কিছু না কিছু শখের কাজ রয়েছে। আর এই শখের কাজটিই যদি আপনার উদ্যোক্তা হওয়ার স্বপ্ন পূরণ করতে পারে তাহলে কেমন হয় বলুন তো?

জ্বি আপনার যদি খুব স্বল্প পুঁজি হয়ে থাকে এবং আপনার কোনো বিশেষ শখ থেকে থাকে যেমন- পেইন্টিং, ডুডলিং, বেকিং বা কোনো হাতের কাজ, তাহলে সেগুলো অনলাইনে বা স্থানীয় মার্কেটে বিক্রয়ের মাধ্যমে আপনার ব্যবসা শুরু করতে পারেন। 

১৫ হাজার টাকায় ব্যবসা তালিকা

১. ফাস্টফুড বা স্ট্রিট ফুড ব্যবসা

মাত্র ১৫ হাজার মধ্যে ছোট একটি স্টল দিয়ে এই ব্যবসাটি শুরু করা সম্ভব। যেকোনো ধরনের এক বা একাধিক ফাস্টফুড দিয়ে শুরু করতে পারেন আপনার এই বিজনেসটি। 

২. মোবাইল এক্সেসরিজ বিক্রি

সময়ের সাথে স্মার্টফোন ব্যবহারের চাহিদা যেমন বেড়েছে তেমনি বিভিন্ন ধরনের ফোন ও মোবাইল এক্সেসরিজের প্রয়োজনীয়তাও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। মোবাইল কাভার, চার্জার, ইয়ারফোন, মাইক্রোফোন, সেলফি স্টিক ইত্যাদি বিভিন্ন রকমের পণ্য লোকাল মার্কেট থেকে কিনে অনলাইনে বিক্রি করা যেতে পারে।

৩. প্লান্ট ও নার্সারি ব্যবসা

গাছের সঙ্গে মানুষের শখ্যতা জন্ম জন্মান্তরের। আর আজকাল তো অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রে গাছের চাহিদা ব্যাপক।‌ সেক্ষেত্রে টবে লাগানো গাছ ও শৌখিন গাছ বিক্রি হতে পারে একটি লাভজনক ব্যবসা। 

২০ হাজার টাকার ব্যবসা তালিকা

১. কসমেটিকস ও বিউটি প্রোডাক্ট ব্যবসা 

রাজধানীর চকবাজার, ইসলামপুর বা অনলাইন পাইকারি সরবরাহকারীদের কাছ থেকে স্বল্প মূল্যে বিউটি প্রোডাক্টস ক্রয় করে অনলাইনে বা অফলাইনে বিক্রি করতে পারেন। 

২. অনলাইন টিউশনি 

যেকোনো একাডেমিক বিষয় অথবা বিভিন্ন স্কিল-বেইজড কোর্স যেমন- স্পোকেন ইংলিশ, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি বিষয়ের ওপর অনলাইন কোর্স বিক্রি করা যেতে পারে।‌ এক্ষেত্রে ফেসবুক, ইউটিউব, জুম বা গুগল মিটের মতো প্লাটফর্মে পেইড ক্লাস নিতে পারেন।‌ এছাড়া উডেমি বা কোর্সেরা প্লাটফর্মগুলোতে কোর্স বিক্রি করাও একটি লাভজনক ব্যবসা। 

৩. পুরাতন পণ্য রিসেল 

কম দামে ভালো কন্ডিশনের প্রোডাক্ট কিনে অনলাইনে বিভিন্ন মার্কেটপ্লেসে যেমন- ফেসবুক, বিক্রয়.কম অথবা দারাজে বেশি দামে বিক্রি করতে পারেন। এটি একটি কম ঝুঁকিপূর্ণ ও অন্যতম লাভজনক ব্যবসা। 

৩০ হাজার টাকায় ব্যবসা তালিকা

১. টি-শার্ট বা অন্যান্য কাস্টমাইজড পোশাক  ব্যবসা

টি-শার্ট বা অন্যান্য কাস্টমাইজড পোশাক  ব্যবসা

কাস্টম ডিজাইন করা টি-শার্ট, হুডি বা অন্যান্য ধরনের পোশাক বিক্রি করতে পারেন। এক্ষেত্রে লোকাল ফ্যাক্টরি থেকে পাইকারি কিনে বা নিজের ডিজাইন করেও সেল করতে পারবেন।‌ তাছাড়া বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসগুলোতে ও ই-কমার্স প্ল্যাটফর্মে সেল করার সুযোগ রয়েছে।

২. ডিজিটাল মার্কেটিং সার্ভিস

ডিজিটাল মার্কেটিং সার্ভিস হলো বিভিন্ন কোম্পানি, ব্রান্ড বা উদ্যোক্তাদের অনলাইনে প্রচার-প্রসার ও বিক্রি বৃদ্ধির জন্য মার্কেটিং সেবা প্রদান করা। এতে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, SEO, কনটেন্ট মার্কেটিং, গুগল ও ফেসবুক অ্যাডস, ই-মেইল মার্কেটিং এবং লিড জেনারেশন অন্তর্ভুক্ত। 

১ লাখ টাকায় ব্যবসার তালিকা

আপনার বাজেট যদি মোটামুটি ১ লাখ টাকার কাছাকাছি হয়ে থাকে এবং আপনি যদি একটি লো-রিস্ক ব্যবসা শুরু করতে চান, তাহলে গাড়ি ওয়াশিং ও ডিটেইলিং সার্ভিস একটি লাভজনক ব্যবসা হতে পারে। 

এটি যেকোনো শপিংমল অফিস আদালত বা ব্যস্ত সড়কের পাশে শুরু করা যায়। হোম সার্ভিস বা অ্যাপভিত্তিক বুকিং সিস্টেম চালু করলে দ্রুত জনপ্রিয়তা পাওয়া সম্ভব। এভাবে ভালো পরিষেবা ও ডিজিটাল মার্কেটিং ব্যবহার করে সহজেই মাসে ৫০,০০০-১,০০,০০০ টাকা আয় করা যায়।

২  লাখ টাকায় ব্যবসা তালিকা 

১. রেস্টুরেন্ট বা কফি শপ

ব্যস্ত কিংবা মনোরম এলাকাগুলোতে রেস্টুরেন্ট বা কফিশপ ব্যবসা একটি অত্যন্ত লাভজনক বিজনেস আইডিয়া। এক্ষেত্রে ভালো ইন্টেরিয়র, অনলাইন ফুড ডেলিভারি ও মার্কেটিং এর সহায়তা নিলে কাস্টমার পাওয়া আরো সহজ হয়। 

রেস্টুরেন্ট বা কফি শপ

একটি ছোট বা মাঝারি সাইজের কফি শপের জন্য দুই লাখ টাকার মধ্যে দোকান ভাড়া, ইন্টেরিয়র, রান্নার সরঞ্জাম ও মার্কেটিং করা অনায়াসেই সম্ভব। 

২. বুটিক ও ফ্যাশন হাউস 

দুই লাখ টাকা বাজেটের মধ্যে খুব সহজেই নিজস্ব একটি ফ্যাশন হাউজ তৈরি করা সম্ভব। এখানে দেশীয় পোশাক যেমন শাড়ি, থ্রি-পিস, কুর্তি বা কাস্টম ডিজাইনড পোশাক বিক্রি করা যেতে পারে।‌ 

৩. গাড়ির স্পেয়ার পার্টস ও এক্সেসরিজ ব্যবসা

এ ধরনের ব্যবসায় মূলত গাড়ি ও বাইকের ব্যাটারি, ইঞ্জিন অয়েল, টায়ার, লাইট ও এক্সেসরিজ বিক্রি করা হয়। লোকাল মার্কেট ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিক্রি বাড়ানো যেতে পারে। 

এছাড়া আপনি যদি গ্যারেজ ও গাড়ির মালিকদের টার্গেট করে ব্যবসা পরিচালনা করতে পারেন তাহলে দ্রুত লাভ পাওয়া সম্ভব। ভালো লোকেশন ও নির্ভরযোগ্য সরবরাহকারী থাকলে ব্যবসাটি টেকসই ও লাভজনক হয়।

৩ লাখ টাকার ব্যবসার তালিকা

লন্ড্রি সার্ভিস, বিউটি পার্লার অথবা সেলুন, এধরনের ব্যবসা শুরু করার জন্য ৩ লাখ টাকা যথেষ্ট একটি এমাউন্ট। সব থেকে বড় কথা হলো এই বিজনেসগুলোর চাহিদা আসলে কখনো শেষ হয় না। আবাসিক এলাকা বা বাজারের কাছে দোকান খুলে কাপড় ধোয়া, ইস্ত্রি করা, ড্রাই ক্লিনিং ইত্যাদি সেবা প্রদান করে ভালো পরিমাণ অর্থ আয় করা যায়। এছাড়া নারীদের জন্য বিউটি পার্লার এবং পুরুষদের জন্য সেলুন বেশ জনপ্রিয়। চুল কাটা, ত্বকের যত্ন, মেকআপ, মেনিকিউর, পেডিকিউর ইত্যাদি সেবা দিয়ে আয় করা যায়।

৪ লক্ষ টাকা দিয়ে কি ব্যবসা করা যায় বাংলাদেশে?

বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে ৪ লক্ষ টাকা দিয়ে ছোট আকারের উৎপাদন ব্যবসা শুরু করা হতে পারে সবথেকে লাভজনক একটি পদক্ষেপ। এক্ষেত্রে দৈনন্দিন কাজে ব্যবহৃত হয় এমন পণ্যের উৎপাদন করা যেতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মোমবাতি তৈরি, সাবান তৈরি, বাচ্চাদের স্কুল ব্যাগ, বা যেকোনো ধরনের হস্তশিল্প ইত্যাদি। এছাড়া স্থানীয় বাজারের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করে বিক্রি করা যেতে পারে। 

৫ লাখ টাকায় বাংলাদেশে যে ব্যবসাগুলি শুরু করতে পারবেন?

১. কৃষি বা ফার্মিং ব্যবসা

সঠিক পরিকল্পনা ও পদ্ধতিতে কাজ করতে পারলে কৃষি বা খামার ব্যবসা অত্যন্ত সম্ভাবনাময় একটি খাত। বর্তমান বাংলাদেশে মৎস্য চাষ, মুরগি পালন, গরু মোটাতাজাকরণ বা হাইড্রোপনিক কৃষি অনেক লাভজনক ব্যবসা। এক্ষেত্রে জায়গা ব্যবস্থাপনা, পশু বা মাছ ক্রয়, খাদ্য ও ঔষধ যোগানে ৫ লাখ টাকা ব্যয়ে সম্ভাব্য ৪০-৬০% লাভ উপার্জন করা সম্ভব। 

২. অটোরিকশা বা বাইক রেন্টাল বিজনেস

ব্যস্ত শহরে অটোরিকশা বা বাইক রেন্টাল সার্ভিস বেশ ফলপ্রসূ হতে পারে। ৫ লাখ টাকার মধ্যে একাধিক ই-বাইক কেনা সম্ভব এবং দৈনিক প্রতি অটোরিকশা থেকে ৮০০-১০০০ টাকা পর্যন্ত আয় হতে পারে। 

১০ লাখ টাকায় বাংলাদেশে কি কি ব্যবসা শুরু করা যায়?

১. আইটি ফার্ম বা সফটওয়্যার কোম্পানি 

আপনি যদি ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, বা SEO-তে দক্ষ হয়ে থাকেন বা ইতোমধ্যে ফ্রিল্যান্সিং সেক্টরে ভালো অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে ১০ লাখ টাকার মধ্যে অনায়াসে একটি আইটি ফার্ম শুরু করতে পারেন। এক্ষেত্রে আপনার ব্যয়ের খাতগুলো হতে পারে- অফিস সেটাপ, দক্ষ কর্মী নিয়োগ, মার্কেটিং ও ক্লায়েন্ট হান্টিং। আর সঠিক উপায়ে কাজ করতে পারলে কাজের পরিমাণ অনুযায়ী এসব সেক্টরে ৫০-১০০% পর্যন্ত লাভ করা সম্ভব।

২. গার্মেন্টস বা টেইলারিং  

১০ লাখ টাকার মধ্যে নিজস্ব বুটিক হাউস বা পোশাক কারখানা তৈরি করা সম্ভব। সেলাই মেশিন, ও অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, কর্মী নিয়োগ, প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ ও মার্কেটিং এর জন্য ১০ লাখ টাকার মধ্যে বিনিয়োগ করে টেইলারিং বিজনেস শুরু করা যেতে পারে।‌

৩. গ্রোসারি স্টোর 

মহল্লার ভেতরে ব্যস্ত এলাকায় বা প্রধান সড়কের পাশে একটি সুপার শপ বা মিনি মার্কেট খুলতে পারেন।‌

১৫ লাখ টাকায় বাংলাদেশে কি কি ব্যবসা শুরু করা যায়?

১. ফার্নিচার বা ইন্টেরিয়র ডিজাইন সার্ভিস 

কাঠের ফার্নিচার, মেটাল ফার্নিচার, অফিস বা হোম ডেকর ফার্নিচার ডিজাইন করে ও বানিয়ে বিক্রি করতে পারেন। পাশাপাশি আপনার যদি ইন্টেরিয়র ডিজাইনিংয়ের ট্রেনিং ও দক্ষতা থেকে থাকে তাহলে ইন্টেরিয়র ডিজাইন সার্ভিসও দিতে পারবেন।

২. গাড়ি ভাড়া বা লজিস্টিক সার্ভিস 

১৫ লাখ টাকায় ১-২ টি প্রাইভেট কার, মাইক্রোবাস বা পিক আপ ভ্যান কিনে rent-a-car বা লজিস্টিক সার্ভিস শুরু করতে পারেন।‌ এছাড়া Uber বা Pathao- এর মতো রাইড শেয়ারিং-এও যুক্ত হতে পারেন। 

২০ লাখ টাকায় বাংলাদেশে কি কি ব্যবসা শুরু করা যায়?

২০ লাখ টাকা বাজেটে বর্তমানে বাংলাদেশে আরো কিছু লাভজনক ব্যবসা শুরু করা যায়। এদের মধ্যে উল্লেখযোগ্য কিছু ব্যবসা হল বড় আকারে রেস্টুরেন্ট ব্যবসা, ই-কমার্স, কৃষিভিত্তিক ব্যবসা, ড্রপ শিপিং বা অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং, মোবাইল ফোন ও ইলেকট্রনিক্স এর দোকান, ট্যুরিজম বিজনেস ইত্যাদি। 

৫০ লাখ টাকার ব্যবসার আইডিয়া

৫০ লাখ টাকা যেহেতু একটি বড় অ্যামাউন্ট সেক্ষেত্রে এখানে ব্যবসা সম্ভাবনাও অনেক যদি তা সঠিকভাবে সঠিক স্থানে বিনিয়োগ করা হয়। 

যেমন- বর্তমানে বাংলাদেশে কনস্ট্রাকশন ও রিয়েল এস্টেট এর ব্যবসা বেশ লাভজনক হতে পারে, বিশেষ করে যদি সঠিক পরিকল্পনা ও লোকেশনে বিনিয়োগ করা যায়। 

৫০ লাখ টাকার ব্যবসার আইডিয়া- রিয়েল এস্টেট

এক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে ব্যবসার ধরন নির্ধারণ করতে হবে। প্রথমত আপনি ভালো লোকেশনের জমি কিনে পরে তা বেশি দামে বিক্রি করতে পারেন। ‌ ঢাকার আশেপাশের অঞ্চল যেমন-কেরানীগঞ্জ, পূর্বাচল, কান্দানগর বা চট্টগ্রাম সিলেট রাজশাহী এসব অঞ্চলে এ ধরনের কাজে বেশি লাভ হওয়ার সম্ভাবনা থাকে।

এছাড়া এপার্টমেন্ট বা বাড়ির নির্মাণ করেও তা বেশি দামে বিক্রি করতে পারেন। বর্তমান বাজারে মিড রেঞ্জ অ্যাপার্টমেন্টের ব্যাপক চাহিদা আছে। তাছাড়া উন্নয়নশীল শহর ও শিল্প এলাকাগুলোতে ৫০ লক্ষ টাকায় ২-৩ তলা বাড়ি নির্মাণ করে তা ব্যাচেলর, অফিস বা পরিবারের জন্য ভাড়া দেওয়া যেতে পারে। 

তাছাড়া কনস্ট্রাকশন সাপ্লাই বিজনেসও একটি লাভজনক কাজ। সর্বোপরি একটি ভালো লোকেশন নির্বাচন এ ধরনের বিজনেসের মূল হাতিয়ার।  

ঢাকা  কেরানীগঞ্জ পূর্বাচল সাভার উত্তরা বসুন্ধরা
চট্টগ্রাম  কক্সবাজার খুলশী পতেঙ্গা অক্সিজেন এলাকা
সিলেট  বিমানবন্দর এলাকা শাহপরান ও অন্যান্য উপশহর
রাজশাহী ও খুলনা  শিল্প এলাকা ও বিশ্ববিদ্যালয়ের আশেপাশে

 

এ ধরনের কাজে মূলত দীর্ঘমেয়াদি লাভের সম্ভাবনা অনেক বেশি। তবে বাজার বিশ্লেষণের সঠিক পরিকল্পনা ছাড়া বিনিয়োগ করা অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ও হতে পারে।‌ 

 স্মার্ট ব্যবসার তালিকা

১. অনলাইন কনসালটেন্সি 

এটি এমন একটি ব্যবসা যেখানে আপনি আপনার অভিজ্ঞতা ও জ্ঞান অনলাইনে শেয়ার করার মাধ্যমে অন্যকে পরামর্শ দেওয়ার মাধ্যমে আয় করতে পারেন। 

এটি হতে পারে –

  • বিজনেস কনসালটেন্সি – স্টার্ট-আপ বা ফিনান্সিয়াল পরামর্শ
  • ক্যারিয়ার ও এডুকেশনাল কনসালটেন্সি – এডমিশন, স্কলারশিপ নিয়ে বিদেশে পড়াশোনা ও চাকরি সম্বন্ধীয় পরামর্শ 
  • স্বাস্থ্য ও লাইফস্টাইল – ডায়েট ফিটনেস ও মেন্টাল হেলথ
  • আইনি পরামর্শ – ইমিটেশন গাইডেন্স লিগ্যাল এডভাইজিং 

২. পডকাস্টিং 

পডকাস্টিং 

পডকাস্ট হলো অডিও বা ভিডিও ভিত্তিক কন্টেন্ট, যেখানে নির্দিষ্ট কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। এখানে আপনি আপনার অভিজ্ঞতা, জ্ঞান, পরামর্শ বা মতামত অডিও বা ভিডিওর মাধ্যমে দর্শক শ্রোতাদের কাছে পৌঁছে দিতে পারেন। 

এক্ষেত্রে বর্তমানে সবচেয়ে ডিমান্ডিং বিষয়গুলো হতে পারে: 

  • ক্যারিয়ার ও এডুকেশন 
  • ব্যক্তির উন্নয়ন বা self development 
  • টেক ও বিজনেস 
  • বিনোদন ও গল্প (Storytelling, True Crime, Comedy) 

 নতুন ও ইউনিক ব্যবসার তালিকা

১. অটোমেটেড ভেন্ডিং মেশিন 

হাসপাতাল, অফিস বা শপিংমলে স্মার্ট অটোমেটেড পেন্ডিং মেশিন বসিয়ে চা কফি বা স্ন্যাকস বিক্রি করা যেতে পারে। ‌ এখানে কম জনবল প্রয়োজন এবং এটি একটি ২৪/৭ ব্যবসা তাই এটি কম খরচে অধিক লাভজনক। ৫-২০ লাখ টাকা ব্যয়ে প্রতি মেশিনে প্রতি মাসে প্রায় ৫০,০০০ – ১,০০,০০০ টাকা পর্যন্ত ইনকাম করা যেতে পারে।

২. VR গেমিং ও এক্সপেরিয়েন্স সেন্টার

ভার্চুয়ালি রিয়েলিটি নিয়ে মানুষের আগ্রহ এখন তুঙ্গে। তাছাড়া ছোট-বড় প্রায় সব বয়সী মানুষের মাঝে VR গেমিং এর চাহিদাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ১৫-৩০ লাখ টাকা ব্যয় করে মাথাপিছু ৩০০-১০০০ টাকা চার্জ নেওয়া যেতে পারে।

৩. ইকো ফ্রেন্ডলি প্যাকেজিং ও পরিবেশবান্ধব পণ্য

প্লাস্টিকের পরিবর্তে বাঁশ, পাট, কাগজ বা বায়োডিগ্রেডেবল উপাদান দিয়ে ব্যাগ, কাপ, বক্স প্রভৃতি তৈরি করে বিক্রি করতে পারেন। সাম্প্রতিককালে এটি একটি লাভজনক ব্যবসা হতে পারে। কেননা সরকার ইতোমধ্যে প্লাস্টিক নিষিদ্ধ করেছে। তাই পরিবেশবান্ধব পণ্যের চাহিদাও বেড়েছে।

ক্ষুদ্র ও ছোট ব্যবসার আইডিয়া

এ পর্যায়ে আমরা কয়েকটি ক্ষুদ্র ও ছোট ইউনিক বিজনেস আইডিয়া তুলে ধরব: 

০১. ফ্রিল্যান্সিং ও ডিজিটাল সার্ভিস 

০২. ইউটিউব ও কনটেন্ট তৈরি 

০৩. মিনি ডেকেয়ার  সার্ভিস 

০৪. বেবি সিটিং সার্ভিস 

০৫. মাশরুম চাষ 

০৬. ট্রেনিং বিজনেস 

বাংলাদেশে কোন শিল্পে বা খাতে ব্যবসা লাভজনক?

লাভজনক শিল্প বা ব্যবসার খাতগুলো মূলত বাজারের চাহিদা বিনিয়োগের পরিমাণ ঝুঁকি ব্যবস্থাপনা ও ব্যবসায়িক দক্ষতার উপর নির্ভর করে।

আসুন বর্তমান বাংলাদেশে কয়েকটি লাভজনক শিল্প ও ব্যবসাখাত সম্পর্কে জেনে নেই: 

১. পাইকারি ব্যবসা

বাংলাদেশের প্রেক্ষাপটে পাইকারি ব্যবসা বরাবরই বেশ লাভজনক। নিত্যপ্রয়োজনীয় পণ্য যেমন- গ্যাস লাইটার, কসমেটিকস, মুদি মালামাল, কাপড়, ইলেকট্রনিক্স ইত্যাদি পাইকারি কেনা-বেচা লাভজনক হতে পারে। এসব খাতে লাভের মার্জিন কম হলেও মোটা আয় অনেক বেশি হয়। তবে এখানে মূলধন যেমন বেশি প্রয়োজন তেমনি প্রতিযোগিতাও অত্যন্ত বেশি। তাছাড়া সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কেউ বেশ ভালো হতে হয়। ঢাকা, চট্টগ্রাম, ও নারায়ণগঞ্জের মতো বাণিজ্যিক শহরে পাইকারি ব্যবসা অনেক লাভজনক।

২. শেয়ার বাজার স্টক ব্যবসা

দীর্ঘ মেয়াদে ভালো স্টকে বিনিয়োগ করতে পারলে ভালো রিটার্ন পাওয়া যায়। তবে একদম অনভিজ্ঞ হয়ে এ কাজে পা দিলে ঝুঁকির পরিমাণ অনেক বেশি। অভিজ্ঞতা দক্ষতা ও বাজার বিশ্লেষণ ভালো থাকলে এটি একটি ভালো প্যাসিভ ইনকামের বিজনেস হতে পারে। 

৩. উৎপাদনমুখী খাতে ব্যবসা

পোশাক শিল্প, প্রসাধনী, প্লাস্টিক, ওষুধ, প্যাকেটজাত খাবার ইত্যাদি তৈরির মাধ্যমে রপ্তানি এবং অভ্যন্তরীণ বাজার দখল করা সম্ভব। বিনিয়োগের ক্ষমতা থাকলে এটি সবচেয়ে লাভজনক একটি খাত। 

৪. প্রচার, বিক্রয় ও বিপনন পন্য সম্বলিত ব্যবসা

বর্তমান অনলাইন ভিত্তিক দুনিয়ায় ই-কমার্স, ডিজিটাল মার্কেটিং, ড্রপশিপিং, ও ব্র্যান্ড প্রোমোশন করে অনেক টাকা ইনকাম করা সম্ভব। যদিও এক্ষেত্রে ব্র্যান্ড বিল্ডিং করতে সময় লাগে এবং প্রতিযোগিতাও বেশি, ধৈর্য্য ও সঠিক প্লানিং নিয়ে কাজ করলে এই সেক্টরে ভবিষ্যত সম্ভাবনা অনেক বিশাল।‌

৫. মিডিয়া ব্যবসা

ইউটিউব চ্যানেল, নিউজ পোর্টাল, বিজ্ঞাপন সংস্থা ও ইভেন্ট ম্যানেজমেন্টের মতো কাজগুলোর বর্তমান বাংলাদেশে যথেষ্ট চাহিদা রয়েছে। তবে কিছুক্ষেত্রে মনেটাইজেশন এবং দর্শকসংখ্যা বাড়ানো কঠিন হতে পারে। কিন্তু যারা ক্রিয়েটিভ এবং ডিজিটাল মাধ্যমে দক্ষ, তাদের জন্য এটি লাভজনক।

বিজনেস শুরু করার প্রক্রিয়া

বিজনেস শুরু করার প্রক্রিয়া

০১. বিজনেস আইডিয়া ও পরিকল্পনা তৈরি

প্রথমে বাজার গবেষণা করুন। কোন খাত লাভজনক ও চাহিদা কেমন বিচার করুন। এরপর আপনার প্রতিযোগী কারা এবং তারা কতটুকু এগিয়ে আছে বিশ্লেষণ করূন। মার্কেটে প্রতিযোগীদের বিট করতে পারাটাই মূলত বড় একটি ব্যাপার।

০২. বাজেট নির্ধারণ ও পুঁজি সংগ্রহ 

একটি সুনির্দিষ্ট বাজেট নিয়ে কাজ শুরু করুন এবং বাজেটের উপর ভিত্তি করে ব্যবসার ধরন নির্ধারণ করুন। এক্ষেত্রে আপনি যদি নিজস্ব টাকা বিনিয়োগ করতে চান ভালো কথা। তা না হলে ব্যাংক ঋণ নিও কাজ শুরু করতে পারেন যেমন- SME Loan, Startup Loan ইত্যাদি। এছাড়া বিভিন্ন বড় বড় বিনিয়োগকারীদের কেও আপনার বিজনেসে বিনিয়োগ করতে আকৃষ্ট করতে পারেন। 

০৩. আইনগত অনুমোদন গ্রহণ 

আপনার ব্যবসা-ধরন অনুযায়ী আইনগত অনুমোদন ও রেজিস্ট্রেশন তৈরি করুন। 

ট্রেড লাইসেন্স স্থানীয় সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদ থেকে নিতে পারবেন 
BIN (Business Identification Number) NBR থেকে নিতে হয়
ভ্যাট রেজিস্ট্রেশন বার্ষিক আয় ৫০ লাখ টাকার উপরে হয়ে থাকলে ভ্যাট রেজিস্ট্রেশন করতে হবে। 
ট্রেডমার্ক (যদি ব্র্যান্ড তৈরি করতে চান) DPDT থেকে রেজিস্ট্রেশন
কোম্পানি রেজিস্ট্রেশন RJSC (Register of Joint Stock Companies) থেকে নিবন্ধন

০৪. ব্যবসার অবকাঠামো তৈরি

এ পর্যায়ে ব্যবসার ধরনের উপর ভিত্তি করে অফিস অথবা অনলাইন প্লাটফর্ম তৈরি করুন।

০৫. মার্কেটিং ও নেটওয়ার্কিং 

ব্যবসাকে যদি একটি হিউম্যান বডির সাথে তুলনা করি তাহলে এতক্ষণ আমার যা কিছু আলোচনা করেছি তা ছিল একটি মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ এবং মার্কেটিং ও নেটওয়ার্কিং হলো সেই বডির মস্তিষ্ক। অর্থাৎ এটি হলো ব্যবসাকে লাভজনক করার মেইন পার্ট। 

এক্ষেত্রে বর্তমানে অনলাইন মার্কেটিং সবচেয়ে বেশি জনপ্রিয় ও লাভজনক। যেমন-

  • ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রামে মার্কেটিং করুন।
  • ডিজিটাল মার্কেটিং ব্যবহার করুন (SEO, Facebook Ads, Google Ads)।
  • প্রোডাক্ট ফটোগ্রাফি ও ভিডিও কনটেন্ট তৈরি করুন।
  • লয়ালটি প্রোগ্রাম, অফার ও ডিসকাউন্ট দিন।

০৬. ব্যবসা পরিচালনা, ব্যবসা সম্প্রসারণ ও আয় বৃদ্ধি 

নিশ্চিন্ত মনে এবার আপনি আপনার ব্যবসা পরিচালনা শুরু করতে পারেন। নিয়মিত স্টক ও ফিন্যান্স ম্যানেজমেন্ট করতে থাকুন এবং নতুন পণ্য বা সার্ভিস যোগ করুন। রিটার্ন/এক্সচেঞ্জ পলিসি তৈরি করা বিজনেস সম্প্রসারণের একটি ভালো দিক। 

এছাড়াও কাস্টমার কেয়ার ও সাপোর্ট সিস্টেম চালু করতে পারেন। পরিশেষে আপনার ব্যবসায় যদি মোটামুটি লাভজনক হতে শুরু করে তাহলে বিদেশী মার্কেটগুলো টার্গেট করতে পারেন। 

ব্যবসা- বানিজ্য বিষয়ক সেরা বইসমূহ

আপনি যে কোন কাজ শুরু করতে চান না কেন সে ক্ষেত্রে পর্যাপ্ত জ্ঞান ও সঠিক দিকনির্দেশনার কোন বিকল্প নেই। আর এক্ষেত্রে বইয়ের চেয়ে বিকল্প কোন বন্ধু হতে পারে না। 

ব্যবসা-বাণিজ্য বিষয়ক সেরা কিছু বইয়ের তালিকা দেওয়া হলো: 

  • Freelancing the Future – মোস্তাফিজুর রহমান
  • Startup Kusholota- সাবিরুল ইসলাম
  • Becoming Steve Jobs- Schlender & Rick Tetzeli
  • The Intelligent Investor– Benjamin Graham
  • Zero to One- Peter Thiel

আপনার ব্যবসা কেন অনলাইনে নিয়ে আসা উচিত?

বর্তমান ডিজিটাল যুগে ব্যবসার প্রসার ঘটাতে অনলাইন উপস্থিতি থাকা অত্যন্ত জরুরি। এটি যেমন খরচ সাশ্রয়ী, ও  সময়োপযোগী, তেমনি গ্রাহকের কাছে দ্রুত পৌঁছানোর সহজ উপায়। ফেসবুক, ইন্সটাগ্রাম, ওয়েবসাইট বা ই-কমার্স প্ল্যাটফর্ম ব্যবহার করে নিরবিচ্ছিন্নভাবে পণ্য ও সেবা প্রদান করা যায়। 

অর্থনৈতিক শুমারি ২০২৪ অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে প্রায় ১ লাখ ১৬ হাজার ৯৭৮টি প্রতিষ্ঠান অনলাইনে বিজনেস করে আসছে। আর এই চাহিদা ও জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছে। সুতরাং আপনিও যদি এই প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে চান তাহলে আপনার ব্যবসাকে অনলাইনে নিয়ে  আসার কোন বিকল্প নেই। 

সম্পর্কিত প্রশ্নসমূহ

ঢাকা শহরের জন্য সেরা ব্যবসাগুলো কি?

ঢাকা শহরের জন্য কয়েকটি সেরা ব্যবসার আইডিয়া হলো স্ট্রিট ফুড, রেস্টুরেন্ট ও ক্যাফে, ফুড ডেলিভারি, টিউশনি বা কোচিং সেন্টার, ফ্যাশন শপ ও কাঁচামাল ব্যবসা। 

চট্রগ্রাম শহরের জন্য সেরা ব্যবসাগুলো কি?

চট্টগ্রাম শহর বাংলাদেশের একটি প্রধান বাণিজ্যিক শহর। এখানে বন্দর, শিল্প, পর্যটন এবং খাদ্যশিল্প বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাই  চট্টগ্রামের মধ্যে লাভজনক কিছু ব্যবসা হলো ট্যুরিজম, খাদ্য ও রেস্টুরেন্ট, টেক্সটাইল ব্যবসা, কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট, স্বাস্থ্যসেবা ও ফার্মেসি। 

উদ্যোক্তা কাকে বলে? (প্রকারভেদ, গুনাবলি, ও কিভাবে হবেন?)

উদ্যোক্তা কাকে বলে? (প্রকারভেদ, গুনাবলি, ও কিভাবে হবেন?)

আপনি কি কখনো ভেবেছেন, যারা নতুন কিছু শুরু করেন, ঝুঁকি নেন, নতুন পণ্য বা সেবা তৈরি করেন তারা আসলে কারা? তারা কি শুধু ব্যবসায়ী, নাকি আরও বেশি কিছু? 

এ-প্রশ্নের উত্তর মিলবে যদি আপনি উদ্যোক্তা সম্পর্কে জানেন। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি– বিশ্বব্যাপী ৬০% নতুন কর্মসংস্থান সৃষ্টি করেন উদ্যোক্তারা। আর উদ্যোক্তা মানে শুধু ব্যবসা নয়, এটি একটি দৃষ্টিভঙ্গি, নতুন কিছু করার মানসিকতা। 

কিন্তু, উদ্যোক্তা কাকে বলে? একজন সফল উদ্যোক্তা কাকে বলব?  একজন উদ্যোক্তার বৈশিষ্ট কি কি, কিভাবে উদ্যোক্তা হবেন? চলুন, সবিস্তারে সবকিছু জেনে নেই এই আর্টীকেলে।

উদ্যোক্তা অর্থ কি?

উদ্যোক্তা অর্থ এমন একজন ব্যক্তি, যিনি নতুন ব্যবসা বা উদ্যোগ শুরু করেন, এর জন্য সম্পূর্ণ ঝুঁকি নেন এবং নতুন ধারণা বা পণ্য বাজারজাত করার প্রচেষ্টা করেন। উদ্যোক্তা একজন সৃজনশীল উদ্ভাবনী ব্যক্তিত্ব, যার উদ্দেশ্য সাফল্যের দিকে এগিয়ে যাওয়া এবং নিজের পণ্য বা সেবা ব্যবসায়িক উদ্যোগ নিয়ে ছড়িয়ে দেওয়া গ্রাহকদের মাঝে।

উদ্যোক্তা কাকে বলে?

যিনি এমন পণ্য বা সেবা তৈরি করেন যে বিষয়ে আগে কেউ কখনো ভাবেনি অথবা পুরনো কোন ব্যবসা নতুন আঙ্গিকে শুরু করেন এবং সফল হওয়ার প্রচেষ্টা চালান তাকে উদ্যোক্তা বলে। 

মূল বিষয় হচ্ছে উদ্যোক্তা হলেন এমন ব্যক্তি যিনি এমন কিছু পন্য বা সেবা তৈরি করেন যা একদমই স্বতন্ত্র (ইউনিক), যে বিষয়ে আগে কেউ কখনো ভাবেনি। তিনি নিজস্ব মূলধন বা বিনিয়োগ সংগ্রহ করে ব্যবসা পরিচালনা করেন এবং লাভের উদ্দেশ্যে নতুন সুযোগ সৃষ্টি করেন। 

উদ্যোক্তা কত প্রকার ও কি কি? সংজ্ঞাসহ তালিকা

উদ্যোক্তার নির্দিষ্ট কোন প্রকারভেদ নেই। 

কিন্তু বৈশিষ্ট্য, গুণাবলী এবং অন্যান্য আরো কিছু বিষয়ের উপর ভিত্তি করে উদ্যোক্তাদের প্রধানত ৩ টি ভাগে ভাগ করা হয়। 

যথা –

  • উদ্ভাবনী উদ্যোক্তা 
  • অনুকরণীয় উদ্যোক্তা 
  • ফ্যাবিয়ান উদ্যোক্তা 
উদ্ভাবনী উদ্যোক্তা সংজ্ঞা: উদ্ভাবনী উদ্যোক্তা হলেন তারা যারা নতুন ধারণা, পণ্য বা প্রযুক্তি ব্যবহার করে বাজারে নতুন কিছু আনেন এবং ব্যবসার মাধ্যমে তা সম্প্রসারিত করেন। 
অনুকরণীয় উদ্যোক্তা সংজ্ঞা: অনুকরণীয় উদ্যোক্তা হলেন তারা যারা নিজস্ব দক্ষতা পরিশ্রম এবং সৃজনশীলতার মাধ্যমে সফল ব্যবসা গড়ে তোলেন এবং অন্যদের জন্য একটি অনুকরণীয় আদর্শ সৃষ্টি করেন। 
ফ্যাবিয়ান উদ্যোক্তা সংজ্ঞা: ফ্যাবিয়ান উদ্যোক্তা বলতে এমন একজন উদ্যত্যাকে বোঝানো হয় যিনি ব্যবসা বা উদ্যোগ শুরু করার সময় খুবই সাবধানে ধৈর্য সহকারে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে কাজ করেন। 

উদ্যোক্তার বৈশিষ্ট্য ও গুনাবলি

উদ্যোক্তার বৈশিষ্ট ও গুনাবলি

একজন উদ্যোক্তার সাধারণ কিছু বৈশিষ্ট্য ও গুণাবলী থেকে থাকে। আপনি যদি নিজস্ব উদ্যোগে কিছু শুরু করেন এবং একজন উদ্যোক্তা হিসেবে পরিচিতি পেতে চান তাহলে আপনার মাঝে নিম্ন বর্ণিত গুণাবলী গুলো অবশ্যই থাকতে হবে। 

ঝুঁকি গ্রহণের ক্ষমতা

উদ্যোক্তারা সাধারণত ব্যবসা শুরু করার সময় নানা ধরনের ঝুঁকি নেন এবং সেই ঝুঁকি ব্যবস্থাপনা করার ক্ষমতা রাখেন, যে বৈশিষ্ট্য গুলো সাধারণত সাধারণ ব্যবসায়ীদের মাঝে বিরাজমান নয়।

অভিনব ধারণা ও উদ্ভাবনশীলতা 

উদ্যোক্তা হতে হলে অবশ্যই অভিনব ধারণা থাকা জরুরী। এর জন্য আপনার চিন্তাধারা হতে হবে ইউনিক অর্থাৎ সৃজনশীল ধর্মী। কেননা একজন ব্যবসায়ী ও উদ্যোক্তার মধ্যে অভিনব ধারণা ও উদ্ভাবনশীলতা একটি গুরুত্বপূর্ণ পার্থক্য। 

ব্যবসায়ীরা সাধারণত পুরনো চিন্তাধারা নিয়ে কাজ চালিয়ে যায় কিন্তু ব্যবসায়ী উদ্যোক্তাদের মধ্যে নতুন ধারণা, পণ্য বা সেবা উদ্ভাবনের ক্ষমতা থাকে যা বাজারে চাহিদা তৈরি করতে পারে।

লক্ষ্য নির্ধারণ ও টার্গেটেড উদ্দেশ্য 

যেকোন কাজে সফলতার জন্য অবশ্যই নির্দিষ্ট একটি লক্ষ্য বা টার্গেট থাকা আবশ্যক। এজন্য একজন উদ্যোক্তার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কাজ করার মূল উদ্দেশ্য কি এবং সে কোন পর্যন্ত যেতে চায় তা পূর্বনির্ধারণ করা, সঠিক পরিকল্পনা করা এবং বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রমের মাধ্যমে তা সম্পাদনের সর্বোচ্চ চেষ্টা করা। 

অধ্যবসায় বা পরিশ্রমী হওয়া 

টার্গেটেট প্ল্যান বাস্তবায়নের জন্য বা সফল হওয়ার জন্য গুণাবলী হিসেবে অবশ্যই আমার আপনার মাঝে পরিশ্রমী বা অধ্যবসয়ী হওয়ার মন-মানসিকতা থাকতে হবে। তো এক্ষেত্রেও ব্যতিক্রম নয়। তাই উদ্যোক্তা হতে হলে উদ্যোক্তার বৈশিষ্ট্য ও গুণাবলী হিসেবে আপনাকে যথেষ্ট পরিশ্রমী হতে হবে।

নেতৃত্বের গুনাগুণ 

উদ্যোক্তা হওয়ার জন্য নিজেকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি নিজের দলকে উদ্বুদ্ধ করতে, দিশা দেখাতে এবং ভালো পারফর্মেন্স এর জন্য অবশ্যই নিজের মধ্যে ধারণ করতে হবে নেতৃত্বের গুণাবলী।

সংশোধন ক্ষমতা 

ভুল মানুষ মাত্রই হয়। তাই ব্যবসায়ী বা উদ্যোক্তার জীবনে আপনার ভুল হতেই পারে। কিন্তু তা দ্রুত সংশোধনের চেষ্টা করতে হবে। পাশাপাশি বাজারের পরিবর্তন, গ্রাহকদের চাহিদা এবং পরিস্থিতি অনুযায়ী দ্রুত সংশোধনের ক্ষমতা ধারণ করতে হবে নিজের মাঝে। 

ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এর সক্ষমতা 

একজন সফল উদ্যোক্ত হওয়ার জন্য অবশ্যই অর্থনৈতিক পরিস্থিতি বোঝার এবং কার্যকরীভাবে মুনাফা অর্জনের জন্য পরিকল্পনা ও বাজেট তৈরি করার দক্ষতা গুরুত্বপূর্ণ। তাই এই বৈশিষ্ট্য ধারণ করা অতীব জরুরী এক্ষেত্রে।

আত্মবিশ্বাসী ও যোগাযোগ দক্ষতা

আত্মবিশ্বাস একজন উদ্যোক্তাকে অনেকদুর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে। তাই উদ্যোক্তারা নিজেদের ধারণা এবং সিদ্ধান্তে বিশ্বাসী হন এবং কোন বাধা আসলে পিছিয়ে না পড়ে আত্মবিশ্বাসের সাথে বুদ্ধি খাটিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে এগিয়ে চলেন। পাশাপাশি সঠিকভাবে প্রয়োজনীয় তথ্য স্থানান্তর করার ক্ষমতা রাখেন, যা যোগাযোগ দক্ষতার অন্তর্ভুক্ত। 

এর পাশাপাশি আপনার মাঝে অন্যান্য গুণাবলী হিসেবে আরও থাকতে হবে বিচক্ষণতা, বুদ্ধিমত্তা, নমনীয়তা, প্রতিযোগিতামূলক মনোভাব, সমস্যার সমাধানের মন মানসিকতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারার সক্ষমতা।

উদ্যোক্তা হওয়ার উপায়

উদ্যোক্তা হওয়ার উপায়

উদ্যোক্তা হওয়ার উপায় হলো সফল উদ্যোক্তার গুণাবলী ও বৈশিষ্ট্য সমূহ নিজের মধ্যে আয়ত্ত করা এবং সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ অনুসরণ করা। এগুলো হলো–

  • আইডিয়া ও পরিকল্পনা তৈরি 
  • বাজার বিশ্লেষণ করণ 
  • বাজেট ও অর্থনীতি পরিকল্পনা করণ 
  • ব্যবসার জন্য নিবন্ধন এবং আইনি প্রক্রিয়া সম্পাদন 
  • মার্কেটিং স্ট্রাটেজি তৈরি করণ
  • গ্রাহকদের সম্পর্কে ধারণা তৈরি এবং ধৈর্যধারণ 
  • সঠিক পরিকল্পনা ও অধ্যাবসায়ের সাথে কার্যাবলী সম্পাদনকরণ 

এগুলোর পাশাপাশি অবশ্যই সময়ের সঠিক ব্যবহার জানতে হবে। কেননা স্বাভাবিকভাবে ব্যবসায়ীরা সময়ের বিষয়ে খুবই সচেতন। তাই আপনি যদি আপনার ব্যবসাকে বহুদূর পর্যন্ত এগিয়ে নিতে চান এবং নিজেকে সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে চান তাহলে এক সেকেন্ডও অপচয় করা চলবে না। 

সব সময় মার্কেট এনালাইসিস করতে হবে, টার্গেট পূরণের জন্য ইউনিক আইডিয়া জেনারেট করতে হবে, গ্রাহকদের মনের ইচ্ছা বোঝার চেষ্টা করতে হবে এবং সঠিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য চালিয়ে যেতে হবে প্রচেষ্টা। ব্যাস এতোটুকুই। 

সফল উদ্যোক্তা হওয়ার গোপন সূত্র

সফল উদ্যোক্তা হওয়ার একমাত্র গোপন সূত্র হলো আপনাকে দারুন পরিশ্রমী হতে হবে, সুনির্দিষ্ট প্ল্যান থাকতে হবে এবং ইউনিট পরিকল্পনা করতে হবে। পাশাপাশি হাল ছেড়ে না দিয়ে সকল প্রকার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। কেননা যে কোন কাজে সফলতার জন্য চ্যালেঞ্জ মোকাবেলাটা অন্যতম কঠিন কাজ গুলোর মধ্যে একটি। 

উদ্যোক্তার চ্যালেঞ্জ সমূহ 

স্বাভাবিকভাবেই নিশ্চয়ই এখন প্রশ্ন জাগছে– যদি আপনি উদ্যোক্তা হতে চান তাহলে কি কি চ্যালেঞ্জ এর মুখোমুখি হতে হবে আপনাকে! সাধারণত উদ্যোক্তার চ্যালেঞ্জ গুলোর অন্তর্ভুক্ত বিষয়গুলো হচ্ছে–

  • পুঁজির অভাব অর্থাৎ মূলধন সংকট 
  • প্রতিযোগিতামূলক বাজার 
  • বিপণন ও ব্যান্ডিং / বিষয়ভিত্তিক দক্ষতার অভাব 
  • সঠিক মার্কেটিং কৌশল খুঁজে পাওয়া 
  • দীর্ঘমেয়াদি টিকে থাকার সমস্যা ।

তবে এরই মধ্যে আমরা উদ্যোক্তা হওয়ার উপায় বা উদ্যোক্তা হওয়ার গুণাবলীর ব্যাপারে যা উল্লেখ করেছি তা যদি আপনি নিজের মধ্যে ধারণ করতে পারেন, তাহলে স্বাভাবিকভাবে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবেন ইনশাআল্লাহ ।

উদ্যোক্তা নিয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্নোত্তর

১. ব্যবসায় উদ্যোগ কি?

ব্যবসায় উদ্যোগ হলো এমন একটি উদ্দেশ্যমুখী কার্যক্রম যেখানে সিদ্ধান্ত গুলো পর্যায়ক্রমে মেনে চলা যায়। বলা হয়ে থাকে– ব্যবসায় উদ্যোগ হচ্ছে অর্থনৈতিক সুযোগকে বুঝে কাজে লাগানো, প্রতিষ্ঠা স্থাপন এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানকে লাভজনক করে তোলার একটি ভালো প্রক্রিয়া। 

এর উপর ভিত্তি করে আপনি আরও বলতে পারেন– ব্যবসায় উদ্যোগ এমন একটি কার্যক্রমকে নির্দেশ করে, যার মাধ্যমে একটি ব্যবসা প্রতিষ্ঠান গঠনের উদ্যোগ গ্রহণসহ উক্ত প্রতিষ্ঠান পরিচালনা নিয়ন্ত্রণ, পণ্য ও সেবা উৎপাদন ও বিতরণ করে মুনাফা অর্জন করা যায়।

২. ব্যবসায় উদ্যোগ উন্নয়নের জন্য কি প্রয়োজন?

ব্যবসায় উদ্যোগ উন্নয়নের জন্য কিছু গুরুত্বপূর্ণ উপাদান হলো –

  • বাজার গবেষণা অর্থাৎ সঠিক লক্ষ্য,গ্রাহক এবং বাজারের চাহিদা জানা
  • সুন্দর পরিকল্পনা 
  • অর্থায়ন এবং অভিজ্ঞ কর্মী নিয়োগ অথবা শুরুতে নিজেকে প্রফেশনাল ভাবে গাইড করার ক্যাপাসিটি 
  • আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষতা, বিপণন কৌশল এবং নির্বাহী ব্যবস্থাপনা গ্রহণ। 

৩. ব্যবসায় উদ্যোগ কাকে বলে? 

ব্যবসায় উদ্যোগ হলো কোন নতুন ব্যবসায়িক ধারণা বাস্তবায়নের জন্য গৃহীত পরিকল্পিত প্রচেষ্টা। যেখানে নতুন পণ্য, নতুন সেবা বা প্রযুক্তি বাজারে আনার উদ্দেশ্যে বিনিয়োগ ব্যবস্থাপনা এবং ঝুঁকি নেওয়া হয়ে থাকে। ব্যবসায় উদ্যোগ একটি পরিকল্পিত প্রক্রিয়া, যা পণ্য বা সেবা উৎপাদন, বিতরণ বা বিক্রির মাধ্যমে অর্থনৈতিক মুনাফা অর্জনের উদ্দেশ্যে কাজ করে।

৪. একজন উদ্যোক্তার প্রধান গুণ কয়টি? 

একজন সফল উদ্যক্তার বেশ কিছু গুণাবলী থেকে থাকে। তবে সবদিক বিবেচনা করে একজন উদ্যোক্তার প্রধান গুণ হিসেবে ছয়টি চিহ্নিত করা যেতে পারে।  সেগুলো হলো–

  • সৃজনশীলতা ও উদ্ভাবনশীলতা 
  • সাহস ও আত্মবিশ্বাস 
  • পরিশ্রম ও ধৈর্য 
  • পরিকল্পনা ও ব্যবস্থাপনা দক্ষতা 
  • যোগাযোগ দক্ষতা 
  • ঝুঁকি ব্যবস্থাপনা ও সমস্যার সমাধানের দক্ষতা।

৫. ব্যবসায় কোন ধরনের প্রতিষ্ঠান?

ব্যবসায় একটি অর্থনৈতিক প্রতিষ্ঠান, যা পন্য বা সেবা উৎপাদন, বিতরণ ও বিক্রয়ের মাধ্যমে লাভ অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়। এটি ব্যক্তিগত অংশীদারিত্ব বা কোম্পানি আকারে গঠিত হতে পারে অথবা স্থানীয় বা আন্তর্জাতিক পরিসরে কার্যক্রম পরিচালনা করতে পারে। কিন্তু ব্যবসায়ের মূল উদ্দেশ্য থাকে গ্রাহকদের চাহিদা পূরণ করা এবং একই সাথে নিজেদের লাভ অর্জন। 

৬. নতুন উদ্যোক্তা কিভাবে সৃষ্টি হয়? 

নতুন উদ্যোক্তা সৃষ্টি হওয়ার পেছনে বিভিন্ন উপাদান ও প্রক্রিয়া কাজ করে থাকে। তবে একজন ব্যক্তি উদ্যোক্ত হয়ে উঠতে বা নতুন উদ্যোক্তা সৃষ্টি হওয়ার জন্য প্রধান কয়েকটি ধাপ হচ্ছে 

  • উদ্দীপনা এবং স্বপ্ন 
  • সৃজনশীলতা ও নতুনত্ব 
  • ঝুঁকি গ্রহণের মন মানসিকতা 
  • শিক্ষা ও দক্ষতা অর্জন 
  • বাজারের চাহিদা বিশ্লেষণ 
  • মূলধন সংগ্রহ 
  • সঠিক পরিকল্পনা ও কৌশল নির্ধারণ 
  • মার্কেট এনালাইসিস প্রযুক্তি ও উদ্ভাবন ব্যবহার 
  • নেটওয়ার্কিং ও সংযোগ তৈরি 
  • সবশেষে সততা এবং ধৈর্য।

৭. উদ্যোক্তা হতে হলে কি করতে হবে? 

উদ্যোক্তা হতে হলে আপনাকে সবার প্রথমে উদ্যোগ নিতে হবে। পাশাপাশি উদ্যোক্ত হওয়ার উপায় বা কৌশল জানতে হবে এবং একজন সফল উদ্যোক্তার মাঝে কি কি বৈশিষ্ট্য ও গুণাবলী থাকে তা নিজের মধ্যে ধারণ করার প্রচেষ্টা করতে হবে। যা আমরা ইতোমধ্যে তুলে ধরেছি। 

৮. একজন উদ্যোক্তার মূলমন্ত্র কি? 

একজন উদ্যোক্তার মূল মন্ত্র হতে পারে সৃজনশীলতা। কেননা সৃজনশীলতা কাজে লাগিয়ে, সঠিক পরিকল্পনা সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে একজন উদ্যোক্তা নিজেকে সফল উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করাতে পারে।

অংশীদারি ব্যবসায় কি? এর সুবিধা-অসুবিধা ও কিভাবে শুরু করবেন? (চুক্তিপত্রসহ)

অংশীদারি ব্যবসায় কি? এর সুবিধা-অসুবিধা ও কিভাবে শুরু করবেন? (চুক্তিপত্রসহ)

নিজের ব্যবসা শুরু করতে চান, কিন্তু একা ঝুঁকি নিতে ভয় পাচ্ছেন? তাহলে অংশীদারি ব্যবসা (Partnership Business) হতে পারে আপনার জন্য আদর্শ সমাধান! এটি এমন এক ব্যবসায়িক মডেল যেখানে একাধিক ব্যক্তি মিলে বিনিয়োগ, দক্ষতা ও দায়িত্ব ভাগ করে নেয়, ফলে ব্যবসার সফলতার সম্ভাবনা বেড়ে যায়।

কিন্তু এই মডেল কি আসলেই সবার জন্য উপযুক্ত? অংশীদারি ব্যবসার যেমন কিছু সুবিধা রয়েছে, তেমনি কিছু চ্যালেঞ্জও আছে, যা না জানলে ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন। 

তাই এই ব্লগ পোস্টে আমরা বিস্তারিত আলোচনা করবো অংশীদারি ব্যবসার সংজ্ঞা, এর সুবিধা-অসুবিধা এবং কিভাবে একটি সফল অংশীদারি ব্যবসা শুরু করা যায় তা নিয়ে। তাহলে চলুন, শুরু করা যাক! 

অংশীদারিত্ব কি?

অংশীদারিত্ব হলো দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তিভিত্তিক ব্যবসায়িক সম্পর্ক, যেখানে সবাই মুনাফা ও ক্ষতির নির্দিষ্ট অংশ ভাগ করে নেয়। এটি সাধারণত পারস্পরিক চুক্তির মাধ্যমে পরিচালিত হয় এবং ব্যবসার দায়বদ্ধতা, মূলধন বিনিয়োগ ও পরিচালনার দায়িত্ব অংশীদারদের মধ্যে বিভক্ত থাকে।

অংশীদারি ব্যবসায় কাকে বলে?

অংশীদারি ব্যবসায় কাকে বলে?

অংশীদারি ব্যবসায় হলো এমন একটি ব্যবসায়িক কাঠামো যেখানে দুই বা ততোধিক ব্যক্তি পারস্পরিক চুক্তির মাধ্যমে ব্যবসা পরিচালনা করেন এবং লাভ-ক্ষতি ভাগ করে নেন। একক মালিকানার সীমাবদ্ধতা কাটিয়ে বড় পরিসরের ব্যবসা পরিচালনার জন্য এই ধরনের ব্যবসায়িক সংগঠন গড়ে ওঠে। 

১৯৩২ সালের ভারতীয় অংশীদারি আইন অনুযায়ী—

“সকল ব্যক্তির দ্বারা বা সকলের পক্ষে একজন দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বণ্টনের নিমিত্তে কতিপয় ব্যক্তিবর্গের মধ্যে চুক্তিবদ্ধ সম্পর্কই হলো অংশীদারি ব্যবসায়।”

বাংলাদেশেও এই আইন অনুসারেই অংশীদারি ব্যবসা পরিচালিত হয়। এই ধরনের ব্যবসায়িক কাঠামোতে প্রত্যেক অংশীদার নির্দিষ্ট শর্ত অনুযায়ী ব্যবসার পরিচালনা, মূলধন বিনিয়োগ এবং দায়বদ্ধতার দায় গ্রহণ করে। শুরুতে একক মালিকানার ভিত্তিতে ব্যবসা পরিচালিত হলেও সময়ের সাথে সাথে বড় পরিসরের বিনিয়োগ ও ব্যবসার সম্প্রসারণের জন্য একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের সমন্বয়ে অংশীদারি ব্যবসার ধারণা বিকশিত হয়। 

অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ

ব্যবসার কাঠামো, উদ্দেশ্য, দায়িত্ব ও আইনি সীমাবদ্ধতার ওপর নির্ভর করে, অংশীদারি ব্যবসা বিভিন্ন ধরণের হতে পারে। সাধারণত অংশীদারি ব্যবসাকে নিম্নলিখিত প্রধান চারটি প্রকারভেদে ভাগ করা হয়ঃ 

১. সাধারণ অংশীদারি (General Partnership): এই ধরনের অংশীদারি ব্যবসায়, সকল অংশীদার ব্যবসার লাভ-ক্ষতি এবং দায়বদ্ধতা সমানভাবে ভাগ করে নেন। প্রতিটি অংশীদার ব্যবসার পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এই কাঠামোতে ব্যবসার দায় মেটানোর জন্য অংশীদারদের ব্যক্তিগত সম্পত্তিও ব্যবহার করা যেতে পারে।

২. সীমিত অংশীদারি (Limited Partnership): এতে দু’ধরনের অংশীদার থাকে- সাধারণ অংশীদার (General Partner) এবং সীমিত অংশীদার (Limited Partner)। সাধারণ অংশীদাররা ব্যবসার দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করেন এবং সম্পূর্ণ দায়বদ্ধ থাকেন, অন্যদিকে সীমিত অংশীদার কেবল বিনিয়োগ করেন এবং তাদের দায়বদ্ধতা বিনিয়োগের পরিমাণের মধ্যে সীমিত থাকে।

৩. লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ (LLP): এটি একটি আধুনিক অংশীদারি ব্যবসার কাঠামো, যেখানে সকল অংশীদারের দায়বদ্ধতা সীমিত থাকে। এটি সাধারণত পেশাদার পরিষেবা যেমন আইনজীবী, ডাক্তার ও অ্যাকাউন্ট্যান্টদের ব্যবসার জন্য জনপ্রিয়।

৪.যৌথ উদ্যোগ (Joint Venture): এই ধরনের অংশীদারি ব্যবসায় কাঠামোতে দুটি বা তার বেশি ব্যক্তি বা প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য একত্রে কাজ করে। এটি মূলত একটি অস্থায়ী অংশীদারি ব্যবসার রূপ, যা নির্দিষ্ট সময়ের জন্য বা নির্দিষ্ট প্রকল্প সম্পন্ন করার জন্য গঠিত হয়।

অংশীদারি বা পার্টনারশিপ ব্যবসায়ের গঠন প্রণালী ও বৈশিষ্ট্য

অংশীদারি বা পার্টনারশিপ ব্যবসা গঠনের জন্য নির্দিষ্ট কিছু ধারাবাহিকতা অনুসরণ করতে হয়, যা ব্যবসার কার্যক্রম ও দায়বদ্ধতাকে সুসংহত করে।

অংশীদারি ব্যবসায়ের গঠন প্রণালী

  • সঠিক অংশীদার নির্বাচন: ব্যবসার উদ্দেশ্য ও পরিচালনার জন্য উপযুক্ত এবং বিশ্বস্ত অংশীদার নির্বাচন করে একত্রিত হতে হবে। 
  • পার্টনারশিপ চুক্তি প্রস্তুত: এটি মৌখিক বা লিখিত হতে পারে, তবে লিখিত চুক্তি বেশি নিরাপদ।
  • ব্যবসার নিবন্ধন: যদি আইনগত স্বীকৃতি প্রয়োজন হয়, তাহলে সরকার অনুমোদিত কর্তৃপক্ষের কাছে নিবন্ধন করতে হবে।
  • ব্যাংক অ্যাকাউন্ট খোলা: ব্যবসার আর্থিক লেনদেন পরিচালনার জন্য একটি পৃথক ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করা উচিত। 
  •  লাইসেন্স ও ট্যাক্স নিবন্ধন: ব্যবসার ধরন অনুযায়ী প্রয়োজনীয় ট্রেড লাইসেন্স, ভ্যাট ও ট্যাক্স সংক্রান্ত অনুমোদন নিতে হবে। 

অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য

অংশীদারি ব্যবসায় একাধিক ব্যক্তি চুক্তির মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেন এবং লাভ-লোকসান ভাগ করে নেন। এটি একক মালিকানার তুলনায় অধিক সংগঠিত এবং যৌথ দায়িত্বশীল একটি ব্যবসায়িক কাঠামো। 

নিচে অংশীদারি ব্যবসার প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হলো-

অংশীদারের সংখ্যাঃ 

  • এই ব্যবসায় কমপক্ষে ২ জন এবং সর্বোচ্চ ২০ জন অংশীদার থাকতে পারেন।
  • ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ ১০ জন অংশীদার থাকতে পারেন।

চুক্তি: অংশীদারি ব্যবসা পরিচালনার জন্য অংশীদারদের মধ্যে একটি লিখিত বা মৌখিক চুক্তি থাকা আবশ্যক। 

সহজ গঠন প্রণালি: এই ব্যবসায়িক কাঠামো গঠনের জন্য কোম্পানির মতো জটিল প্রক্রিয়ার প্রয়োজন হয় না। সাধারণ চুক্তির মাধ্যমেই এটি শুরু করা সম্ভব।

দায়িত্ব, লাভ-লোকসান বণ্টন: প্রতিটি অংশীদার পারস্পারিক সিন্ধান্ত অনুযায়ী দায়িত্ব গ্রহণ করে এবং লাভ-লোকসানও নির্দিষ্ট চুক্তির ভিত্তিতে বণ্টিত হয়। কোনো নির্দিষ্ট শর্ত না থাকলে সকল অংশীদার সমান অংশে লাভ ও ক্ষতির অংশীদার হন।

পরস্পরের প্রতি পরস্পরের আস্থা ও বিশ্বাস: যেহেতু অংশীদারি ব্যবসায় প্রত্যেক অংশীদার পারস্পরিক নির্ভরতার ওপর কাজ করেন, তাই ব্যবসার সফলতার জন্য আস্থা ও বিশ্বাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

নিবন্ধন: অংশীদারি ব্যবসার নিবন্ধন বাধ্যতামূলক নয়, তবে আইনি স্বীকৃতি ও নিরাপত্তার জন্য এটি নিবন্ধন করা উত্তম। 

সত্তা: অংশীদারি ব্যবসা কোনো পৃথক আইনি সত্তা নয়। অর্থাৎ ব্যবসার দায় ও দায়িত্ব অংশীদারদের ব্যক্তিগত সম্পদের ওপরেও প্রভাব ফেলতে পারে।

অংশীদারদের যোগ্যতা: অংশীদার হতে হলে ব্যক্তিকে প্রাপ্তবয়স্ক হতে হবে এবং আইনত ব্যবসা পরিচালনার যোগ্য হতে হবে। মানসিকভাবে অক্ষম বা দেউলিয়া ঘোষিত ব্যক্তি সাধারণত অংশীদার হতে পারেন না।

অংশীদারি ব্যবসায়ের হিসাব

অংশীদারি ব্যবসায় সঠিকভাবে হিসাব পরিচালনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতে একাধিক অংশীদার জড়িত থাকেন এবং প্রত্যেকের মূলধন, লাভ-ক্ষতি ও দায়বদ্ধতার হিসাব রাখতে হয়। 

অংশীদারি ব্যবসায়ের লাভ-ক্ষতি বণ্টন হিসাব

সাধারণত, চুক্তি অনুযায়ী অংশীদারদের মূলধন বিনিয়োগ, কার্যকর দায়িত্ব বা অন্যান্য নির্ধারিত অনুপাতে লাভ-ক্ষতি বণ্টন করা হয়। যদি চুক্তিতে কোনো বিশেষ শর্ত না থাকে, তবে সকল অংশীদার সমান হারে লাভ-ক্ষতি ভাগ করে নেন। অংশীদারি ব্যবসায়তে  লাভ-ক্ষতি বণ্টন করার হিসাব পদ্ধতি হলোঃ  

১. অংশীদারদের মূলধন অনুযায়ী লাভ/ ক্ষতি বন্টনঃ 

যদি অংশীদারদের মূলধন বিনিয়োগের অনুপাতে লাভ-ক্ষতি ভাগ করা হয়, তাহলে-

  • প্রত্যেক অংশীদারের লাভ/ ক্ষতি =  (প্রত্যেকের মূলধন ÷ মোট মুলধন) × মোট নিট লাভ বা ক্ষতি

২. অংশীদারি ব্যবসায়ের লাভ-ক্ষতি আনুপাতিক হারে বণ্টনঃ

যদি কোনো নির্ধারিত অনুপাতে লাভ-ক্ষতি ভাগ করা হয়, তাহলে-

  • অংশীদারের লাভ/ক্ষতি = (প্রত্যেকের অনুপাত ÷ মোট অনুপাত) × মোট নিট লাভ বা ক্ষতি

৩. বিকল্প পদ্ধতি (সমান হারে বণ্টন): 

যদি সকল অংশীদার সমান হারে লাভ/ক্ষতি ভাগ করেন, তাহলে-

  • প্রত্যেকের লাভ/ ক্ষতি = মোট নিট লাভ​ বা ক্ষতি ÷ অংশীদারদের সংখ্যা

অংশীদারি মূলধন হিসাব

অংশীদারি ব্যবসায় প্রতিটি অংশীদার ব্যবসায় একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন বিনিয়োগ করেন, যা ব্যবসার পরিচালনা ও সম্প্রসারণে ব্যবহৃত হয়। মূলধন হিসাবের মাধ্যমে অংশীদারদের বিনিয়োগ, অতিরিক্ত মূলধন প্রদান, উত্তোলন (ড্রয়িংস) এবং লাভ-ক্ষতি বণ্টনের সঠিক হিসাব রাখা হয়। অংশীদারি ব্যবসায় মূলধন হিসাব সাধারণত দুইভাবে হিসাবভুক্ত হয়ঃ 

১. নির্দিষ্ট মূলধন পদ্ধতি (Fixed Capital Method):

এই পদ্ধতিতে মূলধন অ্যাকাউন্ট পরিবর্তন হয় না এবং সাধারণ লেনদেনগুলোর জন্য আলাদা ড্রয়িংস অ্যাকাউন্ট ও লাভ-ক্ষতি অ্যাকাউন্ট ব্যবহৃত হয়। এক্ষেত্রেঃ 

  • মোট মূলধন = (প্রাথমিক মূলধন + অতিরিক্ত মূলধন)

২. পরিবর্তনশীল মূলধন পদ্ধতি (Fluctuating Capital Method):

এই পদ্ধতিতে লাভ, ক্ষতি, ড্রয়িংস এবং অন্যান্য লেনদেন সরাসরি মূলধন হিসাবের সাথে যুক্ত হয়, ফলে এই হিসাবে মূলধন অ্যাকাউন্ট পরিবর্তিত হয়। এক্ষেত্রেঃ 

  • মোট মূলধন = (প্রাথমিক মূলধন + অতিরিক্ত মূলধন + লাভ – ক্ষতি – উত্তোলন বা ড্রয়িংস)

অংশীদারি ব্যবসায়ের সুবিধা ও অসুবিধা

অংশীদারি ব্যবসায়ের সুবিধা ও অসুবিধা

অংশীদারি ব্যবসার অনেক সুবিধা থাকলেও কিছু চ্যালেঞ্জও রয়েছে। নিচের টেবিলে এর মূল সুবিধা ও অসুবিধাগুলো তুলে ধরা হলো- 

সুবিধা অসুবিধা
অংশীদারি ব্যবসায় গঠনে কম জটিলতা থাকে। অংশীদারি ব্যবসায় অংশীদাররা ব্যক্তিগত সম্পদ দিয়েও দেনা পরিশোধে বাধ্য হতে পারেন।
একাধিক অংশীদারের বিনিয়োগ ব্যবসার মূলধন বৃদ্ধি করতে সহায়ক। অংশীদারদের মধ্যে মতবিরোধ অথবা সিদ্ধান্ত গ্রহণে মতের অমিল ব্যবসার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
ব্যবসার বিভিন্ন কার্যক্রম একাধিক অংশীদার পরিচালনা করায় চাপ কম থাকে। ব্যবসার লাভ সকল অংশীদারের মধ্যে ভাগ হয়।
বিভিন্ন অংশীদারের দক্ষতা ও অভিজ্ঞতা ব্যবসার প্রবৃদ্ধিতে সহায়ক। একজন অংশীদার ব্যবসা ছাড়লে বা মারা গেলে ব্যবসা চালিয়ে যাওয়া কঠিন হতে পারে।
কোম্পানির তুলনায় অংশীদারি ব্যবসায় করের হার কম হয়ে থাকে। অংশীদারি ব্যবসায় সাধারণত বাইরের বিনিয়োগকারীরা সহজে বিনিয়োগ করতে পারেন না।

অংশীদারি ব্যবসার সুবিধাগুলো বিবেচনা করে যদি সঠিক পরিকল্পনা ও চুক্তি করা হয়, তবে এটি আপনার জন্য একটি লাভজনক ও সফল ব্যবসায়িক মডেল হতে পারে।

অংশীদারি ব্যবসায়ের আইন

অংশীদারি ব্যবসা বাংলাদেশে একটি প্রচলিত ব্যবসায়িক কাঠামো, যা মূলত অংশীদারি আইন, ১৯৩২ দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই আইন অংশীদারিত্বের সংজ্ঞা, অংশীদারদের অধিকার, দায়িত্ব এবং ব্যবসার কার্যক্রম সম্পর্কিত বিভিন্ন বিষয় নির্ধারণ করে। অংশীদারি ব্যবসায় আইন, ১৯৩২ এর মূল বিষয়বস্তু নিচে উল্লেখ করা হলোঃ 

১. অংশীদারি ব্যবসার সংজ্ঞা (ধারা ৪)

এই আইনের অধীনে অংশীদারি ব্যবসাকে সংজ্ঞায়িত করা হয়েছে। এখানে বলা হয়েছে যে এটি দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে একটি চুক্তিভিত্তিক সম্পর্ক, যার মাধ্যমে তারা যৌথভাবে ব্যবসা পরিচালনা করেন এবং লাভ-ক্ষতি ভাগ করে নেন​।

অংশীদারি ব্যবসায়ের আইন

২. অংশীদারদের পারস্পরিক সম্পর্ক (ধারা ৯-১০)

এই আইনে অংশীদারদের পারস্পরিক দায়বদ্ধতা ও অধিকার নির্ধারণ করা হয়েছে। অংশীদারদের একে অপরের প্রতি বিশ্বস্ত থাকা, ব্যবসার স্বার্থ সংরক্ষণ করা এবং চুক্তি অনুযায়ী কাজ করা বাধ্যতামূলক​।

৩. তৃতীয় পক্ষের সাথে অংশীদারদের সম্পর্ক (ধারা ২৫-৩০)

অংশীদারি চুক্তিতে ভিন্ন কোনো শর্ত উল্লেখ না থাকলে, কোনো অংশীদার ব্যবসার নামে তৃতীয় পক্ষের সাথে চুক্তি করলে, সেই চুক্তির জন্য সকল অংশীদার দায়বদ্ধ থাকবেন।

৪. অংশীদারি ব্যবসার বিলোপসাধন (ধারা ৩৯-৪৪)

এই ধারাতে ব্যবসার বিলোপসাধনের কারণ ও প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে। অংশীদারদের পারস্পরিক সম্মতি, চুক্তির মেয়াদ শেষ হওয়া, অংশীদারের মৃত্যু বা দেউলিয়াত্ব ইত্যাদি কারণ বিলোপসাধনের জন্য যথেষ্ট বলে ধরা হয়​।

৫. অংশীদারদের দায়বদ্ধতা (ধারা ১১-১৮)

সাধারণত, প্রতিটি অংশীদার ব্যবসার দেনা ও আইনি দায়বদ্ধতার জন্য সমানভাবে দায়ী থাকেন। তবে সীমিত অংশীদারিত্বের ক্ষেত্রে এই দায়বদ্ধতা বিনিয়োগের সীমার মধ্যে সীমাবদ্ধ থাকে​।

৬. অংশীদারি ব্যবসার নিবন্ধন (ধারা ৫৬-৫৮)

যদিও অংশীদারি ব্যবসার নিবন্ধন বাধ্যতামূলক নয়, তবে নিবন্ধিত ব্যবসায় আইনগত সুরক্ষা ও বিশ্বাসযোগ্যতা বেশি থাকে। এছাড়াও এই ধারায়, অংশীদারি ব্যবসার নিবন্ধন পদ্ধতি ও এর প্রভাব সম্পর্কে বিস্তারিত উল্লেখ রয়েছে​।

পার্টনারশিপ ব্যবসার নিয়ম

পার্টনারশিপ ব্যবসা পরিচালনার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম ও শর্ত মেনে চলতে হয়। এগুলো মূলত  অংশীদারি আইন, ১৯৩২ দ্বারা নিয়ন্ত্রিত। সঠিকভাবে গঠিত ও পরিচালিত অংশীদারি ব্যবসা দীর্ঘমেয়াদে লাভজনক ও সুরক্ষিত। নিচে পার্টনারশিপ ব্যবসার মূল নিয়মগুলো তুলে ধরা হলোঃ 

  • পার্টনারশিপ ব্যবসা শুরু করতে হলে অংশীদারদের মধ্যে একটি লিখিত বা মৌখিক চুক্তি থাকতে হবে।
  • সাধারণ ব্যবসায় ন্যূনতম ২ জন ও সর্বাধিক ২০ জন থাকতে পারে, তবে ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে সর্বাধিক ১০ জন অনুমোদিত।
  • সাধারণ অংশীদারদের ব্যবসার সব দেনা ও আইনি দায় এককভাবে বহন করতে হয়, তবে সীমিত অংশীদারি (Limited Partnership) থাকলে নির্দিষ্ট সীমার মধ্যে দায়বদ্ধতা নির্ধারিত থাকে।
  • প্রতিটি অংশীদার ব্যবসার ব্যবস্থাপনা ও সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করতে পারেন, যদি না চুক্তিতে ভিন্ন কিছু উল্লেখ থাকে।
  • পার্টনারশিপ চুক্তিতে নির্দিষ্ট শর্ত না থাকলে, অংশীদাররা সমান হারে লাভ ও ক্ষতি ভাগ করে নেন।
  • কোনো অংশীদার ব্যবসা থেকে সরে যেতে চাইলে বা নতুন অংশীদার যুক্ত হলে অন্যান্য অংশীদারদের সম্মতি প্রয়োজন।
  • অংশীদারদের সম্মতিতে, নির্দিষ্ট সময়সীমা শেষ হলে, অংশীদারের মৃত্যু হলে, বা দেউলিয়াত্বের কারণে ব্যবসা বন্ধ হতে পারে।
  • আইনি স্বীকৃতি ও সুবিধা পাওয়ার জন্য Joint Stock Companies and Firms (RJSC) কর্তৃপক্ষে নিবন্ধন করা উত্তম।

অংশীদারি ব্যবসায় নিবন্ধন করবেন কিভাবে?

বাংলাদেশে অংশীদারি ব্যবসায় নিবন্ধন করতে হলে Registrar of Joint Stock Companies and Firms (RJSC)-এর নির্দিষ্ট কিছু ধাপ অনুসরণ করতে হয়। অংশীদারি আইন, ১৯৩২ অনুযায়ী নিবন্ধন বাধ্যতামূলক না হলেও, এটি আইনি সুরক্ষা, কর সুবিধা এবং ব্যবসার বিশ্বাসযোগ্যতা বৃদ্ধিতে সহায়ক। অংশীদারি ব্যবসায় নিবন্ধনের ধারাবাহিক প্রক্রিয়া নিচে দেওয়া হলোঃ 

১. ব্যবসার নাম নির্বাচন

প্রথম ধাপে অংশীদারি ব্যবসার জন্য একটি অনন্য নাম নির্বাচন করতে হবে। নামটি RJSC থেকে অনুমোদন করিয়ে নিতে হয়, যাতে এটি অন্য কোনো প্রতিষ্ঠানের নামের সাথে না মিলে।

২. পার্টনারশিপ চুক্তি প্রস্তুত

অংশীদারদের মধ্যে একটি পার্টনারশিপ চুক্তি (Partnership Deed) তৈরি করতে হবে। চুক্তিটি স্ট্যাম্প পেপারে লিখে নোটারি পাবলিক দ্বারা সত্যায়িত করিয়ে নিতে হবে।

৩. RJSC-তে আবেদন জমা

নিবন্ধনের জন্য যে এলেকায় ব্যবসায়ের কার্যক্রম রয়েছে সেখানের আঞ্চলিক RJSC অফিস-এ আবেদন করতে হয়। আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে- 

  • অনুমোদিত ব্যবসার নাম
  • ব্যবসার প্রধান অফিস বা শাখা অফিসের ঠিকানা
  • ব্যবসায় পরিচালনার স্থান
  • ব্যবসায়ের উদ্দেশ্য
  • ব্যবসায়ের শুরুর কার্যকাল
  • অংশীদারি চুক্তির সত্যায়িত কপি
  • অংশীদারদের, নাম, স্থায়ী ঠিকানা ও পেশা
  • অংশীদারদের জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট কপি
  • অংশীদার হিসেবে ব্যবসায় যোগদানের তারিখ
  • ব্যবসায়ের মেয়াদ (যদি থাকে)
  • প্রযোজ্য ক্ষেত্রে ট্রেড লাইসেন্স

৪. নিবন্ধন ফি প্রদান

RJSC-তে আবেদনপত্র জমার পর নির্দিষ্ট পরিমাণ ফি পরিশোধ করতে হয়। ফি-এর পরিমানঃ 

  • নিবন্ধন ফিঃ ৫০০০ টাকা।
  • নিবন্ধন ফাইলিং ফিঃ ৫০০ টাকা।
  • ডিজিটাল সার্টিফিকেট সরবরাহ ফিঃ শূন্য।

৫. RJSC কর্তৃক যাচাই ও অনুমোদন

RJSC কর্তৃপক্ষ জমাকৃত কাগজপত্র পর্যালোচনা করে এবং যদি সবকিছু ঠিক থাকে, তবে ব্যবসাকে নিবন্ধিত ঘোষণা করা হয়।

৬. নিবন্ধন সনদ সংগ্রহ

নিবন্ধন অনুমোদিত হলে RJSC থেকে একটি নিবন্ধন সনদ (Registration Certificate) ইস্যু করা হয়। এটি ব্যবসার আইনি স্বীকৃতি প্রদান করে।

অংশীদারি ব্যবসায় চুক্তি

অংশীদারি ব্যবসা পরিচালনার জন্য একটি লিখিত চুক্তি থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ব্যবসার কাঠামো, অংশীদারদের অধিকার ও দায়িত্ব এবং ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার নিয়ম নির্ধারণ করে। সঠিকভাবে প্রস্তুতকৃত চুক্তি ভবিষ্যতে কোনো বিরোধ এড়াতে অত্যন্ত সহায়ক। 

একটি অংশীদারি ব্যবসায় চুক্তিপত্রে নিম্নলিখিত বিষয়গুলো থাকা প্রয়োজনঃ 

  • ব্যবসার নাম ও প্রকৃতি
  • অংশীদারগনের মূলধনের পরিমান 
  • লাভ ও ক্ষতির বণ্টন পদ্ধতি
  • ব্যবস্থাপনা ও সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতি
  • অংশীদারের অধিকার ও দায়িত্ব
  • অংশীদারের বিদায় বা নতুন অংশীদার অন্তর্ভুক্তকরণের পদ্ধতি
  • অংশীদারিত্বের মেয়াদ ও অবসানকাল
  • বিরোধ নিষ্পত্তির পদ্ধতি

একটি সুস্পষ্ট চুক্তি অংশীদারিত্ব ব্যবসার সফলতার অন্যতম চাবিকাঠি। ব্যবসা শুরুর আগে আইনজীবীর পরামর্শ নিয়ে এই চুক্তি প্রস্তুত করা সর্বদা ভালো।

অংশীদারিত্ব/যৌথ/পার্টনারশিপ ব্যবসার চুক্তিপত্র নমুনা

নিচে একটি অংশীদারি ব্যবসায় চুক্তি পত্রের নমুনা প্রদান করা হলো। এটি কাস্টমাইজ করে নির্দিষ্ট ব্যবসায়িক চাহিদা অনুযায়ী পরিবর্তন করা যেতে পারে।

অংশীদারিত্ব চুক্তিপত্র

[ব্যবসার নাম]
[ব্যবসার ঠিকানা]

এই চুক্তি [তারিখ] তারিখে [স্থান] এ স্বাক্ষরিত হলো, যেখানে নিম্নোক্ত পক্ষরা অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা পরিচালনার জন্য একমত হয়েছেন।

১. অংশীদারদের বিবরণ

এই ব্যবসার অংশীদারগণ হলেনঃ 

  • [প্রথম অংশীদারের নাম], পিতা: [পিতার নাম], ঠিকানা: [সম্পূর্ণ ঠিকানা]
  • [দ্বিতীয় অংশীদারের নাম], পিতা: [পিতার নাম], ঠিকানা: [সম্পূর্ণ ঠিকানা]

 (প্রয়োজন অনুযায়ী আরও অংশীদার যুক্ত করা যেতে পারে)

২. ব্যবসার নাম ও প্রকৃতি

এই চুক্তির অধীনে প্রতিষ্ঠিত ব্যবসার নাম হবে [ব্যবসার নাম], এবং এটি [ব্যবসার ধরণ, যেমন ট্রেডিং, ম্যানুফ্যাকচারিং, সার্ভিস ইত্যাদি] সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করবে।

৩. ব্যবসার মূলধন ও বিনিয়োগ

প্রত্যেক অংশীদার নিম্নোক্ত পরিমাণ মূলধন ব্যবসায় বিনিয়োগ করবেনঃ 

  • [প্রথম অংশীদারের নাম][পরিমাণ] টাকা
  • [দ্বিতীয় অংশীদারের নাম][পরিমাণ] টাকা

(প্রয়োজন অনুযায়ী মূলধন বিনিয়োগের বিবরণ যোগ করা যেতে পারে)

৪. লাভ ও ক্ষতির বণ্টন

ব্যবসার যে কোনো লাভ ও ক্ষতি অংশীদারদের মধ্যে নিম্নলিখিত অনুপাতে ভাগ করা হবেঃ 

  • [প্রথম অংশীদার][লাভ/ক্ষতির শতকরা হার]
  • [দ্বিতীয় অংশীদার][লাভ/ক্ষতির শতকরা হার]

৫. ব্যবস্থাপনা ও সিদ্ধান্ত গ্রহণ

ব্যবসার দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য সমস্ত অংশীদার সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেবেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অংশীদারদের সর্বসম্মতি থাকতে হবে।

৬. অংশীদার পরিবর্তন ও নতুন অংশীদার সংযোজন

কোনো অংশীদার যদি ব্যবসা থেকে সরে দাঁড়াতে চান, তবে তাকে কমপক্ষে [সময়সীমা, যেমন ৩০ দিন] আগে লিখিত নোটিশ প্রদান করতে হবে। নতুন অংশীদার অন্তর্ভুক্তির জন্য সকল বিদ্যমান অংশীদারের সম্মতি প্রয়োজন।

৭. ব্যবসার মেয়াদ ও অবসান

এই অংশীদারিত্ব ব্যবসার মেয়াদ [মেয়াদের তথ্য, যেমন অনির্দিষ্টকালের জন্য] নির্ধারণ করা হলো। যদি কোনো কারণে ব্যবসা বন্ধ করতে হয়, তাহলে সকল অংশীদারের সম্মতির ভিত্তিতে অবসান প্রক্রিয়া সম্পন্ন হবে।

৮. বিরোধ নিষ্পত্তির পদ্ধতি

অংশীদারদের মধ্যে যদি কোনো মতবিরোধ সৃষ্টি হয়, তবে সেটি প্রথমে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে। যদি সমাধান না হয়, তবে সালিশি প্রক্রিয়ার মাধ্যমে তা নিষ্পত্তি করা হবে।

৯. আইনগত বাধ্যবাধকতা

এই চুক্তি বাংলাদেশের অংশীদারি আইন, ১৯৩২ অনুসারে পরিচালিত হবে এবং আইনগতভাবে কার্যকর থাকবে।

১০. স্বাক্ষর

এই চুক্তির সকল শর্ত ও বিধি-বিধান মেনে নিচের অংশীদারগণ স্বাক্ষর করলেনঃ 

অংশীদারের নাম স্বাক্ষর তারিখ
[প্রথম অংশীদার] __________ __________
[দ্বিতীয় অংশীদার] __________ __________
(প্রয়োজনে আরও অংশীদারদের নাম ও স্বাক্ষর যোগ করা যেতে পারে)

এই কাঠামোটি অংশীদারি চুক্তি পত্রের নমুনা মাত্র। নির্দিষ্ট ব্যবসার চাহিদা অনুযায়ী এটি আইনজীবীর পরামর্শ নিয়ে পরিবর্তন করে নিতে হবে।

যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য

যৌথ মূলধনী কোম্পানি একটি স্বতন্ত্র আইনগত সত্তা, যেখানে একাধিক ব্যক্তি বা সংস্থা মালিকানা ভাগ করে নেয়। নিচে যৌথ মূলধনী কোম্পানির প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হলোঃ 

স্বতন্ত্র আইনগত সত্তাঃ যৌথ মূলধনী কোম্পানি একটি স্বতন্ত্র সত্তা হিসেবে কাজ করে, যা এর মালিকদের থেকে আলাদা। এটি নিজস্ব নামে সম্পদ অর্জন, চুক্তি স্বাক্ষর এবং মামলা দায়ের করতে পারে।

সীমিত দায়বদ্ধতাঃ কোম্পানির শেয়ারহোল্ডাররা শুধুমাত্র তাদের বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ পর্যন্ত দায়বদ্ধ থাকেন। কোম্পানির ঋণ পরিশোধের জন্য ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় না।

শেয়ার দ্বারা মালিকানা বণ্টনঃ যৌথ মূলধনী কোম্পানির মালিকানা শেয়ারের মাধ্যমে নির্ধারিত হয়। শেয়ারহোল্ডাররা কোম্পানির মুনাফার অংশীদার হন এবং তাদের শেয়ারের অনুপাতে লভ্যাংশ পান।

নিরবচ্ছিন্ন কার্যক্রমঃ একটি যৌথ মূলধনী কোম্পানির অস্তিত্ব মালিক বা শেয়ারহোল্ডারদের জীবনকালের ওপর নির্ভর করে না। মালিক পরিবর্তন হলেও কোম্পানি তার কার্যক্রম চালিয়ে যেতে পারে।

পরিচালনা পর্ষদের মাধ্যমে পরিচালনাঃ কোম্পানির মালিকানা শেয়ারহোল্ডারদের হাতে থাকলেও কোম্পানির ব্যবস্থাপনা তার পরিচালনা পর্ষদ (Board of Directors) দ্বারা পরিচালিত হয়। পর্ষদ কোম্পানির নীতিনির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব পালন করে।

আইনগত বাধ্যবাধকতা ও নিবন্ধনঃ যৌথ মূলধনী কোম্পানি গঠনের জন্য নিবন্ধন বাধ্যতামূলক এবং এটি সরকার অনুমোদিত সংস্থা Registrar of Joint Stock Companies and Firms (RJSC) এর মাধ্যমে সম্পন্ন করতে হয়। কোম্পানির কার্যক্রম কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী পরিচালিত হয়।

পুঁজি সংগ্রহের সুবিধাঃ যৌথ মূলধনী কোম্পানি সাধারণত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা শেয়ারবাজারের মাধ্যমে সহজেই বড় পরিমাণে মূলধন সংগ্রহ করতে পারে।

লাভ ও ক্ষতির বণ্টনঃ কোম্পানির আয় থেকে পরিচালন ব্যয় বাদ দিয়ে মুনাফা শেয়ারহোল্ডারদের মধ্যে লভ্যাংশ হিসেবে বিতরণ করা হয়। যদি কোম্পানির ক্ষতি হয়, তাহলে শেয়ারহোল্ডাররা কেবল তাদের বিনিয়োগের সীমার মধ্যেই ক্ষতির সম্মুখীন হন।

কঠোর নিয়ন্ত্রন ব্যবস্থাঃ যৌথ মূলধনী কোম্পানিগুলোর জন্য নির্দিষ্ট নিয়ম ও বিধিনিষেধ রয়েছে। এগুলো কর পরিশোধ, বার্ষিক প্রতিবেদন দাখিল এবং নিরীক্ষার আওতায় থাকে।

দ্বৈত কর ব্যবস্থাঃ যৌথ মূলধনী কোম্পানির আয় করযোগ্য এবং এরপর শেয়ারহোল্ডারদের প্রদত্ত লভ্যাংশের ওপর পুনরায় কর আরোপ করা হয়, যা দ্বৈত করের (Double Taxation) সৃষ্টি করে।

বারবার বার জিজ্ঞাসিত প্রশ্নাবলি

অংশীদারি কারবার কি?

দুই বা ততোধিক ব্যক্তি বা সংস্থা একত্রে ব্যবসা পরিচালনার জন্য একটি আইনি চুক্তির মাধ্যমে অংশীদারিত্ব গঠন করলে তাকে অংশীদারি কারবার বলা হয়।

অংশীদারি ব্যবসায়ের হিসাব প্রারম্ভিক মূলধন নির্ণয় করবেন কিভাবে?

প্রত্যেক অংশীদারের বিনিয়োগকৃত অর্থ, সম্পদ ও অন্যান্য অবদান যোগ করে প্রারম্ভিক মূলধন নির্ধারণ করা হয়।

অংশীদারি চুক্তিপত্র কি?

অংশীদারি চুক্তিপত্র হলো একটি লিখিত দলিল যেখানে ব্যবসার কাঠামো, লাভ-ক্ষতি বণ্টন, দায়বদ্ধতা ও অন্যান্য নিয়মাবলি উল্লেখ থাকে।

অংশীদারি ব্যবসায় চুক্তি কত প্রকার?

অংশীদারি ব্যবসায় চুক্তি মূলত দুই প্রকার, লিখিত ও মৌখিক চুক্তি। তবে আইনি নিরাপত্তার জন্য লিখিত চুক্তি করা ভালো।

চুক্তিই কি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি?

হ্যাঁ, চুক্তিই অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। এটি অংশীদারদের অধিকার, দায়িত্ব ও শর্তাবলি নির্ধারণ করে।

নামমাত্র অংশীদার কাকে বলে?

নামমাত্র অংশীদার হলেন সেই অংশীদার, যিনি শুধুমাত্র নামের জন্য অংশীদারিত্বে অন্তর্ভুক্ত থাকেন কিন্তু ব্যবসার মূলধনে কোনো বিনিয়োগ করেন না এবং ব্যবসার পরিচালনায় কোনো সক্রিয় ভূমিকা রাখেন না।

মালিকানার ভিত্তিতে ব্যবসায় কত প্রকার?

মালিকানার ভিত্তিতে ব্যবসায় মূলত তিন প্রকার, একক মালিকানা, অংশীদারি ব্যবসা ও যৌথ মূলধনী কোম্পানি।

ব্যবসা কি? উদ্দেশ্য, সংজ্ঞা, মৌলিক ধারনা ও উদাহরন

ব্যবসা কি? উদ্দেশ্য, সংজ্ঞা, মৌলিক ধারনা ও উদাহরন

ব্যবসা আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। সকালের পত্রিকা থেকে শুরু করে রাতের খাবার পর্যন্ত, প্রতিটি ক্ষেত্রেই ব্যবসার প্রভাব বিদ্যমান। কিন্তু ব্যবসা বলতে আসলে কী বোঝায়? ব্যবসা কত প্রকার ও কী কী?  ক্ষুদ্র ব্যবসা গুলো কীভাবে কাজ করে? হালাল ব্যবসার ধারণা কী? সফল ব্যবসা করার জন্য কী কী টিপস অনুসরণ করা উচিত? ব্যবসা কি একটি পেশা, নাকি অন্য কিছু? এই প্রশ্নগুলো আমাদের মনে প্রায়ই উঁকি দেয়।

এই আর্টিকেলে, আমরা ব্যবসার এই মৌলিক ধারণাগুলো বিস্তারিতভাবে আলোচনা করব। আমরা ব্যবসার সংজ্ঞা, উদ্দেশ্য, প্রকারভেদ, ক্ষুদ্র ব্যবসার ধারণা, হালাল ব্যবসার নীতি, সফল ব্যবসা করার টিপস এবং ব্যবসায় উদ্যোগের জনক সম্পর্কে জানব। 

ব্যবসা কাকে বলে? ব্যবসায়ের সংজ্ঞা দাও

সহজ ভাষায়, মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য বা সেবা উৎপাদন, বিতরণ ও বিক্রয়ের মাধ্যমে মানুষের অভাব পূরণের লক্ষ্যে পরিচালিত যে কোন বৈধ ও ধারাবাহিক কার্যক্রমকে ব্যবসা বলে।

অন্যভাবে বলা যায়, ব্যবসা হল একটি অর্থনৈতিক প্রক্রিয়া, যেখানে ব্যক্তি বা প্রতিষ্ঠান লাভ অর্জনের জন্য পণ্য বা সেবা তৈরি, বিপণন বা বিক্রি করে।

ব্যবসা শুরু হওয়ার প্রাচীন ইতিহাস

ব্যবসার ইতিহাস সত্যিই অনেক পুরনো। প্রাচীনকালে যখন মানুষ যাযাবর জীবনযাপন করত, তখন তাদের বেঁচে থাকার জন্য বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যের প্রয়োজন হতো। এক গোষ্ঠীর কাছে হয়তো শিকার করা মাংস বেশি থাকত, কিন্তু ফলের অভাব থাকত। আবার অন্য গোষ্ঠীর কাছে হয়তো ফল বেশি থাকত, কিন্তু মাংসের অভাব থাকত। তখন তারা নিজেদের মধ্যে জিনিসপত্র বিনিময় করত। এই বিনিময় প্রথাই ধীরে ধীরে ব্যবসার রূপ নেয়।

ব্যবসা কত প্রকার ও কি কি?

ব্যবসা মূলত তিন প্রকার:

  1. উৎপাদনকারী ব্যবসা: এই ধরনের ব্যবসায় পণ্য উৎপাদন করা হয়, যেমন – পোশাক তৈরি, খাদ্য উৎপাদন ইত্যাদি।
  2. বাণিজ্যিক ব্যবসা: এই ধরনের ব্যবসায় উৎপাদিত পণ্য ক্রয়-বিক্রয় করা হয়, যেমন – পাইকারি ব্যবসা, খুচরা ব্যবসা ইত্যাদি।
  3. সেবামূলক ব্যবসা: এই ধরনের ব্যবসায় সেবা প্রদান করা হয়, যেমন – শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন ইত্যাদি।

ব্যবসায়ের মৌলিক উপাদান গুলো কি কি?

একটি ব্যবসার মৌলিক উপাদানগুলো হল: উদ্যোক্তা, মূলধন, পণ্য বা সেবা, ক্রেতা, যোগাযোগ ।

১. উদ্যোক্তা: 

উদ্যোক্তা

উদ্যোক্তা হলেন সেই ব্যক্তি যিনি ব্যবসা শুরু করার উদ্যোগ নেন। তিনি ব্যবসার পরিকল্পনা করেন, ঝুঁকি নেন এবং ব্যবসা পরিচালনা করেন। উদ্যোক্তার প্রধান কাজ হলো নতুন ধারণা তৈরি করা এবং সেগুলোকে বাস্তবে রূপ দেওয়া।

২. মূলধন: ব্যবসা শুরু করার জন্য অর্থের প্রয়োজন। এই অর্থকেই মূলধন বলা হয়। মূলধন বিভিন্ন উৎস থেকে আসতে পারে, যেমন নিজের সঞ্চয়, ঋণ, বিনিয়োগ ইত্যাদি। মূলধন ছাড়া কোনো ব্যবসা শুরু করা সম্ভব নয়।

৩. পণ্য বা সেবা: প্রতিটি ব্যবসার মূল উদ্দেশ্য থাকে পণ্য বা সেবা বিক্রি করা। পণ্য হলো বস্তুগত জিনিস, যেমন: খাবার, পোশাক, গাড়ি ইত্যাদি। সেবা হলো অবস্তুগত জিনিস, যেমন: শিক্ষা, চিকিৎসা, পরিবহন ইত্যাদি। পণ্য বা সেবা ছাড়া ব্যবসা পরিচালনা করা সম্ভব নয়।

৪. ক্রেতা: ক্রেতা হলেন সেই ব্যক্তি যিনি পণ্য বা সেবা কেনেন। ক্রেতার চাহিদা ও প্রয়োজন অনুযায়ী পণ্য বা সেবা তৈরি করা হয়। ক্রেতার সন্তুষ্টি ব্যবসার সাফল্যের অন্যতম প্রধান শর্ত।

৫. যোগাযোগ: ব্যবসার জন্য ক্রেতাদের সাথে যোগাযোগ রাখা খুবই গুরুত্বপূর্ণ। যোগাযোগের মাধ্যমে ক্রেতাদের চাহিদা জানা যায়, তাদের কাছে পণ্য বা সেবার তথ্য পৌঁছানো যায় এবং তাদের সাথে সম্পর্ক তৈরি করা যায়। যোগাযোগের মাধ্যম হতে পারে ইমেইল, সামাজিক যোগাযোগ মাধ্যম, ওয়েবসাইট ইত্যাদি।

ব্যবসা কি একটি পেশা?

হ্যাঁ, ব্যবসা একটি পেশা। একজন ব্যবসায়ী তার জ্ঞান, দক্ষতা, ধৈর্য্য ও অভিজ্ঞতা ব্যবহার করে মুনাফা অর্জনের চেষ্টা করেন।

ব্যবসা হলো উপার্জনের একটি স্বাধীন পন্থা, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যবসা হলো এমন একটি কাজ, যেখানে ব্যক্তি মুনাফা অর্জনের জন্য কিছু পণ্য তৈরি করে বা অন্য কোথাও থেকে কিনে আনে, অথবা কোনো সেবা দেয়। এই পণ্য বা সেবাগুলো মানুষের প্রয়োজন মেটায়।

ব্যবসায় সংগঠন কত প্রকার ও কি কি?

ব্যবসায় সংগঠন বিভিন্ন প্রকার হতে পারে, যেমন:

  • এক মালিকানা ব্যবসা: একজন ব্যক্তির মালিকানাধীন ব্যবসা।
  • অংশীদারী ব্যবসা: একাধিক ব্যক্তির মালিকানাধীন ব্যবসা।
  • সমবায় সমিতি: সদস্যদের যৌথ উদ্যোগে গঠিত ব্যবসা।

ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কি?

ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য হল মুনাফা অর্জন করা। মুনাফা অর্জনের লক্ষ্যে পণ্য বা সেবা উৎপাদন, ক্রয়-বিক্রয় বা আদান-প্রদান করার অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে।

ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য কি কি?

ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য গুলি হল:

  1. মুনাফা অর্জন: ব্যবসার মূল লক্ষ্য।
  2. ঝুঁকি গ্রহণ: ব্যবসায় ঝুঁকি থাকবেই।
  3. আইনগত বৈধতা: ব্যবসা আইনগতভাবে বৈধ হতে হবে।
  4. ক্রেতা সন্তুষ্টি: ক্রেতাদের সন্তুষ্ট করা ব্যবসার একটি গুরুত্বপূর্ণ দিক।
  5. সামাজিক দায়বদ্ধতা: সমাজের প্রতি ব্যবসার দায়িত্ব রয়েছে।

ব্যবসা কি হালাল?

ইসলামে ব্যবসা হালাল। তবে, কিছু ব্যবসা রয়েছে যা ইসলামে হারাম। নিচে একটি টেবিল দেওয়া হল:

ব্যবসার ধরন হালাল নাকি হারাম?
ই-কমার্স বা অনলাইন বিক্রি হালাল (যদি প্রতারণা বা হারাম পণ্য না থাকে)
শেয়ার ব্যবসা নির্ভর করে (যদি সুদ ও হারাম কোম্পানির সাথে যুক্ত না হয়, তবে হালাল)
ক্রিপ্টোকারেন্সি ব্যবসা সন্দেহজনক (অনেক আলেম হারাম বলেন, কারণ এটি অনিশ্চিত ও জুয়ার মতো)
হালাল খাবার ব্যবসা হালাল (যদি হারাম উপাদান না থাকে)
ইসলামিক পোশাক ব্যবসা হালাল
সুদ ভিত্তিক ব্যাংক ব্যবসা হারাম (কারণ সুদ স্পষ্টভাবে নিষিদ্ধ)
জুয়া বা ক্যাসিনো ব্যবসা হারাম 
রিয়েল এস্টেট ব্যবসা হালাল (যদি প্রতারণা না থাকে)

ব্যবসা করার টিপস

ব্যবসায় সফলতা চাইলে নিজের আগ্রহ, দক্ষতা ও বাজার চাহিদা মিলিয়ে একটি ভালো ব্যবসা শুরু করে, পরিকল্পনা অনুযায়ী কাজ করুন এবং গ্রাহকদের সন্তুষ্ট রাখুন। ব্যবসা শুরু করার জন্য গুরুত্বপূর্ণ টিপস নিচে দেওয়া হলো:

  1. নিজের দক্ষতা ও আগ্রহ: আপনি যা ভালো পারেন, সেই কাজ দিয়েই শুরু করুন। যে কাজে আপনার আগ্রহ আছে, সেটা ব্যবসা হিসেবে বেছে নিন।
  2. বাজার যাচাই: আপনার পণ্য বা সেবার চাহিদা আছে কি না, দেখুন। বাজার গবেষণা করে দেখুন কোন ধরনের ব্যবসার চাহিদা বেশি।
  3. পরিকল্পনা: কীভাবে ব্যবসা করবেন, তার একটা ধারণা তৈরি করুন। কত টাকা লাগবে, কীভাবে আয় হবে, তা ঠিক করুন।
  4. টাকা জোগাড়: নিজের জমানো টাকা ব্যবহার করতে পারেন। ব্যাংক থেকে ঋণ নিতে পারেন। প্রথমে ছোট করে শুরু করুন, ধীরে ধীরে বাড়ান।
  5. প্রচার: মানুষকে আপনার ব্যবসা সম্পর্কে জানান। অনলাইন বা অফলাইনে বিজ্ঞাপন দিন। সোশ্যাল মিডিয়া ব্যাবহার করুন।
  6. আইনকানুন: ব্যবসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করুন।লাইসেন্স ও পারমিট নিন।
  7. ধৈর্য: ব্যবসা শুরু করা কঠিন হতে পারে, তাই ধৈর্য রাখুন। নতুন কিছু শিখতে থাকুন।

ব্যবসা করার আইডিয়া

ব্যবসার আইডিয়া খুঁজে বের করার সহজ কিছু উপায়:

  1. আপনার দক্ষতা ও আগ্রহ: আপনি কোন কাজে দক্ষ? কোন কাজ করতে আপনার ভালো লাগে? এই বিষয়গুলো বিবেচনা করে ব্যবসার আইডিয়া বের করুন।
  2. বাজার পর্যবেক্ষণ  : মানুষের এখন কী প্রয়োজন? বাজারে কোন জিনিসের চাহিদা বেশি? কোন জিনিসের অভাব আছে? এগুলো জেনে ব্যবসার আইডিয়া বের করুন।
  3. সমস্যা চিহ্নিতকরণ: আপনার চারপাশে কী সমস্যা আছে? মানুষ কোন সমস্যায় ভুগছে? সমস্যার সমাধান করতে পারলে ব্যবসার আইডিয়া পাওয়া যাবে।
  4. অন্যান্য আইডিয়া: সফল ব্যবসাগুলো কীভাবে চলছে দেখুন। তাদের থেকে ধারণা নিন। তাদের মতো করে বা নতুন কিছু করার চেষ্টা করুন।
  5. নতুন প্রযুক্তি: নতুন প্রযুক্তি সম্পর্কে জানুন। নতুন উদ্ভাবন গুলো দেখুন। এগুলো কাজে লাগিয়ে কী করা যায় ভাবুন।
  6. অনলাইন ও মানুষের সাহায্য: অনলাইনে বিভিন্ন ব্যবসায়িক আইডিয়া সম্পর্কিত ওয়েবসাইট ও ব্লগ দেখুন। বন্ধুবান্ধব, পরিবার ও পরিচিতদের সাথে কথা বলুন।

ব্যবসায়ের মূলনীতি

ব্যবসায়ের মূলনীতি হলো গ্রাহক সন্তুষ্টি, নৈতিকতা, আইন মেনে চলা এবং সামাজিক দায়বদ্ধতার সমন্বয়ে একটি সুষ্ঠু ও সফল ব্যবসা পরিচালনা করা। যেমন:

  1. সততা: ব্যবসায় সৎ থাকতে হবে।
  2. নিয়ম: ব্যবসায় নিয়ম কানুন মেনে চলতে হবে।
  3. শৃঙ্খলা: ব্যবসায় শৃঙ্খলা বজায় রাখতে হবে।
  4. সময়ানুবর্তিতা: সময়মতো কাজ করতে হবে।
  5. পরিশ্রম: ব্যবসায় সফল হতে হলে পরিশ্রম করতে হবে।

ব্যবসা ও সুদের পার্থক্য কি?

ব্যবসা ও সুদের মধ্যে প্রধান পার্থক্য হল, ব্যবসায় লাভ ও লোকসান উভয়ই হতে পারে, কিন্তু সুদে নির্দিষ্ট হারে লাভ পাওয়া যায়।

ব্যবসা করতে কি কি প্রয়োজন?

ব্যবসা করতে কি কি প্রয়োজন

একটি সফল ব্যবসা গড়ে তুলতে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের প্রয়োজন হয়। নিচে ব্যবসা শুরু করার জন্য মূল উপাদান গুলো তুলে ধরা হলো—

১. মূলধন

প্রাথমিক বিনিয়োগ ছাড়া ব্যবসা শুরু করা কঠিন। এটি হতে পারে নিজের সঞ্চয়, পারিবারিক সহায়তা, ব্যাংক ঋণ বা বিনিয়োগকারীর অর্থায়ন। ব্যবসার আকার অনুযায়ী মূলধনের পরিমাণ নির্ধারণ করা দরকার।

২. ব্যবসার আইনি অনুমোদন ও কাগজপত্র

সঠিকভাবে ব্যবসা চালাতে কিছু অনুমতি ও কাগজপত্র দরকার, যেমন— ট্রেড লাইসেন্স, ভ্যাট ,ট্যাক্স নিবন্ধন, ব্যাংক অ্যাকাউন্ট

৩. ব্যবসার স্থান বা অফিস

ব্যবসার ধরন অনুযায়ী উপযুক্ত স্থান নির্বাচন করতে হবে। এটি হতে পারে— একটি ভাড়া করা দোকান বা অফিস ,অনলাইন ব্যবসার জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম, নিজস্ব বাড়িতে ছোট পরিসরে ব্যবসার সেটআপ

৪. পণ্য বা সেবা

যে পণ্য বা সেবা বিক্রি করা হবে, সেটি হতে হবে চাহিদা সম্পন্ন ও প্রতিযোগিতামূলক। ব্যবসার সাফল্যের জন্য পণ্যের মান, মূল্য নির্ধারণ ও সঠিক বিপণন কৌশল গুরুত্বপূর্ণ।

৫. কর্মী ও দক্ষ জনবল

যদি ব্যবসাটি বড় পরিসরের হয়, তাহলে দক্ষ কর্মী নিয়োগ করা দরকার। কর্মীদের কাজের দক্ষতা ও অভিজ্ঞতা ব্যবসার পরিচালনাকে সহজ করে তোলে।

৬. বিপণন ও প্রচার-প্রচারণা

একটি ব্যবসা সফল করতে সঠিক মার্কেটিং কৌশল প্রয়োজন। যেমন—

  • ডিজিটাল মার্কেটিং (ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল অ্যাডস)
  • লিফলেট বা ব্যানার
  • পরিচিতদের মাধ্যমে প্রচার

৭. পরিকল্পনা ও ব্যবসায়িক কৌশল

একটি সুসংগঠিত ব্যবসায়িক পরিকল্পনা ছাড়া ব্যবসা দীর্ঘমেয়াদে সফল হওয়া কঠিন। এটি অন্তর্ভুক্ত করে— লক্ষ্য নির্ধারণ, প্রতিযোগী বিশ্লেষণ, ঝুঁকি ব্যবস্থাপনা, ভবিষ্যতের সম্প্রসারণ পরিকল্পনা।

৮. গ্রাহক ও বাজার বিশ্লেষণ

সফল ব্যবসার জন্য গ্রাহকের চাহিদা বুঝতে হবে এবং বাজার বিশ্লেষণ করতে হবে। প্রতিযোগীদের কার্যক্রম পর্যবেক্ষণ করে নিজস্ব কৌশল নির্ধারণ করা দরকার।

৯. তথ্য প্রযুক্তির ব্যবহার

বর্তমান যুগে ব্যবসাকে আরও সহজ ও দক্ষ করতে অনলাইন পেমেন্ট, ই-কমার্স, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং সফটওয়্যার ব্যবহার করা গুরুত্বপূর্ণ।

১০. সেবা ও বিক্রয়োত্তর সহায়তা

বিক্রির পরেও গ্রাহকের সাথে ভালো সম্পর্ক রাখা দরকার। এতে তারা বারবার আপনার কাছ থেকে কিনতে চাইবে।

সঠিক পরিকল্পনা ও উপযুক্ত উপকরণ থাকলে ব্যবসায় সফল হওয়া সম্ভব।

শেষ কথাঃ ব্যবসা কি?

ব্যবসা হল একটি লাভজনক ও ঝুঁকিপূর্ণ প্রক্রিয়া। সঠিক পরিকল্পনা ও পরিশ্রমের মাধ্যমে যে কেউ সফল ব্যবসায়ী হতে পারে।

এই আর্টিকেলে, আমরা ব্যবসা কি, এর উদ্দেশ্য, সংজ্ঞা, প্রকারভেদ, মৌলিক উপাদান, বৈশিষ্ট্য, আইডিয়া, মূলনীতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি, এই আর্টিকেলটি আপনাদের জন্য সহায়ক হবে।

সেরা ৫ টি ডোমেইন চেকার টুল দিয়ে সঠিক নাম বেছে নিন

সেরা ৫ টি ডোমেইন চেকার টুল দিয়ে সঠিক নাম বেছে নিন

একটি ওয়েবসাইটের জন্য সঠিক ডোমেইন নাম বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ। এটি আপনার ব্র্যান্ডের পরিচয় এবং গ্রাহকদের মনে আপনার ওয়েবসাইটের প্রথম ছাপ গঠনে সাহায্য করে। ভালো একটি ডোমেইন নাম মনে রাখা সহজ এবং আপনার ওয়েবসাইটের জন্য ট্রাফিক আকর্ষণ করতে সাহায্য করে।

৫ টি সেরা ডোমেইন নাম চেকার টুল

ডোমেইন চেকার টুল আপনাকে আপনার পছন্দের ডোমেইন নামটি কেনা যাবে কিনা তা খুঁজে বের করতে সাহায্য করে। এছাড়াও, এটি আপনাকে অনুরূপ ডোমেইন নামের সুপারিশ করতে পারে।

আসুন জেনে নিই সেরা ৫ টি ডোমেইন চেকার টুল সম্পর্কে:

১. GoDaddy ডোমেইন নেম চেকার টুল

GoDaddy হল একটি জনপ্রিয় ডোমেইন রেজিস্ট্রার এবং ওয়েব হোস্টিং প্রদানকারী। এটি একটি সহজ এবং ব্যবহারকারী-বান্ধব ইন্টারফেসের মাধ্যমে ডোমেইন সার্চ করার সুবিধা দেয়।

গোড্যাডি ডোমেইন নেম চেকার

২. Namecheap

Namecheap আরেকটি জনপ্রিয় ডোমেইন রেজিস্ট্রার যা প্রতিযোগিতামূলক দামে ডোমেইন নাম অফার করে। এটি অনেক ধরনের ডোমেইন সার্চ টুল অফার করে। আপনি অবিক্রিত সাধারন ডোমেইন ছাড়াও প্রিমিয়াম ডোমেইন নামের উপর বিডিং করতে পারবেন। সেই সাথে বিস্ট মোডে যেয়ে আপনার প্রয়োজন অনুসারে ডোমেইন নাম সার্চ করে নিতে পারবেন। নেমচিপ অনেক ধরনের টিএলডি (Top-level domain) সাপোর্ট করে।

নেমচিপ ডোমেইন চেকার

৩. Hostinger:

হোস্টিংগার ডট কম এমন একটি পরিষেবা যা ডোমেইন নাম রেজিস্ট্রেশন এবং ম্যানেজমেন্ট সরবরাহ করে। এটির সুলভ মুল্য, সহজ এবং ব্যবহারকারী-বান্ধব ইন্টারফেসের পাশাপাশি হোস্টিং এর মত পরিষেবাগুলির জন্য নতুন ফ্রিলান্সারদের কাছে অত্যন্ত জনপ্রিয়।

হোস্টিংগার ডোমেইন নেম চেকার

৪. Hover:

Hover একটি স্বাধীন ডোমেইন রেজিস্ট্রার যা সহজ এবং পরিষ্কার ইন্টারফেসের জন্য পরিচিত। এটি একটি ব্যাপক ধরনের টিএলডি সাপোর্ট করে এবং প্রতিযোগিতামূলক দামে ডোমেইন নাম অফার করে।

হোভার ডোমেইন নেম চেকার

৫. Domainr:

Domainr একটি বিনামূল্যের ডোমেইন সার্চ ইঞ্জিন যা আপনাকে অনেকগুলি ভিন্ন ধরনের ডোমেইন নাম সুপারিশ করতে পারে। এর সাথে সাথে এটি আপনাকে ডোমেইন রেজিস্ট্রেশন সংক্রান্তর বিস্তারিত তথ্য দেখাবে। এটি আপনার পছন্দের শব্দ বা ফ্রেজ ব্যবহার করে অনেকগুলি ভিন্ন ধরনের ডোমেইন নাম তৈরি করতে সাহায্য করতে পারে।

ডোমেইনার নেম চেকার

ডোমেইন নাম বাছাইয়ের সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয়

সংক্ষিপ্ত এবং সহজ: ডোমেইন নাম যতটা সম্ভব সংক্ষিপ্ত এবং সহজ হওয়া উচিত যাতে লোকেরা এটি সহজে মনে রাখতে পারে।

প্রাসঙ্গিক: ডোমেইন নাম আপনার ব্যবসা বা ওয়েবসাইটের বিষয়বস্তুর সাথে প্রাসঙ্গিক হওয়া উচিত।

টপ লেভেল ডোমেইন (টিএলডি): আপনার ডোমেইন নামের জন্য সঠিক টিএলডি (Top-level domain) বাছাই করুন। উদাহরণস্বরূপ, .com, .net, .org ইত্যাদি। আপনার টারগেট অ্যাডিয়েন্স যদি নির্দিষ্ট দেশের হয়ে থাকে তাহলে ঐ দেশের টিএলডি ডোমেইন যেমন co.uk, .us, .bd, .pk, .in বেছে নিতে পারেন।

ডোমেনই এর পুর্ব ইতিহাস

ডোমেইন নাম কেনার আগে অবশ্যই এটি পূর্বে ব্যবহার হয়েছে কিনা সেটা যেনে নেয়া উচিৎ। কোন অসৎ উদ্দেশ্যে ডোমেনই নাম আগে ব্যবহৃত হয়ে থাকলে আপনার ওয়েবসাইটের জন্য তা ক্ষতিকর প্রমাণিত হতে পারে। আগের ইতিহাস যাচাই করার জন্য আপনি নিচের দুটি টুল খুবই কার্যকর।

Whois

Whois দিয়ে আপনি ডোমেইন নামের পূর্ব এবং বর্তমান ব্যবহারকারী দের তথ্য পাবেন। যা আপনাকে এই ডোমেনেইর পূর্ব ব্যবহার সম্পর্কে ধারণা দিতে পারবে। অনেক সময় স্পাম অথবা অবৈধ কার্যকলাপের জন্য গুগল বা অন্যান্য প্রতিষ্ঠান ডোমেইন নামকে ব্লক লিস্টেড করে রাখে। না বুঝে এমন ডোমেইন নেম কিনে ফেলা আপনার ব্যবসার জন্য মারাত্নক অসুবিধার কারন হতে পারে।

Whois ডোমেইন রেজিস্ট্রেশন চেকার

ওয়েবেক মেশিন

মনে করুন আপনি sugarshop.com এর ২০২০ সালে কেমন ইন্টারফেস বা কনটেন্ট ছিল তা দেখতে চান। কিন্তু এখন তো ওয়েবসাইটটি অনেক পরিবর্তন করা হয়েছে। তাহলে কিভাবে দেখবে?

এর জন্য রয়েছে ওয়েবেক মেশিন। শুধু ২০২০ সাল নয়, নির্দিস্ট সময় পর পর প্রায় সকল ওয়েবসাইট ইন্টারনেট আর্কাইভ সংরক্ষণ করে রাখে। আর সেই সংরক্ষণ করা ডাটাবেস থেকে আপনি যেকোনো ওয়েবসাইটের পূর্বের অবস্থা ওয়েবেক মেশিন টুলের সাহায্যে দেখতে পারবেন।

ওয়েবেক মেশিনে ওয়েবসাইট হিস্টোরি

উপসংহার

এই ৫ টি ডোমেইন চেকার টুল আপনাকে আপনার ওয়েবসাইটের জন্য সঠিক ডোমেইন নাম বাছাই করতে সাহায্য করতে পারে। আপনার ব্যবসার প্রয়োজন এবং বাজেটের উপর ভিত্তি করে আপনার জন্য সেরা টুলটি বাছাই করুন।

আপনি কি ব্যবসার জন্য কোন নির্দিষ্ট ধরনের ডোমেইন নাম খুঁজছেন? আজই যোগাযোগ করুন আমাদের বিক্রয় প্রতিনিধির কাছে। আমরা আপনাকে সর্বতোভাবে সহায়তা করব। 

লাইক-ফলো দিয়ে সাথে থাকুন

ক্যাটাগরি

জনপ্রিয় পোস্ট